ধর্ম–গোত্র দিয়ে মানুষকে বিভক্ত করা এক ধরনের সুবিধাবাদ: মির্জা ফখরুল

‘আপনারা জানেন আমি ইসলাম ধর্মে বিশ্বাসী। কিন্তু আমার ধর্মে এবং পারিবারিকভাবে যে শিক্ষা পেয়েছি তা হলো অন্যান্য ধর্মালম্বীদের সম্মান করা। আমি আমার শিক্ষা থেকে তাই পেয়েছি। মানবতা বড় ধর্ম।’

আপডেট : ২৫ জানুয়ারি ২০২৬, ০৬:১৬ পিএম

ধর্ম ও গোত্র দিয়ে মানুষকে বিভক্ত করা এক ধরনের সুবিধাবাদ বলে মন্তব্য করেছেন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিএনপি মনোনীত ধানের শীষ প্রতীকের প্রার্থী ও দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। রোববার দুপুরে গড়েয়া ইউনিয়নে একটি ইস্কন মন্দিরের ২০তম প্রতিষ্ঠাবার্ষিকীতে সনাতন ধর্মসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, ‘ধর্ম ও গোত্র দিয়ে মানুষকে বিভক্ত করা এক ধরনের সুবিধাবাদ, বর্ণবাদ। ধর্মের কারণে বিভাজন কোনোভাবে গ্রহণযোগ্য নয়।’

বিএনপি মহাসচিব বলেন, ‘আমাদের দুর্ভাগ্য মুক্তিযুদ্ধের পরেও বাংলাদেশে সাম্যবাদকে সত্যকে প্রতিষ্ঠা করতে আমাদের বারবার রক্ত দিতে হয়েছে। লড়াই করতে হয়েছে। সংগ্রাম করতে হয়েছে। আমি বলতে চাই আমরা সবাই বাংলাদেশি। এখানে যারা বসবাস করি তারা সংখ্যায় বড় বা ছোটোর কোনো বিষয় নাই।’

মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, ‘আপনারা জানেন আমি ইসলাম ধর্মে বিশ্বাসী। কিন্তু আমার ধর্মে এবং পারিবারিকভাবে যে শিক্ষা পেয়েছি তা হলো অন্যান্য ধর্মালম্বীদের সম্মান করা। আমি আমার শিক্ষা থেকে তাই পেয়েছি। মানবতা বড় ধর্ম।’

উপস্থিত ইস্কন ভক্তদের উদ্দেশ্যে মির্জা ফখরুল বলেন, ‘বাংলাদেশ সবার। আপনারা নির্ভয়ে থাকবেন। আপনাদের কোনো ভয় নেই। আপনাদের কোনো শঙ্কা নেই। সামনে নির্বাচন। আপনাদের ভয় পেলে চলবে না। আপনাদের সিদ্ধান্ত নিতে হবে বাংলাদেশটাকে এমন কারও হাতে তুলে দেওয়া যাবে না। যাদের হাতে বাংলাদেশ নিরাপদ নয়।’

এসময় এবারের নির্বাচন তাঁর শেষ নির্বাচন হতে পারে বলে জানান বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি সবার দোয়া ও সহযোগিতা কামনা করেন।

চব্বিশ সালের জুলাই অভ্যুত্থানের সময় যারা বিপ্লবী ছিলেন, তারাই ওই আন্দোলনকে ধ্বংস করেছেন বলে মনে করছেন জাতীয় পার্টির (জি এম কাদের অংশ) মহাসচিব শামীম হায়দার পাটোয়ারী। আজ রাজধানীতে তিনি এক অনুষ্ঠানে এ...
দেশে সংকটের অভাব নেই বলে মন্তব্য করেছেন জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার। আজ বৃহস্পতিবার মগবাজারে দলের কেন্দ্রীয় কার্যালয়ে প্রেস ব্রিফিংয়ে তিনি এ মন্তব্য করেন।
মুন্সিগঞ্জের বর্ষীয়ান রাজনীতিবিদ, প্রয়াত সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার উপদেষ্টা ও সাবেক উপমন্ত্রী বীর মুক্তিযোদ্ধা আব্দুল হাই মারা গেছেন। গতকাল বুধবার দিবাগত রাত দেড়টার দিকে রাজধানীর ধানমন্ডির...
কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ঘনিষ্ঠ ব্যক্তিরা ঋণের নামে লুটপাট করেছে বলে মন্তব্য করেছেন বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব রুহুল কবির রিজভী। আজ মঙ্গলবার রাজধানীতে এক অনুষ্ঠানে তিনি এ মন্তব্য করেন।
প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, সাম্য, মানবিক মর্যাদা, সামাজিক সুবিচার সব ধর্মেরই মূল উপজীব্য। মানবতার কল্যাণ সব ধর্মেরই অন্যতম মূল শিক্ষা।
স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহম্মেদ বলেছেন, সংবিধান দেশের প্রতিটি নাগরিককে স্বাধীনভাবে নিজ নিজ ধর্ম ও উৎসব পালনের শতভাগ অধিকার দিয়েছে। তাই ধর্মীয় আনুষ্ঠানিকতা পালনে কোনো দুশ্চিন্তা বা শঙ্কার...
রক্তস্নাত জুলাই গণঅভ্যুত্থানের মধ্য দিয়ে জবাবদিহিমূলক সরকারব্যবস্থা প্রতিষ্ঠা ও রাষ্ট্রসংস্কারের যে অভূতপূর্ব সম্ভাবনা তৈরি হয়েছিল, তা ক্ষমতার রাজনীতি ও আমলাতান্ত্রিক দুষ্টচক্রের হাতে জিম্মি হয়ে...
রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, সাম্প্রদায়িক সম্প্রীতির এই দেশে প্রতিটি নাগরিকের ধর্মীয় স্বাধীনতা ও সমঅধিকার নিশ্চিত করতে বর্তমান গণতান্ত্রিক সরকার অঙ্গীকারবদ্ধ।
লোডিং...
পঠিত নির্বাচিত

এলাকার খবর