এই হিটলারকে ঠেকাতে হবে: জি এম কাদের

আপডেট : ২০ জানুয়ারি ২০২৬, ০৫:২৯ পিএম

অন্তর্বর্তী সরকার দেশে নাৎসিবাদ কায়েম করছে বলে অভিযোগ করেছেন জাতীয় পার্টির চেয়ারম্যান জি এম কাদের। মঙ্গলবার রাজধানীতে এক সংবাদ সম্মেলনে তিনি এ অভিযোগ করেন।

জি এম কাদের বলেন, ‘আওয়ামী লীগের ভোটারদের মামলার ভয় দেখানো হচ্ছে। পুলিশ গ্রেপ্তারের ভয় দেখাচ্ছে। আওয়ামী লীগের মানুষ দেখলেই হামলা করছে, গ্রেপ্তার করছে। এসব করে দেশে হিটলারের নাৎসিদের মতো কর্মকাণ্ড চালাচ্ছে। আওয়ামী লীগের নেতা-কর্মীদের আদালত থেকে মৃত অবস্থায় বের করা হচ্ছে। এসবের কারণ ও পরিসংখ্যান চাই আমরা। জাতি জানতে চায়। দেশে নাৎসিইজম (নাৎসিবাদ) কায়েম করা হচ্ছে।’

জাতীয় পার্টির চেয়ারম্যান আরও বলেন, ‘যারা এই সরকারের নিয়োগকর্তা হিসেবে নিজেদের দাবি করছেন, যেসব দল মনে করছে তারা ভালো আছে—তাদেরও পরিণতি ভালো হবে না। এ কথা মনে রাখবেন। এই নাৎসিইজমে আপনারাও কিন্তু ধ্বংস হবেন। মনে রাখবেন, অ্যাডলফ হিটলারকে ঠেকাতে হবে। দেশকে রক্ষা করতে হবে।’

নির্বাচন সামনে রেখে জাতীয় পার্টি বাধার মুখে পড়ছে জানিয়ে তিনি বলেন, ‘অত্যন্ত অন্যায়ভাবে আমাদের বাধা দেওয়া হচ্ছে। আমরা লেভেল প্লেয়িং ফিল্ড পাচ্ছি না। দায়িত্বপ্রাপ্ত প্রতিষ্ঠানগুলো নিরপেক্ষভাবে কাজ করলে নির্বাচনে লেভেল প্লেয়িং ফিল্ড করা সম্ভব। আমাদের অসংখ্য নেতা-কর্মী মিথ্যা মামলার কারণে নির্বাচনের মাঠে আসতে পারছেন না। পুলিশসহ অনেক ব্যক্তি আমাদের নেতা-কর্মীদের মামলা-হামলার হুমকি দিচ্ছে এই বলে যে, আসলে গ্রেপ্তার করা হবে। জামিন পেলে নতুন করে অবান্তর ও মিথ্যা মামলা দিয়ে নেতা-কর্মীদের গ্রেপ্তার দেখানো হচ্ছে।’

মামলা নিয়ে বাণিজ্য চলছে অভিযোগ করে জি এম কাদের বলেন, ‘এই অন্তর্বর্তী সরকারের নেতৃত্বে মামলা নিয়ে বাণিজ্য করা হচ্ছে। কী যে নৃশংসতা তারা দেখাচ্ছে, তার অন্ত নেই। সীমাহীন নির্যাতন করে তারা সবাই মিলে মামলা-বাণিজ্য চালিয়ে যাচ্ছে। শহীদদের রক্তের ওপর ভর করে তারা তাদের ক্ষমতা দীর্ঘায়িত করার চেষ্টা চালাচ্ছে। তারা নিজেরাই স্বীকার করেছে ৯৯ শতাংশ মামলা মিথ্যা। তারপরও এসব মামলায় জামিন না দেওয়ার অবস্থানে আছে তারা।’

জি এম কাদের বলেন, ‘কোনো মামলায় কোনো ইনকোয়ারি (তদন্ত) হয়নি, কোনো চার্জশিট (অভিযোগপত্র) হয়নি, তারপরও নেতা-কর্মীদের জেলে আটকে রাখা হচ্ছে, যাতে তারা এলাকায় না যেতে পারে এবং নির্বাচনের কাজ করতে না পারে। উদ্দেশ্যমূলকভাবে এসব করা হচ্ছে। এসব কর্মকাণ্ডে লেভেল প্লেয়িং ফিল্ড ব্যাহত হচ্ছে।’

