স্থানীয় সরকার নির্বাচনে কারচুপি হতে দেওয়া হবে না: নাহিদ ইসলাম

‘এবারের নির্বাচনে আমরা অংশ নিয়েছিলাম। আমরা ছয়টি আসনে বিজয় লাভ করে জাতীয় সংসদে পৌঁছে গিয়েছি। কিন্তু আমাদের প্রত্যাশা ছিল অনেক বেশি। আমাদের সঙ্গে ইলেকশনে যে ইঞ্জিনিয়ারিং হয়েছে, নির্বাচনের ফলাফলে যে কারচুপি হয়েছে...।’ 

আপডেট : ০৮ মার্চ ২০২৬, ০৮:৫৩ পিএম

জাতীয় নির্বাচনে কারচুপি হয়েছে দাবি করে স্থানীয় সরকার নির্বাচনে কোনো কারচুপি হতে দেওয়া হবে না বলে ঘোষণা দিয়েছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক ও সংসদ সদস্য নাহিদ ইসলাম। রোববার বরিশালে এনসিপি আয়োজিত ইফতার মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

নাহিদ ইসলা, বলেন, ‘স্থানীয় সরকার নির্বাচনে আমরা ঐক্যবদ্ধ হয়ে ভোট কারচুপি ও ডাকাতি, দুর্নীতিবাজ ও চাঁদাবাজদের বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তুলব।’ 

ত্রয়োদশ সংসদ নির্বাচন সম্পর্ক নাহিদ বলেন, ‘এবারের নির্বাচনে আমরা অংশ নিয়েছিলাম। আমরা ছয়টি আসনে বিজয় লাভ করে জাতীয় সংসদে পৌঁছে গিয়েছি। কিন্তু আমাদের প্রত্যাশা ছিল অনেক বেশি। আমাদের সঙ্গে ইলেকশনে যে ইঞ্জিনিয়ারিং হয়েছে, নির্বাচনের ফলাফলে যে কারচুপি হয়েছে, তার উদাহরণ নাসিরউদ্দীন পাটওয়ারী, সারজিস আলম। ফলাফলে কারচুপি করে তাদের হারিয়ে দেওয়া হয়েছে।’ 

নাহিদ ইসলাম এমপি বলেন, ‘আমরা গণতন্ত্র ও রাষ্ট্রীয় স্থিতিশীলতার স্বার্থে এই ফলাফল নিয়ে দুটি শপথ নিয়েছি। কিন্তু যারা সরকার গঠন করেছে তারা একটি শপথ নিয়েছে। তারা নির্বাচনের পরেই জনগণের প্রতি যে আশ্বাস, সেই আশ্বাস ভঙ্গ করেছে।’

এনসিপি আহ্বায়ক আরও বলেন, ‘আমরা এমন একটা দেশের দিকে যাচ্ছি যেখানে চাঁদাবাজকে চাঁদাবাজ বলতে পারবেন না। চাঁদাবাজকে চাঁদাবাজ বললে আপনার বিরুদ্ধে মামলা দেওয়া হবে। সেই পুরোনো কায়দায় পুরোনো সিস্টেম চলছে। কিন্তু তারা ভুলে গেছে এই প্রজন্মের সঙ্গে পুরোনো কায়দায় আচরণ করে লাভ নাই।’

নাহিদ ইসলাম বলেন, ‘১২ তারিখের অধিবেশনে সংস্কার পরিষদ গঠিত না হলে, সংস্কারের উদ্যোগ না নেওয়া হলে নিজেদের অধিকার রক্ষার জন্য আবারও রাস্তায় নামতে হবে।’

এদিকে একই অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্যে এনসিপির মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারী বিএনপি চেয়ারম্যান তারেক রহমানকে উদ্দেশ্য করে বলেন, ‘আমরা অনুরোধ করব আপনি যেভাবেই ক্ষমতায় আসুন না কেনো, ভারতের সঙ্গে হয়তো চুক্তি করে এসেছেন। এখন তো ক্ষমতায় অধিষ্ঠিত হয়েছেন। এখন চুক্তিটা ভঙ্গ করে দেন। যদি আপনাকে ক্ষমতায় থাকতে হয় তাহলে ভারতের সঙ্গে নয়, বাংলাদেশের মানুষের সঙ্গেই থাকতে হবে।’

