জামায়াত ধর্মকে ব্যবহার করছে, এটা ঠিক নয়: মির্জা ফখরুল 

জামায়াতে ইসলামী রাজনীতিতে ধর্মকে ব্যবহার করছে, এটা ঠিক নয় বলে মন্তব্য করেছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। রোববার দুপুরে ঠাকুরগাঁও সদর উপজেলা ইউনিয়নের বরুনাগাও মাদ্রাসা মাঠে নির্বাচনে পথসভায় এ কথা বলেন তিনি।

আপডেট : ২৫ জানুয়ারি ২০২৬, ০১:১২ পিএম

জামায়াতে ইসলামী রাজনীতিতে ধর্মকে ব্যবহার করছে, এটা ঠিক নয় বলে মন্তব্য করেছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। রোববার দুপুরে ঠাকুরগাঁও সদর উপজেলা ইউনিয়নের বরুনাগাও মাদ্রাসা মাঠে নির্বাচনে পথসভায় এ কথা বলেন তিনি।

বিএনপির মহাসচিব বলেন, ‘আরেকটি দল জামায়াতে ইসলামী, তারা ধর্মকে ব্যবহার করছে। রাজনীতিতে ধর্মকে ব্যবহার করা ঠিক না। এইখানে কত ধরনের মানুষ আছে। হিন্দু আছে, বৌদ্ধ আছে, আমাদের সাঁওতাল ভাইয়েরা আছে। সবার ধর্ম কি এক? তাহলে ওখানে ধর্মকে টেনে আনলে তো একটা পক্ষপাতিত্ব হবে।’

মির্জা ফখরুল বলেন, ‘আমাদের কথা সোজা কথা, আমরা মানুষের কল্যাণ করতে চাই, এ দেশে উদারপন্থি গণতন্ত্র চাই, নির্বাচনের মধ্য দিয়ে সরকার গঠন করতে চাই এবং মানুষের কথা বলার অধিকার দিতে চাই।’

মিডিয়া নিয়ে ফখরুল বলেন, ‘এই যে এইখানে কতগুলো মিডিয়া, ঢাকা গেলে আরও এক শ থেকে দেড় শ। এগুলা কিন্তু ছিল না। শেখ মুজিবের আমলে মাত্র চারটা বানায় ছিল, সেগুলোও আবার তাদের নিয়ন্ত্রণে। এদিকে শেখ হাসিনার আমলে ছিল, কিন্তু কেউ কথা বলতে পারত না। কিছু বললেই ধরে নিয়ে গিয়ে জেলের মধ্যে দিত।’

এ সময় তিনি বলেন, ‘আমরা মানুষের অধিকার ফিরিয়ে দিতে চাই। মানুষের কথা বলার স্বাধীনতা দিতে চাই।’

মির্জা ফখরুল বলেন, ‘আমি আপনাদের মানুষ, আমি আপনাদের কাছ থেকে বেড়ে উঠেছি। আমার বয়স প্রায় ৭৮। এটা আমার শেষ নির্বাচন। এরপরে আমার সেই বয়স থাকবে না, আমার সেই সুযোগও থাকবে না। তাই আপনাদের কাছে আমার আকুল আবেদন, আমাকে আপনারা শেষ সময়ে এই ধানের শীষ মার্কায় আপনারা আপনাদের কাজ করার একটা সুযোগ তৈরি করে দেবেন।’

মির্জা ফখরুল ভোটারদের উদ্দেশ করে বলেন, ‘আমরা আপনাদের আমানত খেয়ানত করব না। সরকার গঠন করতে পারলে এলাকার উন্নয়ন করব।’

এ সময় বিএনপি অঙ্গসংগঠনের নেতা-কর্মীরা উপস্থিত ছিলেন।

একটা জাতির মেরুদণ্ড ভেঙে দেওয়ার জন্য যা যা করা দরকার, শেখ হাসিনা তাই করেছেন বলে মন্তব্য বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব রুহুল কবির রিজভীর। বৃহস্পতিবার ঢাকার দোহারে জয়পাড়া বিশ্ববিদ্যালয় কলেজ ছাত্রদলের...
মুন্সিগঞ্জের বর্ষীয়ান রাজনীতিবিদ, প্রয়াত সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার উপদেষ্টা ও সাবেক উপমন্ত্রী বীর মুক্তিযোদ্ধা আব্দুল হাই মারা গেছেন। গতকাল বুধবার দিবাগত রাত দেড়টার দিকে রাজধানীর ধানমন্ডির...
কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ঘনিষ্ঠ ব্যক্তিরা ঋণের নামে লুটপাট করেছে বলে মন্তব্য করেছেন বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব রুহুল কবির রিজভী। আজ মঙ্গলবার রাজধানীতে এক অনুষ্ঠানে তিনি এ মন্তব্য করেন।
বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব রুহুল কবির রিজভী বলেছেন, বিএনপি শান্তি, স্থিতিশীলতা ও আইনের শাসন প্রতিষ্ঠায় বিশ্বাসী। সুতরাং কোনোভাবেই ফ্যাসিবাদী আমলের লুটপাট ও অরাজকতার পুনরাবৃত্তি করা যাবে না।
প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, সাম্য, মানবিক মর্যাদা, সামাজিক সুবিচার সব ধর্মেরই মূল উপজীব্য। মানবতার কল্যাণ সব ধর্মেরই অন্যতম মূল শিক্ষা।
স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহম্মেদ বলেছেন, সংবিধান দেশের প্রতিটি নাগরিককে স্বাধীনভাবে নিজ নিজ ধর্ম ও উৎসব পালনের শতভাগ অধিকার দিয়েছে। তাই ধর্মীয় আনুষ্ঠানিকতা পালনে কোনো দুশ্চিন্তা বা শঙ্কার...
রক্তস্নাত জুলাই গণঅভ্যুত্থানের মধ্য দিয়ে জবাবদিহিমূলক সরকারব্যবস্থা প্রতিষ্ঠা ও রাষ্ট্রসংস্কারের যে অভূতপূর্ব সম্ভাবনা তৈরি হয়েছিল, তা ক্ষমতার রাজনীতি ও আমলাতান্ত্রিক দুষ্টচক্রের হাতে জিম্মি হয়ে...
রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, সাম্প্রদায়িক সম্প্রীতির এই দেশে প্রতিটি নাগরিকের ধর্মীয় স্বাধীনতা ও সমঅধিকার নিশ্চিত করতে বর্তমান গণতান্ত্রিক সরকার অঙ্গীকারবদ্ধ।
লোডিং...
পঠিত নির্বাচিত

এলাকার খবর