২০ বছর পর সিরাজগঞ্জ যাচ্ছেন তারেক রহমান

প্রায় ২০ বছর পর সিরাজগঞ্জ সফরে যাচ্ছেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। নির্বাচনী প্রচারণার অংশ হিসেবে আজ বিসিক শিল্প পার্ক মাঠে জনসভায় ভাষণ দেবেন তিনি।

আপডেট : ৩১ জানুয়ারি ২০২৬, ১১:০৯ এএম

প্রায় ২০ বছর পর সিরাজগঞ্জ সফরে যাচ্ছেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। নির্বাচনী প্রচারণার অংশ হিসেবে আজ শনিবার দুপুর ২টায় সিরাজগঞ্জ বিসিক শিল্প পার্ক মাঠে জনসভায় ভাষণ দেবেন তিনি।

রাজশাহী ও রংপুর বিভাগব্যাপী বিএনপির চলমান নির্বাচনী সফরের অংশ হিসেবে সিরাজগঞ্জে জনসভার আয়োজন করা হয়েছে। জনসভায় জেলার ছয়টি সংসদীয় আসনে বিএনপির মনোনীত প্রার্থীদের আনুষ্ঠানিকভাবে জনসম্মুখে পরিচয় করিয়ে দেবেন দলের চেয়ারম্যান তারেক রহমান।

এ কর্মসূচিকে ঘিরে নেতা-কর্মীদের মধ্যে উৎসাহ-উদ্দীপনা শুরু হয়েছে। তৈরি করা হয়েছে বিশাল মঞ্চ। বিএনপি চেয়ারম্যানকে বরণ করে নিতে তোরণ, ব্যানার ও ফেস্টুনে ছেয়ে গেছে জনসভাস্থলসহ আশপাশের এলাকা।

বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও সিরাজগঞ্জ-২ আসনের প্রার্থী ইকবাল হাসান মাহমুদ টুকু বলেন, তারেক রহমানের নির্বাচনী সফর সফল করতে দলের পক্ষ থেকে সর্বোচ্চ প্রস্তুতি নেওয়া হয়েছে।  তাঁর আগমন উপলক্ষে ভোটার ও সাধারণ জনগণের মাঝে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা ও আনন্দ বিরাজ করছে। সমাবেশে রেকর্ড সংখ্যক দলীয় নেতা-কর্মীর জনসমাগমের আশা করা হচ্ছে।

গত ১৭ বছরে যে অনিয়ম দুর্নীতি হয়েছে বর্তমান বিএনপি নেতৃত্বাধীন সরকার সেটা বন্ধ করেছে বলে মন্তব্য করেছেন স্থানীয় সরকার মন্ত্রী ড. আবদুল মঈন খান। আজ বৃহস্পতিবার ইউনিসেফ প্রতিনিধিদলের সঙ্গে সচিবালয়ে...
দেশ ও জাতির প্রশ্নে বিএনপি কোনোদিন মাথা নত করবে না, প্রয়োজনে শেষ পর্যন্ত লড়াই করে যাবে বলে মন্তব্য করেছেন দলটির ভারপ্রাপ্ত মহাসচিব রুহুল কবির রিজভী। ছাত্রলীগের নির্মম নির্যাতনে নিহত বুয়েট...
ক্ষুদ্র ও কুটির শিল্পগুলো হয়তো বৃহৎ কোনো শিল্প নয়, তবে দেশের অর্থনীতিতে বড় ভূমিকা রাখছে বলে জানিয়েছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায়।
ফ্যাসিবাদের দোসররা দেশের প্রশাসনসহ বিভিন্ন জায়গায় এখনও ঘাপটি মেরে রয়েছে। নির্বাচিত সরকারকে ঝামেলায় ফেলা এবং দেশকে অস্থিতিশীল করার জন্য তারা নানা ধরনের ষড়যন্ত্র করছে বলেও মন্তব্য করেছেন বিএনপির...
রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর বাংলাদেশ ও যুক্তরাজ্যের মধ্যে সংসদীয় সহযোগিতা জোরদার ও বিনিয়োগ বৃদ্ধিতে ভূমিকা রাখতে এদেশে সফররত যুক্তরাজ্যের আইনপ্রণেতাদের আহ্বান জানিয়েছেন। বৃহস্পতিবার...
১২ মাসের মধ্যে নিজস্ব সার্বভৌম এআই ডেটা সেন্টার চালু করতে যাচ্ছে বাংলাদেশ। এতে সহায়তা করবে যুক্তরাষ্ট্রসহ বেশ কয়েকটি দেশ। তবে অবকাঠামো তৈরির স্থান এখনো চূড়ান্ত হয়নি বলে জানিয়েছেন প্রধানমন্ত্রীর...
দেবী দুর্গার আগমনের অপেক্ষায় যখন উৎসবের আমেজ, ঠিক তখনই এক অনাকাঙ্ক্ষিত ঘটনায় থমকে গেছে সেই আনন্দ। নৌকার উপর দুর্গা প্রতিমা তৈরি করে রীতিমতো বিপাকে পড়েছে সিরাজগঞ্জের শাহজাদপুরের সনাতন ধর্মাবলম্বীরা। 
প্রধানমন্ত্রীর বিশেষ সহকারী হিসেবে চুক্তিভিত্তিক নিয়োগ পেয়েছেন গিয়াস উদ্দিন। সচিব পদমর্যাদায় তিনি এ দায়িত্ব পালন করবেন বলে বৃহস্পতিবার জনপ্রশাসন মন্ত্রণালয়ের এক প্রজ্ঞাপনে জানানো হয়েছে।
লোডিং...

এলাকার খবর