যারা মায়েদের সম্মান করে না, আল্লাহ তাঁদের অপমানিত করেন: জামায়াত আমির

আপডেট : ০৩ ফেব্রুয়ারি ২০২৬, ০৫:১১ পিএম

যাঁরা মায়েদের সম্মান করেন না, আল্লাহ তাঁদের অপমানিত করেন বলে মন্তব্য করেছেন জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান। মঙ্গলবার গাজীপুরে নির্বাচনী জনসভায় তিনি এ মন্তব্য করেন।

জামায়াত আমির বলেন, ‘শিল্প এলাকার মানুষের সুবিধায় কাজ করবে জামায়াত। সবার প্রতি ইনসাফ করা হবে। শিল্প এলাকাকে শিল্পের মতোই সাজানো হবে, যাতে শ্রমিক ভাই ও বোনেরা সম্মানের সঙ্গে কাজ করতে পারেন। মা-বোনদের বেতনবৈষম্য আর থাকবে না। মায়েদের শিশুর বয়স দুই থেকে আড়াই বছর না হওয়া পর্যন্ত তাঁরা পাঁচ ঘণ্টা কাজ করবেন। বাকি সময় সন্তানকে দেবেন। এর দায়িত্ব সরকারকে নিতেই হবে। মায়ের সংখ্যা বুঝে প্রতিষ্ঠানে শিশুদের জন্য ডে-কেয়ার রাখার ব্যবস্থা করা হবে।’

শফিকুর রহমান বলেন, ‘রাজার ছেলে রাজা—রাজনীতির এই পদ্ধতি পাল্টে দেওয়া হবে। সব শ্রেণি-পেশার মানুষ যাতে ক্ষমতায় আসতে পারেন, সে ব্যবস্থা করব। গাজীপুরের পানি, গ্যাস, থাকা-খাওয়ার ব্যবস্থা থেকে শুরু করে সবকিছুতে সমস্যা। কিন্তু গাজীপুর বাংলাদেশের অর্থনীতিতে গুরুত্ব রাখছে।’

তরুণদের নিয়ে জামায়াতের পরিকল্পনা তুলে ধরে তিনি বলেন, ‘বেকার ভাতা দিয়ে অসম্মানিত করব না, কাজ তুলে দেব। যুবসমাজের হাতে দেশ তুলে দেওয়া হবে। তারা সামনে এগিয়ে নিয়ে যাবে দেশকে। স্বাধীনতার ৫৪ বছর পরও দেশ ও জাতির কাঙ্ক্ষিত উন্নয়ন হয়নি। উন্নয়ন হয়েছে রাজনৈতিক দলের, জনগণের উন্নয়ন হয়নি। দেশের টাকা বিদেশে পাচার হয়েছে। নেতাদের টাকা হু হু করে বেড়েছে।’

পাচার হওয়া অর্থ দেশে ফিরিয়ে এনে উন্নয়নের কাজে ব্যবহার করা হবে বলে জানান তিনি। জামায়াত আমির বলেন, ‘দুর্নীতিমুক্ত দেশ গড়ার অঙ্গীকার আমাদের। অন্য দলও সেই প্রতিশ্রুতি দেয়, কিন্তু ঋণখেলাপিদের নিয়ে তারা চলে। আগে তাদের আশ্রয় দেওয়া বন্ধ করুন।’

এ সময় বিএনপির সমালোচনা করে তিনি বলেন, ‘অন্য আরেকটি দল (বিএনপি) ক্ষমতায় গেলে নিরাপদে কেউ থাকতে পারবে না। ব্যবসায়ী থেকে শুরু করে সব পেশার লোক অশান্তিতে থাকবেন। ভোট বুঝে নিতে হবে, ভোট ডাকাত আসলে ছেড়ে দেওয়া হবে না।’

কার্যক্রম নিষিদ্ধ দলের পদে থাকা নেতাদের স্থানীয় নির্বাচনে অযোগ্য করার দাবি জানিয়েছে জামায়াতে ইসলামী। সেই সাথে স্থানীয় সরকারের বিভিন্ন পদে রাজনৈতিক বিবেচনায় প্রশাসক হিসেবে নিয়োগ পাওয়াদের আসন্ন...
আজ ১ সেপ্টেম্বর। বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী। ১৯৭৮ সালের এই দিনে দলটি প্রতিষ্ঠা করেন শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান। দীর্ঘ এই সময়ে বিএনপি দেখেছে ক্ষমতা, পতন, রাজপথের আন্দোলন, নেতৃত্বের সংকট; আর...
প্রশাসনের অনুমতি নিয়েই আগামী ৫ সেপ্টেম্বর ঢাকা থেকে চট্টগ্রাম জনগণের অধিকার আদায়ে ৬ দফা দাবিতে লং মার্চ করবে ১১ দল। লংমার্চে কোনো বাধা আসলে তা প্রতিহত করার হুঁশিয়ারি দিয়েছেন জোটের শীর্ষ...
সংসদের তিনটি অধিবেশনে চারবার ওয়াকআউট করেছেন বিরোধীজোটের সদস্যরা। প্রথম অধিবেশনে সাবেক রাষ্ট্রপতির ভাষণ নিয়ে এবং দ্বিতীয় ও তৃতীয় অধিবেশনে সরকারের বিরুদ্ধে নানা অভিযোগে সংসদ থেকে বেরিয়ে যান তারা।
ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের চিকিৎসক, নার্স ও কর্মচারীদের যাতায়াতের সুবিধার্থে বিআরটিসির বাস সার্ভিস চালু করা হয়েছে। প্রাথমিকভাবে তিনটি বাস দিয়ে এ পরিবহনসেবা চালু হলো।
চাঁদপুরের মতলব উত্তর থানায় গত দুই মাসে পল্লী বিদ্যুতের ২৮ ট্রান্সফর্মার চুরির ঘটনা ঘটেছে। সবগুলো ঘটনার পর মামলার জন্য পল্লী বিদ্যুৎ অফিসের কর্মকর্তা আবেদন জানিয়েছেন। তবে এর মধ্যে ২২টি ট্রান্সফর্মার...
ইরানের একটি বিয়ের অনুষ্ঠানে বোমা হামলায় পাঁচজন নিহত হয়েছেন। দেশটির দক্ষিণাঞ্চলীয় সিরিক কাউন্টির এ ঘটনায় যুক্তরাষ্ট্রকে দায় দিয়েছে ইরান। আল জাজিরা আজ বুধবার জানিয়েছে এ খবর।
বগুড়ার শেরপুরে বিকল হয়ে পড়া একটি কাঠবোঝাই ট্রাক মেরামত করার সময় অজ্ঞাত যানবাহনের ধাক্কায় দুজন নিহত হয়েছেন। এ দুর্ঘটনায় আহত হয়েছেন আরও একজন।
লোডিং...
পঠিতনির্বাচিত

এলাকার খবর