পোস্টাল ব্যালটের ছবি ভাইরাল, যা বললেন ইসি সচিব

আপডেট : ১৪ জানুয়ারি ২০২৬, ০৮:১৯ পিএম

সম্প্রতি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে আসন্ন জাতীয় সংসদ নির্বাচনের পোস্টাল ব্যালটের একটি ছবি। জানা গেছে, ছবিটি ভাইরাল হয় বাহরাইন থেকে। আজ বুধবার নির্বাচন কমিশন ভবনে সাংবাদিকদের ব্রিফিংকালে এ বিষয়ে কথা বলেন নির্বাচন কমিশন (ইসি) সচিব আখতার আহমেদ।

পোস্টাল ব্যালটের ভাইরাল হওয়া ছবি প্রসঙ্গে তিনি জানান, বাহরাইনের পোস্টাল ব্যালটের যে ছবি দেখা গেছে সেটি একই ঠিকানার ভোটারদের কাছে গেছে। ভোটারেরা নিজেরাই গোগনীয়তা লঙ্ঘন করেছে। এটি ঠিক হয়নি। এ বিষয়ে তদন্ত চলছে।

সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে ইসি সচিব বলেন, গেজেটের ধারাবাহিকতায় পোস্টাল ব্যালটে ধানের শীষ সন্নিবেশিত করা হয়েছে।

ব্রিফিংয়ে গণভোট প্রসঙ্গ উঠলে আখতার আহমেদ জানান, গণভোটের প্রচারণার পক্ষে সরকার- এর জবাব সরকারই দেবে।

উল্লেখ্য, আসন্ন ১২ ফেব্রুয়ারির নির্বাচনকে সামনে রেখে বর্তমানে প্রার্থীদের আপিল শুনানি চলছে। চূড়ান্ত প্রার্থী তালিকা ও প্রতীক বরাদ্দ দেওয়া হবে আগামী ২১ জানুয়ারি। এরপর ২২ জানুয়ারি থেকে ১০ জানুয়ারি পর্যন্ত চলবে নির্বাচনী প্রচারণা। 

চব্বিশ সালের জুলাই অভ্যুত্থানের সময় যারা বিপ্লবী ছিলেন, তারাই ওই আন্দোলনকে ধ্বংস করেছেন বলে মনে করছেন জাতীয় পার্টির (জি এম কাদের অংশ) মহাসচিব শামীম হায়দার পাটোয়ারী। আজ রাজধানীতে তিনি এক অনুষ্ঠানে এ...
দেশে সংকটের অভাব নেই বলে মন্তব্য করেছেন জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার। আজ বৃহস্পতিবার মগবাজারে দলের কেন্দ্রীয় কার্যালয়ে প্রেস ব্রিফিংয়ে তিনি এ মন্তব্য করেন।
মুন্সিগঞ্জের বর্ষীয়ান রাজনীতিবিদ, প্রয়াত সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার উপদেষ্টা ও সাবেক উপমন্ত্রী বীর মুক্তিযোদ্ধা আব্দুল হাই মারা গেছেন। গতকাল বুধবার দিবাগত রাত দেড়টার দিকে রাজধানীর ধানমন্ডির...
কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ঘনিষ্ঠ ব্যক্তিরা ঋণের নামে লুটপাট করেছে বলে মন্তব্য করেছেন বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব রুহুল কবির রিজভী। আজ মঙ্গলবার রাজধানীতে এক অনুষ্ঠানে তিনি এ মন্তব্য করেন।
সাপ্তাহিক ছুটির দিন হলেও আজ খোলা থাকছে সরকারি দপ্তরের পাশাপাশি ব্যাংক। একই সঙ্গে স্বাভাবিক থাকছে শেয়ারবাজারের লেনদেন। দুর্গাপূজার ছুটি সমন্বয়ের কারণে এ পদক্ষেপ নিয়েছে সরকার।
শারদীয় দুর্গোৎসবের মহাসপ্তমী আজ। এ বছর পঞ্জিকা অনুযায়ী দুই দিন তিথি থাকায় আগামীকালও উদযাপিত হবে মহাসপ্তমী। সপ্তমী পূজার সবচেয়ে প্রধান এবং প্রথম আচার অনুযায়ী সকালে শাস্ত্রীয় বিধি অনুসারে নবপত্রিকা...
যারা একসময় হরতাল অবরোধ দিয়ে দেশকে অচল করে দেওয়া হবে বলেছিল, আজকের বিরোধী দল তাদেরই সঙ্গী বলে মন্তব্য করেছেন পানিসম্পদ মন্ত্রী ও বিএনপির যুগ্ম মহাসচিব শহীদ উদ্দীন চৌধুরী এ্যানি। শুক্রবার রাতে...
দেশে টানা কয়েক বছর ধরে বাড়ছে দারিদ্র্যের হার। বিশ্বব্যাংকের হিসাবে, চার বছরে নতুন করে দরিদ্র হয়েছে ৮০ লাখ মানুষ। একই সঙ্গে বেড়েছে ধনী-গরিব আয় বৈষম্য। দারিদ্র্যসীমার কিছুটা ওপরে থাকা প্রায় ৬ কোটি ২০...
লোডিং...

এলাকার খবর