উগ্রবাদী জামায়াতের উত্থানের পেছনে আওয়ামী লীগ দায়ী: মির্জা ফখরুল 

আপডেট : ১৩ ফেব্রুয়ারি ২০২৬, ১০:০৭ পিএম

উগ্রবাদী জামায়াতের উত্থানে পেছনে আওয়ামী লীগ দায়ী বলে মন্তব্য করেছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগী। শুক্রবার সকালে ঠাকুরগাঁওয়ের তাতীপাড়াস্থ্য নিজ বাসভবনে সাংবাদিকদের সঙ্গে এক মতবিনিময় সভায় এমন মন্তব্য করেন তিনি।

বিএনপি মহাসচিব বলেন, ‘দীর্ঘ ১৫ বছর ফ্যাসিস্ট শাসন ছিল। যখনি গণতন্ত্র চাপা থাকে, তাকে যখন আটকে দেওয়া হয়, তার যখন কন্ঠ রুদ্ধ করা হয়, তখন অন্য উগ্রবাদী শক্তিগুলো মাথা চাড়া দিয়ে উঠে এবং সেটাই এদেশে হয়েছে। আজকে যেটুকু উত্থান হয়েছে জামায়াতে ইসলামের, সেটা আওয়ামী লীগের কারণে। তাদের দমন-পীড়নমূলক যে শাসন, বিরোধী দলকে ফাংশন করতে না দেওয়া। তাদেরকে ইনিসিয়েট করতে না দেওয়া, তার কারণে এমন হয়েছে। 

ঠাকুরগাঁও-১ আসনে বেসরকারিভাবে নির্বাচিত সংসদ সদস্য মির্জা ফখরুল আরও বলেন, ‘ইতিমধ্যে জনগণ তাদের রিজেক্ট করেছে। বিএনপি তিন ভাগের দুই ভাগ মেজরিটি পেয়ে গেছে। জনগণ আবরও সুষ্ঠু সৎ ও ক্যালাণমুখী রাজনীতির মধ্য দিয়ে সমস্ত অপপ্রবণতাগুলোকে রুখে দিতে সক্ষম হবে।’

তিনি আরও বলেন, ‘আমরা বলেছিলাম যে, ফ্যাসিস্টদের বিরুদ্ধে যারা যুগপৎ আন্দোলন করেছে তাদের সঙ্গে নিয়েই আমরা নির্বাচন করেছি, তাদের সঙ্গে নিয়ে ইনশাআল্লাহ আমরা সরকারও গঠন করব।’ 

এ সময় উপস্থিত ছিলেন–জেলা বিএনপির সাধারণ সম্পাদক পয়গাম আলী, বিএনপি নেতা বালিয়া ইউনিয়নের সাবেক চেয়ারম্যান আফাজ উদ্দিন ভূঁইয়াসহ স্থানীয় নেতা-কর্মীরা।

কার্যক্রম নিষিদ্ধ দলের পদে থাকা নেতাদের স্থানীয় নির্বাচনে অযোগ্য করার দাবি জানিয়েছে জামায়াতে ইসলামী। সেই সাথে স্থানীয় সরকারের বিভিন্ন পদে রাজনৈতিক বিবেচনায় প্রশাসক হিসেবে নিয়োগ পাওয়াদের আসন্ন...
আজ ১ সেপ্টেম্বর। বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী। ১৯৭৮ সালের এই দিনে দলটি প্রতিষ্ঠা করেন শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান। দীর্ঘ এই সময়ে বিএনপি দেখেছে ক্ষমতা, পতন, রাজপথের আন্দোলন, নেতৃত্বের সংকট; আর...
প্রশাসনের অনুমতি নিয়েই আগামী ৫ সেপ্টেম্বর ঢাকা থেকে চট্টগ্রাম জনগণের অধিকার আদায়ে ৬ দফা দাবিতে লং মার্চ করবে ১১ দল। লংমার্চে কোনো বাধা আসলে তা প্রতিহত করার হুঁশিয়ারি দিয়েছেন জোটের শীর্ষ...
অন্তর্বর্তী সরকারের গুম প্রতিরোধ অধ্যাদেশ কার্যকরের দাবিতে স্পিকারের কাছে স্মারকলিপি দিয়েছে জামায়াতে ইসলামীর নেতৃত্বাধীন ১১ দলীয় ঐক্যজোট ও গুম প্রতিরোধ জাতীয় কমিটি। রোববার বিকেলে জাতীয় সংসদ ভবনে এই...
দেশে চলতি বছর ডেঙ্গু আক্রান্ত হয়ে মৃতের সংখ্যা ১০০ ছাড়িয়েছে। গত ২৪ ঘন্টায় আরও ৫ জনের মৃত্যুতে এখন পর্যন্ত ডেঙ্গুতে প্রাণহানি বেড়ে দাঁড়িয়েছে ১০২ জনে। 
বাংলাদেশের উন্নয়ন ও দেশকে গতিশীল করতে প্রধানমন্ত্রী তারেক রহমান দক্ষতার সঙ্গে নেতৃত্ব দিচ্ছেন বলে জানিয়েছেন বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব রুহুল কবির রিজভী। নির্বাচনে দেওয়া বিএনপির সব অঙ্গীকার সরকার...
আজ সন্ধ্যায় বসতঘরের বৈদ্যুতিক সংযোগে ত্রুটি দেখা দেয়। রাজু তা নিজে মেরামত করতে গেলে অসাবধানতাবশত বিদ্যুতায়িত হয়। ছেলেকে বাঁচাতে মা লাকী আক্তার ছুটে গেলে তিনিও বিদ্যুতায়িত হন। চোখের সামনে...
মসজিদের ইমামের থাকার কক্ষটি ছিল তালাবদ্ধ। কক্ষের চাবিও ছিল মসজিদ কমিটির সদস্যদের কাছে। এর মধ্যেই সোমবার সন্ধ্যার আগে হঠাৎ ওই কক্ষের ভেতর থেকে বিকট বিস্ফোরণের শব্দ। মুহূর্তেই উড়ে যায় টিনের বেড়ার...
লোডিং...
পঠিতনির্বাচিত

এলাকার খবর