এই নির্বাচন দেশের জন্য একটি নতুন অধ্যায় শুরু করবে: মির্জা ফখরুল

দীর্ঘ প্রতীক্ষা আর চড়াই-উতরাই পেরিয়ে শুরু হওয়া এবারের নির্বাচনই বাংলাদেশের রাজনীতির ভবিষ্যৎ গতিপথ নির্ধারণ করবে বলে মন্তব্য করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি আশা প্রকাশ করেন, এই নির্বাচনের মধ্য দিয়ে দেশে গণতন্ত্রের এক নতুন অধ্যায় সূচিত হবে। এ নির্বাচনের মধ্য দিয়ে বাংলাদেশ একটি নতুন অধ্যায় শুরু করবে। 

আপডেট : ১২ ফেব্রুয়ারি ২০২৬, ০৮:৪৩ এএম

দীর্ঘ প্রতীক্ষা আর চড়াই-উতরাই পেরিয়ে শুরু হওয়া এবারের নির্বাচনই বাংলাদেশের রাজনীতির ভবিষ্যৎ গতিপথ নির্ধারণ করবে বলে মন্তব্য করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি আশা প্রকাশ করেন, এই নির্বাচনের মধ্য দিয়ে দেশে গণতন্ত্রের এক নতুন অধ্যায় সূচিত হবে। এ নির্বাচনের মধ্য দিয়ে বাংলাদেশ একটি নতুন অধ্যায় শুরু করবে।

বৃহস্পতিবার  সকাল ৭টা ৪০ মিনিটে ঠাকুরগাঁও সরকারি বালিকা উচ্চবিদ্যালয় কেন্দ্রে নিজের ভোটাধিকার প্রয়োগ করেন ঠাকুরগাঁও–১ আসনের ধানের শীষের প্রার্থী মির্জা ফখরুল। পরে কেন্দ্রের বাইরে উপস্থিত সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়কালে তিনি এসব কথা বলেন।

ভোটদানের পর মির্জা ফখরুল বলেন, বাংলাদেশের গণতন্ত্রের যে যাত্রা আজ শুরু হলো, আমরা আশা করি আগামী দিনে এই পথ মসৃণ হবে। মানুষের জীবন, রাজনীতি ও অর্থনীতি সুন্দরের দিকে এগিয়ে যাবে—এটাই আমাদের লক্ষ্য।

তিনি আরও বলেন, অনেক বাধা-বিপত্তি, রক্তপাত আর আত্মত্যাগের মধ্য দিয়ে আজকের এই দিনটির শুভ সূচনা হয়েছে। এই দিনটির জন্য আমাদের অনেক ত্যাগ স্বীকার করতে হয়েছে।

বক্তব্যের একপর্যায়ে আবেগপ্রবণ হয়ে পড়েন বিএনপি মহাসচিব। তিনি বলেন, “বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়া দীর্ঘ আন্দোলন শেষে আমাদের ছেড়ে চলে গেছেন, কিন্তু তিনি যে ত্যাগ স্বীকার করে গেছেন তা ভোলা সম্ভব নয়। এছাড়া গত কয়েক বছরে লাখ লাখ মানুষ নির্যাতিত হয়েছে, গুম ও খুনের শিকার হয়েছে।”

জুলাই বিপ্লবের স্মৃতিচারণ করে তিনি বলেন, “গত ২৪শে জুলাই ছাত্র-জনতা, কৃষক ও শ্রমিকের যে গণঅভ্যুত্থান হয়েছে, সেখানে প্রায় ২ হাজার মানুষ প্রাণ হারিয়েছেন। এত আত্মত্যাগের পর আমরা আশা করছি এই নির্বাচন অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ হবে।”

নির্বাচনী পরিবেশ নিয়ে সন্তোষ প্রকাশ করে ফখরুল বলেন, “আশা করি ভোট গ্রহণ শান্তিপূর্ণভাবে শেষ হবে। এই নির্বাচন বাংলাদেশের ইতিহাসে একটি নতুন অধ্যায় শুরু করবে—দেশবাসীর কাছে আজ এটাই আমাদের বড় প্রত্যাশা।”

ঠাকুরগাঁওয়ের বিভিন্ন কেন্দ্রে ভোটারদের উপস্থিতি চোখে পড়ার মতো। মির্জা ফখরুল ভোট দেওয়ার সময় স্থানীয় নেতা–কর্মী ও সাধারণ মানুষের মধ্যে ব্যাপক উৎসাহ লক্ষ্য করা যায়।

একটা জাতির মেরুদণ্ড ভেঙে দেওয়ার জন্য যা যা করা দরকার, শেখ হাসিনা তাই করেছেন বলে মন্তব্য বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব রুহুল কবির রিজভীর। বৃহস্পতিবার ঢাকার দোহারে জয়পাড়া বিশ্ববিদ্যালয় কলেজ ছাত্রদলের...
কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ঘনিষ্ঠ ব্যক্তিরা ঋণের নামে লুটপাট করেছে বলে মন্তব্য করেছেন বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব রুহুল কবির রিজভী। আজ মঙ্গলবার রাজধানীতে এক অনুষ্ঠানে তিনি এ মন্তব্য করেন।
সংরক্ষিত নারী আসনের বিএনপির সংসদ সদস্য ফেরদৌসী আহমেদ মিষ্টির পদত্যাগে শূন্য হওয়া আসনে উপনির্বাচনের তফসিল ঘোষণা করেছে নির্বাচন কমিশন (ইসি)। আগামী ১২ নভেম্বর এ আসনে ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে। মনোনয়নপত্র...
বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব রুহুল কবির রিজভী বলেছেন, বিএনপি শান্তি, স্থিতিশীলতা ও আইনের শাসন প্রতিষ্ঠায় বিশ্বাসী। সুতরাং কোনোভাবেই ফ্যাসিবাদী আমলের লুটপাট ও অরাজকতার পুনরাবৃত্তি করা যাবে না।
ইয়েমেনের তাইজে হুতি বিদ্রোহীদের ১৬ যোদ্ধাকে হত্যার দাবি করেছে সেনাবাহিনী। এছাড়া ৮ ঘণ্টার দীর্ঘ লড়াইয়ে বেশ কয়েকজন আহত হয়েছে বলেও জানায় তারা।
জুলাই সনদ সই হওয়ার এক বছর আজ। বাস্তবায়ন নিয়ে এখনও ধোঁয়াশা। সরকার বারবার বলেছে, নোট অব ডিসেন্টসহ সনদ বাস্তবায়ন করবে তারা। তবে একথা মানতে নারাজ বিরোধীরা। দুপক্ষের মধ্যে সংবিধান সংশোধন আর সংস্কার...
পূজার ছুটিতে বাড়ি যাওয়ার পথে ফরিদপুরের ভাঙ্গায় বাসের সাথে ধাক্কায় মোটরসাইকেলে থাকা হিটলার বিশ্বাস (৩৫) নামের এক পুলিশ সদস্যের মৃত্যু হয়েছে।
দায়িত্ব নেওয়ার ছয়দিনের মাথায় চাকরি খোয়ালেন হোয়াইট হাউসের নতুন প্রেস সচিব কেটি জ্যাকারিয়া। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রধান মুখপাত্র হিসেবে প্রথম কয়েক দিনেই যোগ্যতা নিয়ে তীব্র বিতর্ক ও...
লোডিং...
পঠিত নির্বাচিত

এলাকার খবর