অসৎ নেতৃত্বের কারণে জাতির ভাগ্য পরিবর্তন হয় না: জামায়াত আমির

অসৎ নেতৃত্বের কারণে জাতির ভাগ্য পরিবর্তন হয় না বলে এমন মন্তব্য করেছেন জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান। নির্বাচনের সময় উন্নয়নের ‘গঙ্গা-পদ্মা-কুশিয়ারা’ বইয়ে দেওয়ার প্রতিশ্রুতি দিলেও বাস্তবে জনগণের সম্পদ লুণ্ঠন করা হয়েছে বলেও অভিযোগ করেন তিনি।

আপডেট : ০৭ ফেব্রুয়ারি ২০২৬, ০৯:৩৯ পিএম

অসৎ নেতৃত্বের কারণে জাতির ভাগ্য পরিবর্তন হয় না বলে এমন মন্তব্য করেছেন জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান। নির্বাচনের সময় উন্নয়নের ‘গঙ্গা-পদ্মা-কুশিয়ারা’ বইয়ে দেওয়ার প্রতিশ্রুতি দিলেও বাস্তবে জনগণের সম্পদ লুণ্ঠন করা হয়েছে বলেও অভিযোগ করেন তিনি।

শনিবার সকালে হবিগঞ্জে ১১ দলীয় আয়োজিত নির্বাচনী জনসভায় এসব কথা বলেন তিনি। জনসভায় সভাপতিত্ব করেন জেলা আমির মাওলানা মুখলেছুর রহমান। 

এর আগে সকাল সাড়ে ১০টায় জামায়াতে ইসলামীর আমির হেলিকপ্টারে করে হবিগঞ্জে পৌঁছান। বেলা পৌনে ১১টায় জনসভায় বক্তব্য রাখেন তিনি। এ সময় হবিগঞ্জের চারটি আসনে ১১ দলীয় জোটের প্রার্থীদের প্রতীকসহ পরিচয় করিয়ে দেন এবং তাদের পক্ষে সমর্থন কামনা করেন জামায়াত আমির।

সভায় জেলা জামায়াতে ইসলামী, বাংলাদেশ খেলাফত মজলিশ ও এনসিপির নেতারা বক্তব্য রাখেন। এছাড়াও চারটি আসনের জামায়াত মনোনীত ও ১১ দলীয় জোটের প্রার্থীরা বক্তব্য দেন।

জনসভায় জামায়াত আমির ডা. শফিকুর রহমান অভিযোগ করে বলেন, ‘গত ১৫ বছরে প্রায় ২৮ লাখ কোটি টাকা বিদেশে পাচার হয়েছে। ১৮ কোটি জনগণের টাকা জনগণের কল্যাণে ব্যয় নিশ্চিত করা হবে। দুর্নীতিমুক্ত ও চাঁদাবাজমুক্ত দেশ গড়ার অঙ্গীকার ব্যক্ত করছি আমরা। ১১ দল ক্ষমতায় এলে প্রতিবছর নির্বাচিত জনপ্রতিনিধি ও তাদের পরিবারের সদস্যদের আয়-ব্যয়ের হিসাব জনসম্মুখে প্রকাশ বাধ্যতামূলক করা হবে।’

এসময় এমপি-মন্ত্রীদের বিলাসী জীবনযাপন বন্ধের ঘোষণা দিয়ে জামায়াত আমির বলেন, জনগণের টাকায় প্লট কেনা বা বিলাসবহুল গাড়ি ব্যবহারের সংস্কৃতি বন্ধ করা হবে।

হবিগঞ্জকে সন্ত্রাস কবলিত উল্লেখ করে জামায়াত আমির বলেন, আগামী ১২ তারিখ জনগণ সন্ত্রাসের বিরুদ্ধে এবং ন্যায়-ইনসাফের পক্ষে অবস্থান নেবে। যারা সন্ত্রাসকে প্রশ্রয় দেবে, তারা জনগণের বিপক্ষে অবস্থান নেবে। হবিগঞ্জবাসীর সঙ্গে ‘সৎ মায়ের আচরণ’ করা হয়েছে। বঞ্চিত এলাকা থেকেই উন্নয়ন শুরু করা হবে।

