যারা বিভ্রান্ত করছে, তারা আওয়ামী লীগের সঙ্গে মিশে ছিল: তারেক রহমান

আপডেট : ৩১ জানুয়ারি ২০২৬, ০৯:৪১ পিএম

বিএনপি ছাড়া অন্য কোনো দল দেশকে সঠিকভাবে পরিচালনা করতে পারবে না বলে মন্তব্য করেছেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। তিনি দাবি করেন, দেশ পরিচালনায় এখন অন্য কারও অভিজ্ঞতা নেই। শনিবার সিরাজগঞ্জের এক জনসভায় তারেক রহমান এসব কথা বলেন।

তারেক রহমান বলেন, ‘এখন যারা ভোটারদের নানাভাবে বিভ্রান্ত করছে, তারা সুপ্ত; এত দিন আন্দোলনে ছিল না। আওয়ামী লীগের সঙ্গে মিশে ছিল তারা।’

দুই দশক পর সিরাজগঞ্জে এলেন তারেক রহমান। উত্তরবঙ্গে তিন দিনের সফরের শেষ দিন বেলা সাড়ে তিনটার দিকে সিরাজগঞ্জের বিসিক শিল্পনগরী মাঠে আসেন বিএনপির চেয়ারম্যান। তাঁর উপস্থিতিতে স্লোগানে মুখর হয়ে ওঠে পুরো জনসভাস্থল। এ সময় উপস্থিত নেতা-কর্মীদের সঙ্গে কুশল বিনিময় করেন তিনি। তাঁর সঙ্গে ছিলেন স্ত্রী ডা. জুবাইদা রহমান।

বক্তব্যের শুরুতেই সিরাজগঞ্জসহ উত্তরবঙ্গ নিয়ে নানা পরিকল্পনার কথা তুলে ধরেন তারেক রহমান। তিনি দাবি করেন, দেশকে সঠিকভাবে পরিচালনার জন্য এখন বিএনপি ছাড়া অন্য কোনো বিকল্প নেই। জনগণ ধানের শীষকেই বেছে নেবে বলে মন্তব্য করেন তিনি।

বিএনপির চেয়ারম্যান জানান, একটি দল ভোটারদের নানাভাবে বিভ্রান্ত করছে; তাদের বিষয়ে সবাইকে সতর্ক থাকতে হবে।

পরে সিরাজগঞ্জ ও পাবনার আসনের ধানের শীষের প্রার্থীদের পরিচয় করিয়ে দেন তারেক রহমান।

বাংলাদেশ সড়ক পরিবহন শ্রমিক ফেডারেশনের নতুন কমিটি পরিবহন খাত ঘিরে মাফিয়াতন্ত্রের অবসান ঘটাবে বলে মন্তব্য করেছেন বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব রুহুল কবির রিজভী।
দ্রুততম সময়ে শহীদ ওসমান হাদী হত্যার বিচারের দাবিসহ তিন দফা দাবিতে মার্চ ফর ইনসাফ কর্মসূচি শুরু করেছে ইনকিলাব মঞ্চ। আজ বুধবার দুপুরে পঞ্চগড়ের বাংলাবান্ধা সীমান্তের জিরো পয়েন্ট থেকে এ পদযাত্রা...
ফ্যাসিবাদের দোসররা দেশের প্রশাসনসহ বিভিন্ন জায়গায় এখনও ঘাপটি মেরে রয়েছে। নির্বাচিত সরকারকে ঝামেলায় ফেলা এবং দেশকে অস্থিতিশীল করার জন্য তারা নানা ধরনের ষড়যন্ত্র করছে বলেও মন্তব্য করেছেন বিএনপির...
কনটেন্ট ক্রিয়েটর সালমান মুক্তাদিরের একটি বক্তব্যের প্রতিক্রিয়ায় ছাত্রদলের সাধারণ সম্পাদক নাছির উদ্দীন নাছির বলেছেন, দেশের ছাত্ররাজনীতির বাস্তবতা সম্পর্কে হয়তো তার ধারণা নেই। আজ সোমবার দুপুরে নিজের...
রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর বাংলাদেশ ও যুক্তরাজ্যের মধ্যে সংসদীয় সহযোগিতা জোরদার ও বিনিয়োগ বৃদ্ধিতে ভূমিকা রাখতে এদেশে সফররত যুক্তরাজ্যের আইনপ্রণেতাদের আহ্বান জানিয়েছেন। বৃহস্পতিবার...
১২ মাসের মধ্যে নিজস্ব সার্বভৌম এআই ডেটা সেন্টার চালু করতে যাচ্ছে বাংলাদেশ। এতে সহায়তা করবে যুক্তরাষ্ট্রসহ বেশ কয়েকটি দেশ। তবে অবকাঠামো তৈরির স্থান এখনো চূড়ান্ত হয়নি বলে জানিয়েছেন প্রধানমন্ত্রীর...
দেবী দুর্গার আগমনের অপেক্ষায় যখন উৎসবের আমেজ, ঠিক তখনই এক অনাকাঙ্ক্ষিত ঘটনায় থমকে গেছে সেই আনন্দ। নৌকার উপর দুর্গা প্রতিমা তৈরি করে রীতিমতো বিপাকে পড়েছে সিরাজগঞ্জের শাহজাদপুরের সনাতন ধর্মাবলম্বীরা। 
প্রধানমন্ত্রীর বিশেষ সহকারী হিসেবে চুক্তিভিত্তিক নিয়োগ পেয়েছেন গিয়াস উদ্দিন। সচিব পদমর্যাদায় তিনি এ দায়িত্ব পালন করবেন বলে বৃহস্পতিবার জনপ্রশাসন মন্ত্রণালয়ের এক প্রজ্ঞাপনে জানানো হয়েছে।
লোডিং...

এলাকার খবর