সুজন সম্পাদক ড. বদিউল আলম মজুমদার

‘দলের অনুগত থেকেও ২ কোটি টাকা দিতে না পারায় মনোনয়ন না পাওয়ার ঘটনা ঘটেছে’

আপডেট : ১৫ জানুয়ারি ২০২৬, ১০:০৩ পিএম

দেশে সুষ্ঠু, গ্রহনযোগ্য ও নিরপেক্ষ একটি নির্বাচন খুবই প্রয়োজন বলে মনে করছেন সুশাসনের জন্য নাগরিক (সুজন)-এর সম্পাদক ড. বদিউল আলম মজুমদার। রাজনৈতিক দলগুলো দুর্নীতিগ্রস্ত হওয়ায় নির্বাচন কমিশনের সংস্কার সবচেয়ে বেশি জরুরি বলেও মত দিয়েছেন তিনি।

আজ বৃহস্পতিবার দুপুরে রাজশাহী নগরীর হোটেল ওয়ারিশানে সুজন আয়োজিত বিভাগীয় সংলাপে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন ড. বদিউল আলম মজুমদার। 

তিনি বলেন, ‘নির্বাচনী অঙ্গন ও রাজনৈতিক দল কুলষিত হয়ে গেছে। এখনও বেশির ভাগ প্রার্থী কালো টাকার মালিক, পেশিশক্তি-নিভর্র রাজনীতি করছে।’  

সুজন সম্পাদক আরও জানান, ‘বহুদিন দলের অনুগত থাকলেও দুই কোটি টাকা দিতে না পারায় মনোনয়ন না পাওয়ার ঘটনা এবারও ঘটেছে। রাজনৈতিক দলগুলো দুর্নীতির সাথে জড়িত।’ 

নির্বাচন কমিশনের সংস্কারের ওপর জোর দিয়ে তিনি বলেন, ‘সবচেয়ে বেশি দরকার নির্বাচন কমিশনের সংস্কার। কারণ শেখ হাসিনার চেয়েও নির্বাচন কমিশনের লোকজন বড় আওয়ামী লীগার হয়ে উঠেছিলেন।’  

‘বঙ্গবন্ধুকে ক্ষমতায়ন করতেই সংবিধান রচনা করা হয়েছিল। মুলত সেকারণে প্রধানমন্ত্রী অসীম ক্ষমতার মালিক। সেই পুরোনো পথে হেটেই শেষ হাসিনা দানবে পরিণত হতে পেরেছিলেন,’ বলে মন্তব্য করেন তিনি। 

বদিউল আলম বলেন, সংবিধানের পঞ্চদশ সংশোধনীর মাধ্যমে তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা বাতিল এবং প্রতিশোধপরায়ণতায় ভর করে আমৃত্যু ক্ষমতায় থাকতে চেয়েছিলেন শেখ হাসিনা। 

১৯৯১ সালে বাংলাদেশের ইতিহাসে সবচেয়ে ভালো নির্বাচন হয়েছে বলে জানান তিনি। আজকের সংলাপে রাজশাহী বিভাগের সকল জেলা থেকে প্রতিনিধিরা অংশ নেন। বিভিন্ন রাজনৈতিক দলের প্রার্থী ও নেতারা সংলাপে তাদের মতামত প্রকাশ করেন। 

চব্বিশ সালের জুলাই অভ্যুত্থানের সময় যারা বিপ্লবী ছিলেন, তারাই ওই আন্দোলনকে ধ্বংস করেছেন বলে মনে করছেন জাতীয় পার্টির (জি এম কাদের অংশ) মহাসচিব শামীম হায়দার পাটোয়ারী। আজ রাজধানীতে তিনি এক অনুষ্ঠানে এ...
দেশে সংকটের অভাব নেই বলে মন্তব্য করেছেন জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার। আজ বৃহস্পতিবার মগবাজারে দলের কেন্দ্রীয় কার্যালয়ে প্রেস ব্রিফিংয়ে তিনি এ মন্তব্য করেন।
মুন্সিগঞ্জের বর্ষীয়ান রাজনীতিবিদ, প্রয়াত সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার উপদেষ্টা ও সাবেক উপমন্ত্রী বীর মুক্তিযোদ্ধা আব্দুল হাই মারা গেছেন। গতকাল বুধবার দিবাগত রাত দেড়টার দিকে রাজধানীর ধানমন্ডির...
কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ঘনিষ্ঠ ব্যক্তিরা ঋণের নামে লুটপাট করেছে বলে মন্তব্য করেছেন বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব রুহুল কবির রিজভী। আজ মঙ্গলবার রাজধানীতে এক অনুষ্ঠানে তিনি এ মন্তব্য করেন।
সাপ্তাহিক ছুটির দিন হলেও আজ খোলা থাকছে সরকারি দপ্তরের পাশাপাশি ব্যাংক। একই সঙ্গে স্বাভাবিক থাকছে শেয়ারবাজারের লেনদেন। দুর্গাপূজার ছুটি সমন্বয়ের কারণে এ পদক্ষেপ নিয়েছে সরকার।
শারদীয় দুর্গোৎসবের মহাসপ্তমী আজ। এ বছর পঞ্জিকা অনুযায়ী দুই দিন তিথি থাকায় আগামীকালও উদযাপিত হবে মহাসপ্তমী। সপ্তমী পূজার সবচেয়ে প্রধান এবং প্রথম আচার অনুযায়ী সকালে শাস্ত্রীয় বিধি অনুসারে নবপত্রিকা...
যারা একসময় হরতাল অবরোধ দিয়ে দেশকে অচল করে দেওয়া হবে বলেছিল, আজকের বিরোধী দল তাদেরই সঙ্গী বলে মন্তব্য করেছেন পানিসম্পদ মন্ত্রী ও বিএনপির যুগ্ম মহাসচিব শহীদ উদ্দীন চৌধুরী এ্যানি। শুক্রবার রাতে...
দেশে টানা কয়েক বছর ধরে বাড়ছে দারিদ্র্যের হার। বিশ্বব্যাংকের হিসাবে, চার বছরে নতুন করে দরিদ্র হয়েছে ৮০ লাখ মানুষ। একই সঙ্গে বেড়েছে ধনী-গরিব আয় বৈষম্য। দারিদ্র্যসীমার কিছুটা ওপরে থাকা প্রায় ৬ কোটি ২০...
লোডিং...

এলাকার খবর