গ্রামকে শিল্পভিত্তিক এলাকায় রূপান্তর, কৃষিভিত্তিক কলকারখানা স্থাপন এবং শিক্ষিত যুবকদের কর্মসংস্থানের পরিকল্পনাও তুলে ধরেন জামায়াত আমির।

ধর্মীয় সম্প্রীতির বিষয়ে তিনি বলেন, বাংলাদেশকে বিভক্ত হতে দেওয়া হবে না। মুসলিম, হিন্দু, বৌদ্ধ, খ্রিষ্টান—সব ধর্মের মানুষ যুগ যুগ ধরে একসঙ্গে বসবাস করছে। মেধার ভিত্তিতে কর্মসংস্থান নিশ্চিত করা হবে, ধর্মের ভিত্তিতে কেউ বঞ্চিত হবে না।

তিনি বলেন, ‘আমরা এ দেশের মালিক নই, সেবক হতে চাই।’

জনসভা শেষে বেলা সাড়ে ১১টায় জামায়াতের আমির মৌলভীবাজারের উদ্দেশে রওনা হন। সেখানে জনসভা শেষে সিলেট যাওয়ার কথা রয়েছে বলে জানা গেছে।

দেশে সংকটের অভাব নেই বলে মন্তব্য করেছেন জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার। আজ বৃহস্পতিবার মগবাজারে দলের কেন্দ্রীয় কার্যালয়ে প্রেস ব্রিফিংয়ে তিনি এ মন্তব্য করেন।
জামায়াত নেতা অবসরপ্রাপ্ত মেজর আখতারুজ্জামানের জামিন শুনানি ঘিরে আদালতের এজলাস কক্ষে হাতাহাতিতে জড়ান জামায়াত ও বিএনপিপন্থী আইনজীবীরা। এমন কাণ্ডে এজলাস ত্যাগ করেন বিচারক। পরবর্তীতে পরিস্থিতি শান্ত...
স্থানীয় সরকার নির্বাচনের জন্য দল গোছাচ্ছে জামায়াতে ইসলামী ও জাতীয় নাগরিক পার্টি–এনসিপি। এরইমধ্যে ঢাকার দুই সিটি করপোরেশনে প্রার্থী ঘোষণা দিয়েছে দুই দলই। এছাড়া ইউনিয়ন, উপজেলা ও জেলা নির্বাচনের জন্য...
হাম ও ডেঙ্গু মোকাবিলায় সরকার ব্যর্থ বলে মন্তব্য করেছেন জামায়াতে ইসলামীর আমির শফিকুর রহমান। আজ রোববার সকালে রাজধানীর মগবাজারের মধুবাগ খেলার মাঠে ডেঙ্গু প্রতিরোধে জনসচেতনতা কর্মসূচির উদ্বোধনে এ...
প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, সাম্য, মানবিক মর্যাদা, সামাজিক সুবিচার সব ধর্মেরই মূল উপজীব্য। মানবতার কল্যাণ সব ধর্মেরই অন্যতম মূল শিক্ষা।
স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহম্মেদ বলেছেন, সংবিধান দেশের প্রতিটি নাগরিককে স্বাধীনভাবে নিজ নিজ ধর্ম ও উৎসব পালনের শতভাগ অধিকার দিয়েছে। তাই ধর্মীয় আনুষ্ঠানিকতা পালনে কোনো দুশ্চিন্তা বা শঙ্কার...
রক্তস্নাত জুলাই গণঅভ্যুত্থানের মধ্য দিয়ে জবাবদিহিমূলক সরকারব্যবস্থা প্রতিষ্ঠা ও রাষ্ট্রসংস্কারের যে অভূতপূর্ব সম্ভাবনা তৈরি হয়েছিল, তা ক্ষমতার রাজনীতি ও আমলাতান্ত্রিক দুষ্টচক্রের হাতে জিম্মি হয়ে...
রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, সাম্প্রদায়িক সম্প্রীতির এই দেশে প্রতিটি নাগরিকের ধর্মীয় স্বাধীনতা ও সমঅধিকার নিশ্চিত করতে বর্তমান গণতান্ত্রিক সরকার অঙ্গীকারবদ্ধ।
লোডিং...
পঠিত নির্বাচিত

এলাকার খবর