নির্বাচনে ভরাডুবির যে কারণ জানালেন জাতীয় পার্টির মহাসচিব

আপডেট : ২২ ফেব্রুয়ারি ২০২৬, ০৪:২৫ পিএম

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে দলের ভরাডুবির জন্য সরাসরি অন্তর্বর্তী সরকারকে দায়ী করেছে জাতীয় পার্টি। আজ রোববার বিকেলে ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে (ডিআরইউ) নির্বাচন নিয়ে জাতীয় পার্টির মূল্যায়ন বিষয়ে এক সংবাদ সম্মেলনে দলটির মহাসচিব শামীম হায়দার পাটোয়ারী এসব কথা বলেন।

শামীম হায়দার পাটোয়ারী অভিযোগ করে বলেন, ‘ড. ইউনূসের অন্তর্বর্তী সরকার চায়নি জাতীয় পার্টি একটি আসনও পাক। সে জন্য কর্মকর্তাদের সহায়তায় নির্বাচনের ফলাফলকে এমন রূপ দেওয়া হয়েছে। ফলাফল বিপর্যয়ে আমরা মর্মাহত হলেও আশাহত নই। কারণ, আমাদের ভোট জালিয়াতির মাধ্যমে হারানো হয়েছে। জাতীয় পার্টি আত্মবিশ্বাসী ভালো সময় আসবেই। আগের ১২টি নির্বাচনের ফলাফলের সঙ্গে এবারের ফলাফল একেবারেই সামঞ্জস্যপূর্ণ নয়।’

জাতীয় পার্টির মহাসচিব বলেন, ‘জাতীয় পার্টির ১৯৬ জন নির্বাচনে অংশ নিতে চাইলেও ৪৫ জনের প্রার্থিতা বাতিল করা হয়। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন একটি হাইব্রিড ভোট। ভোট জালিয়াতি ও ইঞ্জিনিয়ারিংসহ বিভিন্ন অনিয়মের মাধ্যমে নির্বাচন সম্পন্ন করা হয়েছে। সরকারের দায়িত্বপ্রাপ্ত লোকেদের সহায়তায় ভোটের হার বাড়ানো হয়েছে। প্রশাসনের সহায়তায় জালিয়াতি করা হয়েছে। বিএনপি, জামায়াত, জাতীয় পার্টি, এনসিপি, স্বতন্ত্র—সবার পক্ষ থেকেই ভোট জালিয়াতির অভিযোগ উঠেছে।’

সংবিধান সংশোধন পরিষদের শপথ না নিয়ে বিএনপি সঠিক কাজ করেছে মন্তব্য করে তিনি বলেন, ‘জুলাই সনদের পক্ষে শুরু থেকেই ঐকমত্য ছিল না। কাজেই বিএনপি সংবিধান সংশোধন পরিষদের শপথ না নিয়ে ঠিক কাজ করেছে বলে মনে করে জাতীয় পার্টি। কারণ, গণভোট ও সংবিধান সংশোধনী জাতীয় সংসদ ছাড়া সম্ভব নয়।’

শামীম হায়দার পাটোয়ারী বলেন, ‘কেউ কেউ এখনো মব চালু রাখার চেষ্টা করছে। এটি কোনো শুভ চেষ্টা নয়। মবের সংস্কৃতি বন্ধের দাবি জানাই। নির্বাচনে ভোট জালিয়াতির দায় ইউনূসের অন্তর্বর্তী সরকার এড়াতে পারবে না। মব দিয়ে নির্বাচনের সময় পার করাটাই ছিল তাদের উদ্দেশ্য। ভালো নির্বাচন ইউনূসের অন্তর্বর্তী সরকারের উদ্দেশ্য ছিল না।’

গত ১২ ফেব্রুয়ারি অনুষ্ঠিত হয় ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন। এতে দুই তৃতীয়াংশ আসন পেয়ে সরকার গঠন করে বিএনপি। আর দ্বিতীয় সর্বোচ্চ আসন পেয়ে বিরোধী দল হয়েছে জামায়াতে ইসলামী। নির্বাচনে জাতীয় পার্টি একটি আসনেও জয়ী হতে পারেনি।

গুম প্রতিরোধ ও সাইবার নিরাপত্তাসহ বিভিন্ন আইন করে নাগরিকের অধিকার সংকুচিত করা হচ্ছে বলে অভিযোগ করেছেন জাতীয় নাগরিক পার্টি- এনসিপি'র মুখ্য সমন্বয়ক নাসির উদ্দিন পাটোয়ারী। আর সরকারি প্রতিষ্ঠানগুলোতে...
যেসব শিল্পী তাদের শিল্পকর্মের মাধ্যমে ফ্যাসিজমকে সহায়তা করেছে তারা প্রকৃত শিল্পী নয় বলে মন্তব্য করেছেন বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব রুহুল কবির রিজভী। সোমবার রাতে রাজধানীর শিল্পকলা একাডেমিতে ‘জাসাস’...
দেশ যখনই কোনো কঠিন সংকটে পড়ে, তখন দেশের মানুষ সেই সংকট থেকে উত্তরণের দায়িত্ব বিএনপির ওপরই দেয় বলে মন্তব্য করেছেন সমাজকল্যাণমন্ত্রী ডা. এ জেড এম জাহিদ হোসেন। রোববার মধ্যরাতে লালমনিরহাট জেলা বিএনপি...
ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের (ডাকসু) সংগ্রহশালায় পাকিস্তানের প্রতিষ্ঠাতা মোহাম্মদ আলী জিন্নাহর ছবি প্রদর্শনের ঘটনায় নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে ছাত্রদল।
আচ্ছা, আমরা প্রতিদিন ফেসবুক, ইউটিউব বা গুগলে যা সার্চ করি- সেটাই কি পুরো ইন্টারনেট? আপনি জানলে অবাক হবেন, আমরা প্রতিদিন ইন্টারনেটের মাত্র ৪ থেকে ৫ শতাংশ ব্যবহার করি। বাকি প্রায় ৯৫ শতাংশ ইন্টারনেটের...
নাটোরে নারী সংক্রান্ত বিরোধের জের ধরে আক্তার হোসেন নামে এক যুবককে মারধরের অভিযোগে উপজেলা যুবদল ও ছাত্রদলের দুই কর্মীসহ তিনজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। আজ বৃহস্পতিবার উপজেলার বাঁশিলা গ্রাম থেকে তাদের...
সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া যশোরের সনাতন পল্লীর ২৫টি বাড়িতে অগ্নিসংযোগের ভিডিওটি মিথ্যা ও বানোয়াট। ‎বৃহস্পতিবার রাতে যশোরের পুলিশ সুপারের কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে একথা জানিয়েছেন...
স্কুলে ভর্তি হওয়ার সময় যে শিশুটির চোখে থাকে রঙিন স্বপ্ন, সেই শিশুটিই হঠাৎ করে পথ হারিয়ে ফেলছে কোথায়? যে বয়সে তার হাতে খাতা-কলম থাকার কথা, সে বয়সে সে কীভাবে যেন হারিয়ে যাচ্ছে কঠিন কোনো বাস্তবতার...
লোডিং...
পঠিতনির্বাচিত

এলাকার খবর