নির্বাচনী প্রচারে সরগরম ভোলা-৩ আসন, বিএনপি-বিডিপি মুখোমুখি

রাজনৈতিক কারণে দেড় যুগ ধরে উন্নয়ন বঞ্চিত বগুড়া। সংসদ নির্বাচন সামনে রেখে সিটি করপোরেশন, বিমানবন্দর, শিল্প পার্ক ও সমন্বিত উন্নয়ন পরিকল্পনার জোর দাবি স্থানীয়দের।

আপডেট : ২৫ জানুয়ারি ২০২৬, ০১:০৩ পিএম

সংসদ নির্বাচনের প্রচারে সরগরম ভোলা-৩ আসন। একদিকে বিএনপির হেভিওয়েট প্রার্থী মেজর হাফিজ উদ্দিন আহমদ। তাঁর বিপরীতে স্থানীয় রাজনীতিতে নতুন মুখ ১০ দলীয় জোটের প্রার্থী বাংলাদেশে ডেভেলপমেন্ট পার্টির (বিডিপি) নিজামুল হক নাঈমসহ আরও চারজন। খুব একটা উত্তাপ না থাকলেও এবার উন্নয়ন ও দুর্নীতিমুক্ত প্রতিনিধি নির্বাচিত করতে চান ভোটারেরা।

লালমোহন ও তজুমউদ্দিন উপজেলা নিয়ে গঠিত ভোলা-৩ আসন। এ আসনে রয়েছে লালমোহন পৌরসভাসহ ১৪টি ইউনিয়ন। ভোটার সংখ্যা ৩ লাখ ৮৫ হাজার ৫৫০ জন।

এ আসনে বিএনপির হেভিওয়েট প্রার্থী মেজর (অব.) হাফিজ উদ্দিন আহমদের বিপরীতে জামায়াত জোট সমর্থিত বিডিপির নিজামুল হক নাঈমসহ মোট পাঁচজন প্রতিদ্বন্দ্বিতা করছেন। মাঠ পর্যায়ে ধানের শীষ ও ফুলকপি প্রতীকের প্রার্থীরাই বেশি সক্রিয়।

মেজর হাফিজ উদ্দিন আহমদ জানান, নির্বাচিত হলে পিছিয়ে পড়া চরাঞ্চলের উন্নয়ন, শিক্ষা ব্যবস্থার মানোন্নয়ন, নদীভাঙন রোধ এবং গ্যাসভিত্তিক শিল্পায়ন গড়ে তোলা হবে। ভোলা-বরিশাল সেতু নির্মাণের মাধ্যমে দ্বীপজেলাকে দেশের মূল ভূখণ্ডের সঙ্গে সংযুক্ত করার আশ্বাস তাঁর।

নাগরিক সুবিধা বঞ্চিতদের জন্য কাজ করাসহ তজুমউদ্দিনকে পৌরসভায় উন্নীতকরণসহ বিশেষ উন্নয়ন পরিকল্পনা জামায়াত জোটের প্রার্থী নিজামুল হক নাঈমের।

সংরক্ষিত নারী আসনের বিএনপির সংসদ সদস্য ফেরদৌসী আহমেদ মিষ্টির পদত্যাগে শূন্য হওয়া আসনে উপনির্বাচনের তফসিল ঘোষণা করেছে নির্বাচন কমিশন (ইসি)। আগামী ১২ নভেম্বর এ আসনে ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে। মনোনয়নপত্র...
সরকারের উদ্দেশ্যে বিরোধীদলীয় নেতা ও বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান বলেছেন, ‘গণভোটের রায় বাস্তবায়ন না করে জনগণের সাথে প্রতারণা করেছেন। জুলাই সনদ বাস্তবায়ন করেননি। এক কোটি মানুষের...
বাংলাদেশ দারুণ সংকটের মুখোমুখি রয়েছে বলে মন্তব্য করেছেন বিরোধীদলীয় নেতা ও জামায়াতে ইসলামী আমির ডা. শফিকুর রহমান। তিনি বলেন, জ্বালানি সংকটে শিল্পখাতে মারাত্মক ক্ষতি হচ্ছে। ছয় মাসেও সংকট সমাধানে...
গত ১৭ বছর আন্দোলন সংগ্রামে ভূমিকা রেখেছেন এবং নির্বাচনে জিতে আসার সম্ভাবনা আছে সেসব প্রার্থী স্থানীয় সরকার নির্বাচনে দলের সমর্থন পাবে বলে জানিয়েছেন স্থানীয় সরকার প্রতিমন্ত্রী মীর শাহে আলম।
রাজবাড়ী জেলা শহরের সজ্জনকান্দা এলাকায় দুর্বৃত্তদের গুলিতে মো. পিয়ারুল (৩০) নামের এক যুবক নিহত হয়েছেন। শুক্রবার রাত সাড়ে ৭টার দিকে সজ্জনকান্দা পূর্বপাড়া জামে মসজিদের সামনে এ ঘটনা ঘটে।
কক্সবাজারের উখিয়ায় ইনানী মেরিন ড্রাইভ সড়কের পাটুয়ারটেক এলাকার একটি রেস্টুরেন্টে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এতে ৬ জনের মৃত্যু হয়েছে বলে প্রাথমিকভাবে জানিয়েছে ফায়ার সার্ভিস।
বাতাসে আদ্রতা বেড়েছে স্বাভাবিকের চেয়ে দশ ভাগ। দিন ও রাতের তাপমাত্রা এক থেকে তিন ডিগ্রি সেলসিয়াস বাড়তি। তাই অক্টোবরে এবার রাতে অসহনীয় গরম অনুভূত হচ্ছে। আবহাওয়া অধিদপ্তর বলছে, নভেম্বরের শেষে শীত শুরু...
সাপ্তাহিক ছুটির দিন হলেও আজ খোলা থাকছে সরকারি দপ্তরের পাশাপাশি ব্যাংক। একই সঙ্গে স্বাভাবিক থাকছে শেয়ারবাজারের লেনদেন। দুর্গাপূজার ছুটি সমন্বয়ের কারণে এ পদক্ষেপ নিয়েছে সরকার।
লোডিং...

এলাকার খবর