নির্বাচন নিয়ে ভয় দেখালে আইনি ব্যবস্থা নেওয়া হবে: তারেক রহমান

নির্বাচন নিয়ে ভয় দেখানো হলে আইনি ব্যবস্থা নেওয়া হবে বলে হুঁশিয়ারি দিয়েছেন বিএনপি চেয়ারম্যান তারেক রহমান। নীলফামারীর জনসভায় তিনি এ কথা বলেন।

আপডেট : ০৭ ফেব্রুয়ারি ২০২৬, ০৯:৪৩ পিএম

যারা নির্বাচন নিয়ে ভয় দেখাবে তাদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়া হবে বলে সতর্ক করেছেন বিএনপি চেয়ারম্যান তারেক রহমান। আজ শনিবার দুপুরে নীলফামারীতে নির্বাচনী জনসভায় তিনি এ কথা বলেন। 

তারেক রহমান বলেন, ‘একটি গোষ্ঠী মানুষকে ভোট নিয়ে ভয় দেখাচ্ছে। পরিষ্কার ভাষায় বলে দিতে চাই, যারা ভয় দেখাবে তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।’ 

এর আগে ঠাকুরগাঁওয়ে জনসভায় অংশ নেন তারেক রহমান। জনসভায় তিনি বলেন, ‘১০ হাজার টাকা পর্যন্ত কৃষি ঋণ দেওয়া হবে। পাশাপাশি বিভিন্ন এনজিও থেকে নেওয়া ক্ষুদ্র ঋনও মওকুফ করা হবে।’

বিকেলে তারেক রহমান হেলিকপ্টারে দিনাজপুরের বিরামপুর সরকারি কলেজ মাঠে জনসভায় যোগ দেবেন। সেখানে বক্তব্য শেষে বিএনপি চেয়ারম্যান তাঁর প্রয়াত নানা ইস্কান্দার মজুমদার, নানি তৈয়বা মজুমদার ও খালা সাবেক মন্ত্রী খুরশীদ জাহান হকের কবর জিয়ারত করবেন। এরপর হেলিকপ্টারে সৈয়দপুর বিমানবন্দরে এসে বিমান বাংলাদেশের একটি ফ্লাইটে সন্ধ্যায় ঢাকায় ফিরবেন।

যারা একসময় হরতাল অবরোধ দিয়ে দেশকে অচল করে দেওয়া হবে বলেছিল, আজকের বিরোধী দল তাদেরই সঙ্গী বলে মন্তব্য করেছেন পানিসম্পদ মন্ত্রী ও বিএনপির যুগ্ম মহাসচিব শহীদ উদ্দীন চৌধুরী এ্যানি। শুক্রবার রাতে...
একটা জাতির মেরুদণ্ড ভেঙে দেওয়ার জন্য যা যা করা দরকার, শেখ হাসিনা তাই করেছেন বলে মন্তব্য বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব রুহুল কবির রিজভীর। বৃহস্পতিবার ঢাকার দোহারে জয়পাড়া বিশ্ববিদ্যালয় কলেজ ছাত্রদলের...
দেশে সংকটের অভাব নেই বলে মন্তব্য করেছেন জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার। আজ বৃহস্পতিবার মগবাজারে দলের কেন্দ্রীয় কার্যালয়ে প্রেস ব্রিফিংয়ে তিনি এ মন্তব্য করেন।
মুন্সিগঞ্জের বর্ষীয়ান রাজনীতিবিদ, প্রয়াত সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার উপদেষ্টা ও সাবেক উপমন্ত্রী বীর মুক্তিযোদ্ধা আব্দুল হাই মারা গেছেন। গতকাল বুধবার দিবাগত রাত দেড়টার দিকে রাজধানীর ধানমন্ডির...
দেশে টানা কয়েক বছর ধরে বাড়ছে দারিদ্র্যের হার। বিশ্বব্যাংকের হিসাবে, চার বছরে নতুন করে দরিদ্র হয়েছে ৮০ লাখ মানুষ। একই সঙ্গে বেড়েছে ধনী-গরিব আয় বৈষম্য। দারিদ্র্যসীমার কিছুটা ওপরে থাকা প্রায় ৬ কোটি ২০...
ইয়েমেনের তাইজে হুতি বিদ্রোহীদের ১৬ যোদ্ধাকে হত্যার দাবি করেছে সেনাবাহিনী। এছাড়া ৮ ঘণ্টার দীর্ঘ লড়াইয়ে বেশ কয়েকজন আহত হয়েছে বলেও জানায় তারা।
জুলাই সনদ সই হওয়ার এক বছর আজ। বাস্তবায়ন নিয়ে এখনও ধোঁয়াশা। সরকার বারবার বলেছে, নোট অব ডিসেন্টসহ সনদ বাস্তবায়ন করবে তারা। তবে একথা মানতে নারাজ বিরোধীরা। দুপক্ষের মধ্যে সংবিধান সংশোধন আর সংস্কার...
পূজার ছুটিতে বাড়ি যাওয়ার পথে ফরিদপুরের ভাঙ্গায় বাসের সাথে ধাক্কায় মোটরসাইকেলে থাকা হিটলার বিশ্বাস (৩৫) নামের এক পুলিশ সদস্যের মৃত্যু হয়েছে।
লোডিং...
পঠিত নির্বাচিত

এলাকার খবর