এমপি-মন্ত্রী হওয়া ছিল আমাদের জন্য ওয়ান-টুর ব্যাপার: মুফতি রেজাউল করিম

পটুয়াখালীর নির্বাচনী জনসভায় ইসলামী আন্দোলন বাংলাদেশের আমির মুফতি সৈয়দ মুহাম্মদ রেজাউল করিম বলেন, এমপি-মন্ত্রী হওয়া তাদের জন্য সহজ ছিল, তবে ক্ষমতার নয়– দেশ ও ইসলামের কল্যাণই তাদের রাজনীতির লক্ষ্য।

আপডেট : ০৭ ফেব্রুয়ারি ২০২৬, ০২:২৫ পিএম

ইসলামী আন্দোলন বাংলাদেশের আমির মুফতি সৈয়দ মুহাম্মদ রেজাউল করিম বলেছেন, ক্ষমতা বা সম্পদের জন্য নয়– দেশ, মানুষ ও ইসলামের কল্যাণের লক্ষ্যেই তাদের রাজনীতি। চাইলে পারিবারিক ও রাজনৈতিক প্রভাব ব্যবহার করে সহজেই এমপি-মন্ত্রী হওয়া সম্ভব ছিল, কিন্তু তারা সেই পথে হাঁটেননি। আজ শনিবার দুপুরে পটুয়াখালী শহীদ আলাউদ্দিন শিশু পার্কে নির্বাচনী জনসভায় এ কথা বলেন তিনি। 

রেজাউল করিম বলেন, ‘এমপি-মন্ত্রী হওয়া ছিল আমাদের জন্য ওয়ান-টুর ব্যাপার। আমরা এমপি বা মন্ত্রী হওয়ার জন্য রাজনীতি করি না, বরং দেশ, ইসলাম ও মানুষের কল্যাণ নিশ্চিত করাই আমাদের রাজনীতির মূল লক্ষ্য। 

ইসলামী আন্দোলন আমির আরও বলেন, ‘জোট রাজনীতি থেকে বেরিয়ে এসে হাতপাখা প্রতীক নিয়ে মাঠে নামার পর অনেকেই বিদ্রুপ করেছে, বাস্তবে আমরা একা নই। সারা দেশে সফর করে ইসলামপ্রিয় ও দেশপ্রেমিক মানুষের স্বতঃস্ফূর্ত সমর্থন পাচ্ছি।’

ন্যায়ভিত্তিক রাষ্ট্র গঠনের আহ্বান জানিয়ে রেজাউল করিম বলেন, ‘মানুষকে জুলুম, চাঁদাবাজি ও মানবপাচার থেকে মুক্ত করতে হবে। প্রচলিত ব্যবস্থায় গত ৫৪ বছরে জাতি নতুন কোনো দিকনির্দেশনা পায়নি, তাই বিকল্প রাজনীতির প্রয়োজনীয়তা আরও বেড়েছে।’

জনসভায় পটুয়াখালী-১ আসনে ইসলামী আন্দোলন বাংলাদেশের দলীয় প্রার্থী আবুল হাসান বোখারীকে পরিচয় করিয়ে দেন আমির মুফতি সৈয়দ মুহাম্মদ রেজাউল করিম। প্রার্থীর হাতে দলীয় প্রতীক হাতপাখা তুলে দেন তিনি।

 

চব্বিশ সালের জুলাই অভ্যুত্থানের সময় যারা বিপ্লবী ছিলেন, তারাই ওই আন্দোলনকে ধ্বংস করেছেন বলে মনে করছেন জাতীয় পার্টির (জি এম কাদের অংশ) মহাসচিব শামীম হায়দার পাটোয়ারী। আজ রাজধানীতে তিনি এক অনুষ্ঠানে এ...
দেশে সংকটের অভাব নেই বলে মন্তব্য করেছেন জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার। আজ বৃহস্পতিবার মগবাজারে দলের কেন্দ্রীয় কার্যালয়ে প্রেস ব্রিফিংয়ে তিনি এ মন্তব্য করেন।
মুন্সিগঞ্জের বর্ষীয়ান রাজনীতিবিদ, প্রয়াত সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার উপদেষ্টা ও সাবেক উপমন্ত্রী বীর মুক্তিযোদ্ধা আব্দুল হাই মারা গেছেন। গতকাল বুধবার দিবাগত রাত দেড়টার দিকে রাজধানীর ধানমন্ডির...
কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ঘনিষ্ঠ ব্যক্তিরা ঋণের নামে লুটপাট করেছে বলে মন্তব্য করেছেন বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব রুহুল কবির রিজভী। আজ মঙ্গলবার রাজধানীতে এক অনুষ্ঠানে তিনি এ মন্তব্য করেন।
যারা একসময় হরতাল অবরোধ দিয়ে দেশকে অচল করে দেওয়া হবে বলেছিল, আজকের বিরোধী দল তাদেরই সঙ্গী বলে মন্তব্য করেছেন পানিসম্পদ মন্ত্রী ও বিএনপির যুগ্ম মহাসচিব শহীদ উদ্দীন চৌধুরী এ্যানি। শুক্রবার রাতে...
দেশে টানা কয়েক বছর ধরে বাড়ছে দারিদ্র্যের হার। বিশ্বব্যাংকের হিসাবে, চার বছরে নতুন করে দরিদ্র হয়েছে ৮০ লাখ মানুষ। একই সঙ্গে বেড়েছে ধনী-গরিব আয় বৈষম্য। দারিদ্র্যসীমার কিছুটা ওপরে থাকা প্রায় ৬ কোটি ২০...
ইয়েমেনের তাইজে হুতি বিদ্রোহীদের ১৬ যোদ্ধাকে হত্যার দাবি করেছে সেনাবাহিনী। এছাড়া ৮ ঘণ্টার দীর্ঘ লড়াইয়ে বেশ কয়েকজন আহত হয়েছে বলেও জানায় তারা।
জুলাই সনদ সই হওয়ার এক বছর আজ। বাস্তবায়ন নিয়ে এখনও ধোঁয়াশা। সরকার বারবার বলেছে, নোট অব ডিসেন্টসহ সনদ বাস্তবায়ন করবে তারা। তবে একথা মানতে নারাজ বিরোধীরা। দুপক্ষের মধ্যে সংবিধান সংশোধন আর সংস্কার...
লোডিং...
পঠিত নির্বাচিত

এলাকার খবর