নাসীরুদ্দিন পাটওয়ারী আরও বলেন, ‘যারা জিয়াউর রহমান, খালেদা জিয়াকে হত্যা করেছিল, যারা আপনারা মেরুদন্ড ভেঙেছিল তাদের সঙ্গে আপনি আঁতাত করবেন না। তাদের সঙ্গে যদি আঁতাত করেন– তাহলে বিএনপির যারা নেতাকর্মী রয়েছে তারাই বিদ্রোহের পতাকা বাংলাদেশে উত্থাপন করবে।’

নিজের মামলা নিয়ে পাটওয়ারী বলেন, ‘ওই ব্যক্তি চাঁদাবাজি করে, সন্ত্রাসী করে। এমন লোকের কোনো মান থাকতে পারে না। যার মান আছে তারই তো মানহানি হয়।’

 

চব্বিশ সালের জুলাই অভ্যুত্থানের সময় যারা বিপ্লবী ছিলেন, তারাই ওই আন্দোলনকে ধ্বংস করেছেন বলে মনে করছেন জাতীয় পার্টির (জি এম কাদের অংশ) মহাসচিব শামীম হায়দার পাটোয়ারী। আজ রাজধানীতে তিনি এক অনুষ্ঠানে এ...
দেশে সংকটের অভাব নেই বলে মন্তব্য করেছেন জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার। আজ বৃহস্পতিবার মগবাজারে দলের কেন্দ্রীয় কার্যালয়ে প্রেস ব্রিফিংয়ে তিনি এ মন্তব্য করেন।
মুন্সিগঞ্জের বর্ষীয়ান রাজনীতিবিদ, প্রয়াত সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার উপদেষ্টা ও সাবেক উপমন্ত্রী বীর মুক্তিযোদ্ধা আব্দুল হাই মারা গেছেন। গতকাল বুধবার দিবাগত রাত দেড়টার দিকে রাজধানীর ধানমন্ডির...
যুক্তরাষ্ট্রের নিউইয়র্কে বিমানবন্দরে ডক্টর মুহাম্মদ ইউনূসকে হেনস্তার দায় পররাষ্ট্রমন্ত্রী ও জাতিসংঘ সাধারণ পরিষদের সভাপতি খলিলুর রহমানকে নিতে হবে বলে মন্তব্য করেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি)...
প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, সাম্য, মানবিক মর্যাদা, সামাজিক সুবিচার সব ধর্মেরই মূল উপজীব্য। মানবতার কল্যাণ সব ধর্মেরই অন্যতম মূল শিক্ষা।
স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহম্মেদ বলেছেন, সংবিধান দেশের প্রতিটি নাগরিককে স্বাধীনভাবে নিজ নিজ ধর্ম ও উৎসব পালনের শতভাগ অধিকার দিয়েছে। তাই ধর্মীয় আনুষ্ঠানিকতা পালনে কোনো দুশ্চিন্তা বা শঙ্কার...
রক্তস্নাত জুলাই গণঅভ্যুত্থানের মধ্য দিয়ে জবাবদিহিমূলক সরকারব্যবস্থা প্রতিষ্ঠা ও রাষ্ট্রসংস্কারের যে অভূতপূর্ব সম্ভাবনা তৈরি হয়েছিল, তা ক্ষমতার রাজনীতি ও আমলাতান্ত্রিক দুষ্টচক্রের হাতে জিম্মি হয়ে...
রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, সাম্প্রদায়িক সম্প্রীতির এই দেশে প্রতিটি নাগরিকের ধর্মীয় স্বাধীনতা ও সমঅধিকার নিশ্চিত করতে বর্তমান গণতান্ত্রিক সরকার অঙ্গীকারবদ্ধ।
লোডিং...
পঠিত নির্বাচিত

এলাকার খবর