ভোট নিরপেক্ষ হলে ধানের শীষ জয়যুক্ত হবে: ডা. এজেডএম জাহিদ হোসেন

দিনাজপুর-৬ আসনের বিএনপি প্রার্থী ও স্থায়ী কমিটির সদস্য ডা. এজেডএম জাহিদ হোসেন নবাবগঞ্জ পুটিমারা সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে ভোট প্রদান করেছেন। তিনি ভোট সুষ্ঠু হলে ধানের শীষ জয়ের প্রত্যাশা প্রকাশ করেছেন এবং ভোটকেন্দ্রে ভোটারদের উপস্থিতি ইতিবাচক দেখেছেন।

আপডেট : ১২ ফেব্রুয়ারি ২০২৬, ০৯:৫৬ এএম

দিনাজপুর-৬ আসনের বিএনপি মনোনীত প্রার্থী দলের স্থায়ী কমিটির সদস্য ডা. এজেডএম জাহিদ হোসেন বলেন, প্রচারের সময় জনগণের যে সাড়া পাওয়া গেছে ভোট নিরপেক্ষ হলে ধানের শীষ জয়যুক্ত হবে।

বৃহস্পতিবার লাইনে দাঁড়িয়ে থেকে সকাল সাড়ে ৮টায় নিজ কেন্দ্র নবাবগঞ্জ উপজেলা পুটিমারা সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে ভোট দিয়েছেন ডা. এজেডএম জাহিদ হোসেন।

এ সময় ডা. এজেডএম জাহিদ হোসেন বলেন, দু-একটি বিশৃঙ্খলা ছাড়া নির্বাচনের পরিবেশে এখনও সুষ্ঠু রয়েছে। ভোটকেন্দ্রে ভোটারেরা আসতে শুরু করেছে। প্রচারের সময় জনগণের যে সাড়া পাওয়া গেছে ভোট নিরপেক্ষ হলে ধানের শীষ জয়যুক্ত হবে।

এদিকে এ কেন্দ্র ছাড়াও আশপাশের বেশ কিছু কেন্দ্রে নারী-পুরুষের উপস্থিতি লক্ষ্য করা গেছে।

যারা একসময় হরতাল অবরোধ দিয়ে দেশকে অচল করে দেওয়া হবে বলেছিল, আজকের বিরোধী দল তাদেরই সঙ্গী বলে মন্তব্য করেছেন পানিসম্পদ মন্ত্রী ও বিএনপির যুগ্ম মহাসচিব শহীদ উদ্দীন চৌধুরী এ্যানি। শুক্রবার রাতে...
মুন্সিগঞ্জের বর্ষীয়ান রাজনীতিবিদ, প্রয়াত সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার উপদেষ্টা ও সাবেক উপমন্ত্রী বীর মুক্তিযোদ্ধা আব্দুল হাই মারা গেছেন। গতকাল বুধবার দিবাগত রাত দেড়টার দিকে রাজধানীর ধানমন্ডির...
কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ঘনিষ্ঠ ব্যক্তিরা ঋণের নামে লুটপাট করেছে বলে মন্তব্য করেছেন বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব রুহুল কবির রিজভী। আজ মঙ্গলবার রাজধানীতে এক অনুষ্ঠানে তিনি এ মন্তব্য করেন।
সংরক্ষিত নারী আসনের বিএনপির সংসদ সদস্য ফেরদৌসী আহমেদ মিষ্টির পদত্যাগে শূন্য হওয়া আসনে উপনির্বাচনের তফসিল ঘোষণা করেছে নির্বাচন কমিশন (ইসি)। আগামী ১২ নভেম্বর এ আসনে ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে। মনোনয়নপত্র...
কক্সবাজারের উখিয়ায় ইনানী মেরিন ড্রাইভ সড়কের পাটুয়ারটেক এলাকার একটি রেস্টুরেন্টে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এতে ৬ জনের মৃত্যু হয়েছে বলে প্রাথমিকভাবে জানিয়েছে ফায়ার সার্ভিস।
বাতাসে আদ্রতা বেড়েছে স্বাভাবিকের চেয়ে দশ ভাগ। দিন ও রাতের তাপমাত্রা এক থেকে তিন ডিগ্রি সেলসিয়াস বাড়তি। তাই অক্টোবরে এবার রাতে অসহনীয় গরম অনুভূত হচ্ছে। আবহাওয়া অধিদপ্তর বলছে, নভেম্বরের শেষে শীত শুরু...
সাপ্তাহিক ছুটির দিন হলেও আজ খোলা থাকছে সরকারি দপ্তরের পাশাপাশি ব্যাংক। একই সঙ্গে স্বাভাবিক থাকছে শেয়ারবাজারের লেনদেন। দুর্গাপূজার ছুটি সমন্বয়ের কারণে এ পদক্ষেপ নিয়েছে সরকার।
শারদীয় দুর্গোৎসবের মহাসপ্তমী আজ। এ বছর পঞ্জিকা অনুযায়ী দুই দিন তিথি থাকায় আগামীকালও উদযাপিত হবে মহাসপ্তমী। সপ্তমী পূজার সবচেয়ে প্রধান এবং প্রথম আচার অনুযায়ী সকালে শাস্ত্রীয় বিধি অনুসারে নবপত্রিকা...
লোডিং...

এলাকার খবর