গণভোটের বিষয়ে তিনি বলেন, ‘তারা যেভাবে গণভোট করছে, তা একটা অবাস্তব ও অদ্ভুত ব্যাপার। এটা মোটেও সংবিধানসম্মত নয়। তারা সংবিধানের যে সংশোধনী আনতে চাচ্ছে, তাতে দেশ চলবে না। এই সংবিধান সংশোধনী অসাংবিধানিক, সম্পূর্ণ অবৈধ। এটা দিয়ে কোনো দেশ চলতে পারে না। আমরা এই সংস্কারের পক্ষে নেই। আমরা দেশের স্বার্থে, মানুষের স্বার্থে গণভোটে “না” ভোট দেব। দেশের মানুষকে বলব, গণভোটকে না বলুন, দেশ বাঁচান।’

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে এখন পর্যন্ত জাতীয় পার্টির ১৯৬ প্রার্থীর মনোনয়ন বৈধ ঘোষণা করা হয়েছে বলে জানান দলটির মহাসচিব শামীম হায়দার পাটোয়ারী।

দেশের সুশীল সমাজসহ অনেক ব্যক্তি ও প্রতিষ্ঠান জামায়াতে ইসলামী ও ইসলামী ছাত্রশিবিরের ‘কোলে’ উঠে গেছে বলে মনে করছেন সাবেক অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা মাহফুজ আলম। এজন্য সুশীল সমাজকে খেসারত ‘দিতেই হবে’...
একটা জাতির মেরুদণ্ড ভেঙে দেওয়ার জন্য যা যা করা দরকার, শেখ হাসিনা তাই করেছেন বলে মন্তব্য বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব রুহুল কবির রিজভীর। বৃহস্পতিবার ঢাকার দোহারে জয়পাড়া বিশ্ববিদ্যালয় কলেজ ছাত্রদলের...
দেশে সংকটের অভাব নেই বলে মন্তব্য করেছেন জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার। আজ বৃহস্পতিবার মগবাজারে দলের কেন্দ্রীয় কার্যালয়ে প্রেস ব্রিফিংয়ে তিনি এ মন্তব্য করেন।
মুন্সিগঞ্জের বর্ষীয়ান রাজনীতিবিদ, প্রয়াত সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার উপদেষ্টা ও সাবেক উপমন্ত্রী বীর মুক্তিযোদ্ধা আব্দুল হাই মারা গেছেন। গতকাল বুধবার দিবাগত রাত দেড়টার দিকে রাজধানীর ধানমন্ডির...
জুলাই সনদ সই হওয়ার এক বছর আজ। বাস্তবায়ন নিয়ে এখনও ধোঁয়াশা। সরকার বারবার বলেছে, নোট অব ডিসেন্টসহ সনদ বাস্তবায়ন করবে তারা। তবে একথা মানতে নারাজ বিরোধীরা। দুপক্ষের মধ্যে সংবিধান সংশোধন আর সংস্কার...
পূজার ছুটিতে বাড়ি যাওয়ার পথে ফরিদপুরের ভাঙ্গায় বাসের সাথে ধাক্কায় মোটরসাইকেলে থাকা হিটলার বিশ্বাস (৩৫) নামের এক পুলিশ সদস্যের মৃত্যু হয়েছে।
দায়িত্ব নেওয়ার ছয়দিনের মাথায় চাকরি খোয়ালেন হোয়াইট হাউসের নতুন প্রেস সচিব কেটি জ্যাকারিয়া। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রধান মুখপাত্র হিসেবে প্রথম কয়েক দিনেই যোগ্যতা নিয়ে তীব্র বিতর্ক ও...
প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, সাম্য, মানবিক মর্যাদা, সামাজিক সুবিচার সব ধর্মেরই মূল উপজীব্য। মানবতার কল্যাণ সব ধর্মেরই অন্যতম মূল শিক্ষা।
লোডিং...
পঠিত নির্বাচিত

এলাকার খবর