নির্বাচন ঘিরে ‘গভীর অনিশ্চয়তা’ দেখছেন জি এম কাদের

আপডেট : ২৯ জানুয়ারি ২০২৬, ০৮:৩২ পিএম

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ‘অনিশ্চয়তা থেকে আরও গভীর অনিশ্চয়তার’ দিকে যাচ্ছে বলে মন্তব্য করেছেন জাতীয় পার্টির চেয়ারম্যান জি এম কাদের। তাঁর অভিযোগ—ভয়ভীতি, হুমকি ও সংঘর্ষের মধ্য দিয়ে এই নির্বাচন কখনোই অবাধ, সুষ্ঠু ও গ্রহণযোগ্য হতে পারে না।

বৃহস্পতিবার বিকেলে রংপুরে নিজ বাসভবনে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।

জি এম কাদের বলেন, ‘নির্বাচনকে প্রভাবিত করতে সারা দেশে শক্তি প্রদর্শন চলছে, যা সাধারণ মানুষের মধ্যে ভয় ও উৎকণ্ঠা সৃষ্টি করেছে। একটি বড় রাজনৈতিক দলকে বাইরে রেখে নির্বাচন আয়োজন করা হচ্ছে, যা গণতন্ত্রের জন্য উদ্বেগজনক।’ সব দলের জন্য সমান সুযোগ না থাকায় ‘লেভেল প্লেয়িং ফিল্ড’ অনুপস্থিত বলেও অভিযোগ করেন তিনি।

জাতীয় পার্টির চেয়ারম্যান বলেন, ‘এখনো জাতীয় পার্টির নেতা-কর্মীরা কারাগারে থাকায় সমান প্রতিযোগিতা অসম্ভব। সংস্কারের নামে গণভোট আসলে ক্ষমতায় টিকে থাকার কৌশল। জনগণের দাবি উপেক্ষা করলে তার পরিণতি ভালো হয় না।’

শান্তিপূর্ণ নির্বাচন নিয়ে শঙ্কা জানিয়ে তিনি বলেন, ‘এই দেশে কোনো নির্বাচনই সঠিকভাবে হয় না। বর্তমান পরিস্থিতিতে যে নির্বাচন হচ্ছে, সেটি কখনোই শান্তিপূর্ণ ও গ্রহণযোগ্য হবে না। এখানে কে আগে কাকে আঘাত করবে—সেটাই যেন মূল বিষয় হয়ে দাঁড়িয়েছে।’

চব্বিশ সালের জুলাই অভ্যুত্থানের সময় যারা বিপ্লবী ছিলেন, তারাই ওই আন্দোলনকে ধ্বংস করেছেন বলে মনে করছেন জাতীয় পার্টির (জি এম কাদের অংশ) মহাসচিব শামীম হায়দার পাটোয়ারী। আজ রাজধানীতে তিনি এক অনুষ্ঠানে এ...
দেশে সংকটের অভাব নেই বলে মন্তব্য করেছেন জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার। আজ বৃহস্পতিবার মগবাজারে দলের কেন্দ্রীয় কার্যালয়ে প্রেস ব্রিফিংয়ে তিনি এ মন্তব্য করেন।
মুন্সিগঞ্জের বর্ষীয়ান রাজনীতিবিদ, প্রয়াত সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার উপদেষ্টা ও সাবেক উপমন্ত্রী বীর মুক্তিযোদ্ধা আব্দুল হাই মারা গেছেন। গতকাল বুধবার দিবাগত রাত দেড়টার দিকে রাজধানীর ধানমন্ডির...
কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ঘনিষ্ঠ ব্যক্তিরা ঋণের নামে লুটপাট করেছে বলে মন্তব্য করেছেন বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব রুহুল কবির রিজভী। আজ মঙ্গলবার রাজধানীতে এক অনুষ্ঠানে তিনি এ মন্তব্য করেন।
জুলাই সনদ সই হওয়ার এক বছর আজ। বাস্তবায়ন নিয়ে এখনও ধোঁয়াশা। সরকার বারবার বলেছে, নোট অব ডিসেন্টসহ সনদ বাস্তবায়ন করবে তারা। তবে একথা মানতে নারাজ বিরোধীরা। দুপক্ষের মধ্যে সংবিধান সংশোধন আর সংস্কার...
পূজার ছুটিতে বাড়ি যাওয়ার পথে ফরিদপুরের ভাঙ্গায় বাসের সাথে ধাক্কায় মোটরসাইকেলে থাকা হিটলার বিশ্বাস (৩৫) নামের এক পুলিশ সদস্যের মৃত্যু হয়েছে।
দায়িত্ব নেওয়ার ছয়দিনের মাথায় চাকরি খোয়ালেন হোয়াইট হাউসের নতুন প্রেস সচিব কেটি জ্যাকারিয়া। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রধান মুখপাত্র হিসেবে প্রথম কয়েক দিনেই যোগ্যতা নিয়ে তীব্র বিতর্ক ও...
প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, সাম্য, মানবিক মর্যাদা, সামাজিক সুবিচার সব ধর্মেরই মূল উপজীব্য। মানবতার কল্যাণ সব ধর্মেরই অন্যতম মূল শিক্ষা।
লোডিং...
পঠিত নির্বাচিত

এলাকার খবর