স্বাধীনতাবিরোধীর হাতে কি দেশ নিরাপদ, প্রশ্ন মির্জা ফখরুলের

আপডেট : ০৮ ফেব্রুয়ারি ২০২৬, ০৮:৩২ পিএম

যাঁরা স্বাধীনতায় বিশ্বাস করেননি, তাঁদের হাতে দেশ নিরাপদ কি না, সেই প্রশ্ন তুলেছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। রোববার পঞ্চগড়-২ আসনের দেবীগঞ্জের দেবদারুতলায় বিএনপি প্রার্থী ফরহাদ হোসেন আজাদের পক্ষে এক নির্বাচনি জনসভায় তিনি এই প্রশ্ন তোলেন।

মির্জা ফখরুল বলেন, ‘বাংলাদেশের মানুষ কোনোভাবেই সেই দলকে সমর্থন করবেন না, যে দল স্বাধীনতায় বিশ্বাস করে না। যাঁরা স্বাধীনতায় বিশ্বাস করেননি, তাঁদের হাতে কি বাংলাদেশ নিরাপদ হতে পারে?’

বিএনপি মহাসচিব বলেন, ‘এই নির্বাচন পুরোপুরি একটি রাজনৈতিক সিদ্ধান্তের নির্বাচন। আপনি কি অতীতে ফিরে যাবেন, নাকি সামনের দিকে এগোবেন? আপনি কি স্বাধীনতাবিরোধীদের পক্ষে যাবেন, নাকি স্বাধীনতার পক্ষে সামনের দিকে এগিয়ে যাবেন? বিএনপি স্বাধীনতার ঘোষণাকারী জিয়াউর রহমানের প্রতিষ্ঠিত দল, গণতন্ত্র প্রবর্তনকারীর দল।’

মির্জা ফখরুল বলেন, ‘আমাদের নেত্রী সারাজীবন আপসহীন সংগ্রাম করেছেন। এই নেত্রী আমাদের মেয়েদের লেখাপড়া অবৈতনিক করে দিয়েছিলেন। এই নেত্রীর আমলেই বাংলাদেশের অর্থনীতি ওপরের দিকে যাচ্ছিল, বাংলাদেশ বাঘের মতো দাঁড়িয়েছিল। অর্থনীতিতে একমাত্র বিএনপিই পারে একটা স্থিতিশীল অর্থনীতি দিতে।’

জামায়াতের সমালোচনা করে তিনি বলেন, ‘মানুষের জায়গা পূরণ করার সেই অভিজ্ঞতা জামায়াতে ইসলামীর কোনো দিনও ছিল না। ভবিষ্যতে তারা সেটা করতেও পারবে না।’

বিএনপিকে ভোট দেওয়ার আহ্বান জানিয়ে তিনি বলেন, ‘আমরা যদি এই দেশকে রক্ষা করতে চাই, মানুষকে রক্ষা করতে চাই, যদি দেশটাকে সামনের দিকে নিয়ে যেতে চাই, তবে আমাদের সামনের দিকে এগিয়ে যেতে হবে।’

চব্বিশ সালের জুলাই অভ্যুত্থানের সময় যারা বিপ্লবী ছিলেন, তারাই ওই আন্দোলনকে ধ্বংস করেছেন বলে মনে করছেন জাতীয় পার্টির (জি এম কাদের অংশ) মহাসচিব শামীম হায়দার পাটোয়ারী। আজ রাজধানীতে তিনি এক অনুষ্ঠানে এ...
দেশে সংকটের অভাব নেই বলে মন্তব্য করেছেন জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার। আজ বৃহস্পতিবার মগবাজারে দলের কেন্দ্রীয় কার্যালয়ে প্রেস ব্রিফিংয়ে তিনি এ মন্তব্য করেন।
মুন্সিগঞ্জের বর্ষীয়ান রাজনীতিবিদ, প্রয়াত সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার উপদেষ্টা ও সাবেক উপমন্ত্রী বীর মুক্তিযোদ্ধা আব্দুল হাই মারা গেছেন। গতকাল বুধবার দিবাগত রাত দেড়টার দিকে রাজধানীর ধানমন্ডির...
কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ঘনিষ্ঠ ব্যক্তিরা ঋণের নামে লুটপাট করেছে বলে মন্তব্য করেছেন বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব রুহুল কবির রিজভী। আজ মঙ্গলবার রাজধানীতে এক অনুষ্ঠানে তিনি এ মন্তব্য করেন।
ইয়েমেনের তাইজে হুতি বিদ্রোহীদের ১৬ যোদ্ধাকে হত্যার দাবি করেছে সেনাবাহিনী। এছাড়া ৮ ঘণ্টার দীর্ঘ লড়াইয়ে বেশ কয়েকজন আহত হয়েছে বলেও জানায় তারা।
জুলাই সনদ সই হওয়ার এক বছর আজ। বাস্তবায়ন নিয়ে এখনও ধোঁয়াশা। সরকার বারবার বলেছে, নোট অব ডিসেন্টসহ সনদ বাস্তবায়ন করবে তারা। তবে একথা মানতে নারাজ বিরোধীরা। দুপক্ষের মধ্যে সংবিধান সংশোধন আর সংস্কার...
পূজার ছুটিতে বাড়ি যাওয়ার পথে ফরিদপুরের ভাঙ্গায় বাসের সাথে ধাক্কায় মোটরসাইকেলে থাকা হিটলার বিশ্বাস (৩৫) নামের এক পুলিশ সদস্যের মৃত্যু হয়েছে।
দায়িত্ব নেওয়ার ছয়দিনের মাথায় চাকরি খোয়ালেন হোয়াইট হাউসের নতুন প্রেস সচিব কেটি জ্যাকারিয়া। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রধান মুখপাত্র হিসেবে প্রথম কয়েক দিনেই যোগ্যতা নিয়ে তীব্র বিতর্ক ও...
লোডিং...
পঠিত নির্বাচিত

এলাকার খবর