শুধু প্রতিবন্ধী কোটা রেখে বাকি সব জায়গায় মেধা প্রাধান্য পাবে: তারেক রহমান

ক্ষমতায় গেলে শুধু প্রতিবন্ধী কোটা রেখে বাকি সব জায়গায় মেধা প্রাধান্য পাবে বলে জানিয়েছেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান।

আপডেট : ২৫ জানুয়ারি ২০২৬, ১২:২৬ পিএম

ক্ষমতায় গেলে শুধু প্রতিবন্ধী কোটা রেখে বাকি সব জায়গায় মেধা প্রাধান্য পাবে বলে জানিয়েছেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। রোববার সকাল ১০টায় চট্টগ্রামের হোটেল রেডিসনে বিভিন্ন শিক্ষা-প্রতিষ্ঠানের প্রায় সাড়ে চার শ শিক্ষার্থীদের সাথে ‘ইয়ুথ পলিসি টক’ শিরোনামের এক অনুষ্ঠানে এ কথা বলেন তিনি। 

আগামী নির্বাচনে ক্ষমতায় গেলে কোটা নিয়ে কী সিন্ধান্ত নেওয়া হবে এমন প্রশ্নের জবাবে বিএনপির চেয়ারম্যান বলেন, ‘প্রতিবন্ধীদের জন্য ৫ শতাংশ কোটা রেখে, বাকি সব ক্ষেত্রেই মেধার ভিত্তিতেই হওয়া উচিত। পাহাড় থেকে সমতল সবখানেই মেধাকে প্রাধান্য দেওয়া হবে।’ 

প্রায় এক ঘণ্টার বেশি সময় ধরে চলা এ অনুষ্ঠানে দেশ নিয়ে বিএনপির পরিকল্পনা সম্পর্কে তরুণদের বিভিন্ন প্রশ্নের উত্তর দেন তারেক রহমান। এতে দুর্নীতি, শিক্ষা, পরিবেশ, স্বাস্থ্য, কর্মসংস্থানসহ নানা বিষয়ে তারেক রহমানের কাছে প্রশ্ন করেন তরুণেরা।

এ সময় জলবায়ু, পরিবেশ ও জলাবদ্ধতা নিয়ে প্রশ্নের উত্তরে তারেক রহমান বলেন, ‘চট্টগ্রাম ঢাকাসহ সব বড় শহরে জলাবদ্ধতা আছে। এটা কাটাতে একটা কাজ করতে হবে তা হলো খাল খনন। বৃষ্টি হলে পানি জমে যায়। পানিগুলো তো কোথাও যেতে হবে। তাই দরকার খাল খনন। সারা দেশে ২০ হাজার কিলোমিটার খাল আমরা খনন করব।’

এছাড়া সারাদেশে ৫ বছরে ৫০ কোটি গাছ লাগানোর পরিকল্পনার কথাও তুলে ধরেন তিনি।

দুর্নীতি রোধে তারেক রহমান বলেন, ‘দুর্নীতি সহ্য করা হবে না–সরকার থেকে যদি এমন মেসেজ যায়, তাহলে দেশের অনিয়ম-দুর্নীতি ৩০ শতাংশ এমনিতেই কমে যাবে।’

অনুষ্ঠান শেষে তারেক রহমান তরুণদের উদ্দেশে বলেন, ‘হতাশ হওয়া যাবে না। আশাবাদী হলে, এই তরুণরাই আগামী বাংলাদেশ গড়ে তুলতে পারবে।’

পরে তিনি পলোগ্রাউন্ড মাঠে জনসভায় যোগ দিতে হোটেল ত্যাগ করেন। 

চব্বিশ সালের জুলাই অভ্যুত্থানের সময় যারা বিপ্লবী ছিলেন, তারাই ওই আন্দোলনকে ধ্বংস করেছেন বলে মনে করছেন জাতীয় পার্টির (জি এম কাদের অংশ) মহাসচিব শামীম হায়দার পাটোয়ারী। আজ রাজধানীতে তিনি এক অনুষ্ঠানে এ...
দেশে সংকটের অভাব নেই বলে মন্তব্য করেছেন জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার। আজ বৃহস্পতিবার মগবাজারে দলের কেন্দ্রীয় কার্যালয়ে প্রেস ব্রিফিংয়ে তিনি এ মন্তব্য করেন।
মুন্সিগঞ্জের বর্ষীয়ান রাজনীতিবিদ, প্রয়াত সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার উপদেষ্টা ও সাবেক উপমন্ত্রী বীর মুক্তিযোদ্ধা আব্দুল হাই মারা গেছেন। গতকাল বুধবার দিবাগত রাত দেড়টার দিকে রাজধানীর ধানমন্ডির...
কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ঘনিষ্ঠ ব্যক্তিরা ঋণের নামে লুটপাট করেছে বলে মন্তব্য করেছেন বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব রুহুল কবির রিজভী। আজ মঙ্গলবার রাজধানীতে এক অনুষ্ঠানে তিনি এ মন্তব্য করেন।
প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, সাম্য, মানবিক মর্যাদা, সামাজিক সুবিচার সব ধর্মেরই মূল উপজীব্য। মানবতার কল্যাণ সব ধর্মেরই অন্যতম মূল শিক্ষা।
স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহম্মেদ বলেছেন, সংবিধান দেশের প্রতিটি নাগরিককে স্বাধীনভাবে নিজ নিজ ধর্ম ও উৎসব পালনের শতভাগ অধিকার দিয়েছে। তাই ধর্মীয় আনুষ্ঠানিকতা পালনে কোনো দুশ্চিন্তা বা শঙ্কার...
রক্তস্নাত জুলাই গণঅভ্যুত্থানের মধ্য দিয়ে জবাবদিহিমূলক সরকারব্যবস্থা প্রতিষ্ঠা ও রাষ্ট্রসংস্কারের যে অভূতপূর্ব সম্ভাবনা তৈরি হয়েছিল, তা ক্ষমতার রাজনীতি ও আমলাতান্ত্রিক দুষ্টচক্রের হাতে জিম্মি হয়ে...
রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, সাম্প্রদায়িক সম্প্রীতির এই দেশে প্রতিটি নাগরিকের ধর্মীয় স্বাধীনতা ও সমঅধিকার নিশ্চিত করতে বর্তমান গণতান্ত্রিক সরকার অঙ্গীকারবদ্ধ।
লোডিং...
পঠিত নির্বাচিত

এলাকার খবর