জামায়াত আগামীতে সব নির্বাচনে অংশ নেবে: গোলাম পরওয়ার

 ‘ইনশাল্লাহ ১১ দলের যে জোট হয়েছে, ইনসাফের দেশের জন্য যে জোয়ার উঠেছে; তাতে আগামীতে আমরা বাংলাদেশে কোরআনের বিধান কায়েম করতে পারব।’

আপডেট : ০৮ মার্চ ২০২৬, ০৮:০৪ পিএম

স্থানীয় সরকার নির্বাচনগুলোকে ইঙ্গিত করে বাংলাদেশ জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার বলেছেন, ‘কোরআনের আইন কায়েম করতে আমরা আগামীতে সব নির্বাচনে অংগ্রহণ করব।’

তিনি রোববার বিকেলে বরিশালে ‘আত্মশুদ্ধির মাস রমাদান’ শীর্ষক আলোচনা সভা ও ইফতার মাহফিলে প্রধান অতিথির বক্তৃতায় এ কথা বলেন।

গোলাম পরওয়ার বলেন, ‘গত নির্বাচনে মানুষ দাঁড়িপাল্লায় ভোট দিয়ে কোরআনের বিধান কায়েম করতে প্রস্তুত হয়েছিল। কিন্তু ওরা ইঞ্জিনিয়ারিং করে দিল। আর যারা ক্ষমতায় গেলেন, তারা জুলাই আন্দোলনের ইতিহাস ভুলে গেছেন। সংস্কার এখন আর মানে না। আমি বলি ঐ পথ থেকে ফিরে আসুন।’

অনুষ্ঠানে গোলাম পরওয়ার আরও বলেন, ‘ইনশাল্লাহ ১১ দলের যে জোট হয়েছে, ইনসাফের দেশের জন্য যে জোয়ার উঠেছে; তাতে আগামীতে আমরা বাংলাদেশে কোরআনের বিধান কায়েম করতে পারব।’

এ প্রসঙ্গে জামায়াতের অন্যতম শীর্ষ নেতা বলেন, ‘সামনে স্থানীয় সরকার নির্বাচন, পৌরসভা, উপজেলা, ইউনিয়ন পরিষদ নির্বাচনসহ সব নির্বাচনে আমরা অংশ নেব।’

বাংলাদেশ জামায়াতে ইসলামীর বরিশাল মহানগরী শাখা স্থানীয় এ কে স্কুল মাঠে এ অনুষ্ঠানের আয়োজন করে। দলটির বরিশাল মহানগরী শাখার আমির মাওলানা জহির উদ্দিন মোহাম্মদের সভাপতিত্বে অনুষ্ঠিত এই আলোচনা সভায় দলের সহকারী সেক্রেটারি জেনারেল অ্যাডভোকেট মোয়াযযম হোসেন হেলালসহ দলের স্থানীয় নেতারা বক্তৃতা করেন। এছাড়া জাগপা, বাংলাদেশ লেবার পার্টি ও গণঅধিকারসহ জামায়াত জোটের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

 

চব্বিশ সালের জুলাই অভ্যুত্থানের সময় যারা বিপ্লবী ছিলেন, তারাই ওই আন্দোলনকে ধ্বংস করেছেন বলে মনে করছেন জাতীয় পার্টির (জি এম কাদের অংশ) মহাসচিব শামীম হায়দার পাটোয়ারী। আজ রাজধানীতে তিনি এক অনুষ্ঠানে এ...
দেশে সংকটের অভাব নেই বলে মন্তব্য করেছেন জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার। আজ বৃহস্পতিবার মগবাজারে দলের কেন্দ্রীয় কার্যালয়ে প্রেস ব্রিফিংয়ে তিনি এ মন্তব্য করেন।
মুন্সিগঞ্জের বর্ষীয়ান রাজনীতিবিদ, প্রয়াত সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার উপদেষ্টা ও সাবেক উপমন্ত্রী বীর মুক্তিযোদ্ধা আব্দুল হাই মারা গেছেন। গতকাল বুধবার দিবাগত রাত দেড়টার দিকে রাজধানীর ধানমন্ডির...
কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ঘনিষ্ঠ ব্যক্তিরা ঋণের নামে লুটপাট করেছে বলে মন্তব্য করেছেন বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব রুহুল কবির রিজভী। আজ মঙ্গলবার রাজধানীতে এক অনুষ্ঠানে তিনি এ মন্তব্য করেন।
প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, সাম্য, মানবিক মর্যাদা, সামাজিক সুবিচার সব ধর্মেরই মূল উপজীব্য। মানবতার কল্যাণ সব ধর্মেরই অন্যতম মূল শিক্ষা।
স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহম্মেদ বলেছেন, সংবিধান দেশের প্রতিটি নাগরিককে স্বাধীনভাবে নিজ নিজ ধর্ম ও উৎসব পালনের শতভাগ অধিকার দিয়েছে। তাই ধর্মীয় আনুষ্ঠানিকতা পালনে কোনো দুশ্চিন্তা বা শঙ্কার...
রক্তস্নাত জুলাই গণঅভ্যুত্থানের মধ্য দিয়ে জবাবদিহিমূলক সরকারব্যবস্থা প্রতিষ্ঠা ও রাষ্ট্রসংস্কারের যে অভূতপূর্ব সম্ভাবনা তৈরি হয়েছিল, তা ক্ষমতার রাজনীতি ও আমলাতান্ত্রিক দুষ্টচক্রের হাতে জিম্মি হয়ে...
রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, সাম্প্রদায়িক সম্প্রীতির এই দেশে প্রতিটি নাগরিকের ধর্মীয় স্বাধীনতা ও সমঅধিকার নিশ্চিত করতে বর্তমান গণতান্ত্রিক সরকার অঙ্গীকারবদ্ধ।
লোডিং...
পঠিত নির্বাচিত

এলাকার খবর