বিজয়ীরা প্রতিশ্রুতি রক্ষা করবেন, প্রত্যাশা ইসলামী আন্দোলন আমিরের

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন নিয়ে প্রতিক্রিয়ায় ইসলামী আন্দোলন বাংলাদেশের আমির মুফতি সৈয়দ মুহাম্মদ রেজাউল করিম বিজয়ী প্রার্থীদের জনতার দেওয়া প্রতিশ্রুতি রক্ষার আহ্বান জানিয়েছেন।

আপডেট : ১৩ ফেব্রুয়ারি ২০২৬, ০৭:২৯ পিএম

বিজয়ী প্রার্থী ও নির্বাচন–সংশ্লিষ্টদের শুভেচ্ছা জানিয়েছেন ইসলামী আন্দোলন বাংলাদেশের আমির মুফতি সৈয়দ মুহাম্মদ রেজাউল করিম। আজ শুক্রবার এক বিবৃতিতে তিনি এ শুভেচ্ছা জানান। 

বিবৃতিতে রেজাউল করিম বলেন, ‘বহুল প্রত্যাশিত ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন গতকাল অনুষ্ঠিত হয়েছে। কিছু অনিয়ম ও বিশৃঙ্খলা থাকলেও বাংলাদেশের বাস্তবতায় একটি সুন্দর ও সুষ্ঠু নির্বাচন হয়েছে। এ জন্য অন্তর্বর্তী সরকার, নির্বাচন কমিশন ও নির্বাচন–সংশ্লিষ্ট সবার প্রতি আন্তরিক শুভেচ্ছা ও কৃতজ্ঞতা জানাই।’

বিবৃতিতে ইসলামী আন্দোলন আমির আরও জানান, বিজয়ী প্রার্থীরা জনতার কাছে দেওয়া প্রতিশ্রুতি রক্ষা করবেন বলে তিনি আশা করেন। জনতার প্রত্যাশার প্রতি দায়বদ্ধ থাকার আহ্বানও জানান। জুলাই গণঅভ্যুত্থানে মানুষ যে প্রত্যাশা নিয়ে জীবন ও রক্ত উৎসর্গ করেছে, তার প্রতি শ্রদ্ধা রক্ষারও আহ্বান জানান তিনি।

চর‌মোনাই পী‌রের দল ইসলামী আন্দোলন বাংলাদেশ এবার নির্বাচনে সারা‌ দে‌শে ২৫৩ জন প্রার্থী দেয়। হাতপাখা প্রতীকে ২৫৩‌টি আস‌নের ম‌ধ্যে বরগুনা-১ আসনে কেবল জয় পায় দলটি।

জামায়াত আমির বলেন, ২০০৬ সাল থেকে শুরু করে ২৪ সাল পর্যন্ত টানা ১৯টি বছর মানুষ রক্ত দিয়েছে, জীবন দিয়েছে, আয়নাঘরের সঙ্গী হয়েছে। কিন্তু মানুষ ফ্যাসিবাদের কাছে মাথা নত করেনি। আসল ফ্যাসিবাদকে জনগণ...
নাসীরউদ্দিন পাটোয়ারী বলেন, ‘স্থানীয় সরকার নির্বাচন সুষ্ঠু না হলে রাজপথ উত্তপ্ত হবে। আসন্ন স্থানীয় সরকার নির্বাচন যদি অবাধ ও নিরপেক্ষ না হয়, তবে আরেকটি গণঅভ্যুত্থানের মাধ্যমে নির্বাচন কমিশনের...
ত্রয়োদশ জাতীয় সংসদের সংরক্ষিত নারী আসনে বিএনপির দলীয় মনোনয়ন ফরম বিক্রি শুরু হয়েছে। শুক্রবার বেলা ১১টায় রাজধানীর নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে জেরিন দেলোয়ার হোসেনের হাতে ফর্ম তুলে দিয়ে এ...
বগুড়া-৬ ও শেরপুর-৩ উপনির্বাচনে অনিয়ম, জাল ভোট ও সহিংসতার অভিযোগ তুলে দলীয় সরকারের অধীনে নির্বাচনের কঠোর সমালোচনা করেছে বাংলাদেশ জামায়াতে ইসলামী। জামায়াত আমির ডা. শফিকুর রহমান নির্বাচনকে ‘বিভৎস রূপ’...
অসুস্থ হয়ে রাজধানীর ইব্রাহিম কার্ডিয়াক হাসপাতালে ভর্তি হয়েছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য এবং বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রী ইকবাল হাসান মাহমুদ টুকু। তাঁকে দেখতে আজ বুধবার সকালে হাসপাতালে...
ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের চিকিৎসক, নার্স ও কর্মচারীদের যাতায়াতের সুবিধার্থে বিআরটিসির বাস সার্ভিস চালু করা হয়েছে। প্রাথমিকভাবে তিনটি বাস দিয়ে এ পরিবহনসেবা চালু হলো।
চাঁদপুরের মতলব উত্তর থানায় গত দুই মাসে পল্লী বিদ্যুতের ২৮ ট্রান্সফর্মার চুরির ঘটনা ঘটেছে। সবগুলো ঘটনার পর মামলার জন্য পল্লী বিদ্যুৎ অফিসের কর্মকর্তা আবেদন জানিয়েছেন। তবে এর মধ্যে ২২টি ট্রান্সফর্মার...
ইরানের একটি বিয়ের অনুষ্ঠানে বোমা হামলায় পাঁচজন নিহত হয়েছেন। দেশটির দক্ষিণাঞ্চলীয় সিরিক কাউন্টির এ ঘটনায় যুক্তরাষ্ট্রকে দায় দিয়েছে ইরান। আল জাজিরা আজ বুধবার জানিয়েছে এ খবর।
লোডিং...
পঠিতনির্বাচিত

এলাকার খবর