প্রধানমন্ত্রীর ছেড়ে দেওয়া বগুড়ার আসনে উপনির্বাচনে জয়ের আশা বিএনপির

বগুড়া-৬ আসনের উপনির্বাচনে বিএনপির প্রার্থী রেজাউল করিম বাদশা জয়ের আশাবাদী। তবে জামায়াতের আবিদুর রহমান সোহেল দিচ্ছেন কঠিন প্রতিদ্বন্দ্বিতা। ৯ এপ্রিল ভোট ঘিরে উত্তেজনা তুঙ্গে।

আপডেট : ২৩ মার্চ ২০২৬, ০২:১৩ পিএম

প্রধানমন্ত্রী তারেক রহমানের ছেড়ে দেওয়া বগুড়া-৬ আসনের উপনির্বাচন আগামী ৯ এপ্রিল। আসনটিতে এবার বিএনপির প্রার্থী জেলা বিএনপির সভাপতি রেজাউল করিম বাদশা। তাঁর প্রধান প্রতিদ্বন্দ্বী হিসাবে আছেন জামায়াতের আবিদুর রহমান সোহেল। বিএনপি বিপুল ভোটে জয়ের আশাবাদী হলেও, সহজ হবে না বলছে জামায়াত।

১২ ফেব্রুয়ারির নির্বাচনে তারেক রহমানের সঙ্গে প্রতিদ্বন্দ্বিতায় ১ লাখ ২০ হাজার ভোটের ব্যবধানে হেরে যান জামায়াতের জেলা আমির আবিদুর রহমান সোহেল। দলীয় প্রধানের সঙ্গে ভোটের লড়াই চ্যালেঞ্জের হলেও, এবার জয়ের আশা এই প্রার্থীর।

আবিদুর রহমান সোহেল বলেন, ভোটে কারচুপির চেষ্টা হলে শক্ত হাতে প্রতিহত করা হবে।

বগুড়ার মাটিতে বিএনপির একক আধিপত্য রয়েছে দাবি করে, বিএনপির প্রার্থী রেজাউল করিম বাদশা বলছেন, এবারো ধানের শীষকে বিপুল ভোটে জয়ী করবে বগুড়াবাসী। 

 প্রার্থীদের প্রতিশ্রুতি আর হিসাব-নিকাশের বাইরে ভোটারদের সমিকরণ আলাদা। জনবান্ধব এবং উন্নয়নে আন্তরিক জনপ্রতিনিধিকেই বেছে নিতে চান তারা।

৪ লাখ ৫৪ হাজার ৪৩ ভোটারের আসনটিতে মোট ভোটকেন্দ্র আছে ১৫১টি। নির্বাচন অবাধ ও সুষ্ঠু করতে সব ধরনের ব্যবস্থা নেয়ার কথা জানিয়েছে প্রশাসন।

 

যারা একসময় হরতাল অবরোধ দিয়ে দেশকে অচল করে দেওয়া হবে বলেছিল, আজকের বিরোধী দল তাদেরই সঙ্গী বলে মন্তব্য করেছেন পানিসম্পদ মন্ত্রী ও বিএনপির যুগ্ম মহাসচিব শহীদ উদ্দীন চৌধুরী এ্যানি। শুক্রবার রাতে...
একটা জাতির মেরুদণ্ড ভেঙে দেওয়ার জন্য যা যা করা দরকার, শেখ হাসিনা তাই করেছেন বলে মন্তব্য বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব রুহুল কবির রিজভীর। বৃহস্পতিবার ঢাকার দোহারে জয়পাড়া বিশ্ববিদ্যালয় কলেজ ছাত্রদলের...
দেশে সংকটের অভাব নেই বলে মন্তব্য করেছেন জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার। আজ বৃহস্পতিবার মগবাজারে দলের কেন্দ্রীয় কার্যালয়ে প্রেস ব্রিফিংয়ে তিনি এ মন্তব্য করেন।
মুন্সিগঞ্জের বর্ষীয়ান রাজনীতিবিদ, প্রয়াত সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার উপদেষ্টা ও সাবেক উপমন্ত্রী বীর মুক্তিযোদ্ধা আব্দুল হাই মারা গেছেন। গতকাল বুধবার দিবাগত রাত দেড়টার দিকে রাজধানীর ধানমন্ডির...
রাজবাড়ী জেলা শহরের সজ্জনকান্দা এলাকায় দুর্বৃত্তদের গুলিতে মো. পিয়ারুল (৩০) নামের এক যুবক নিহত হয়েছেন। শুক্রবার রাত সাড়ে ৭টার দিকে সজ্জনকান্দা পূর্বপাড়া জামে মসজিদের সামনে এ ঘটনা ঘটে।
কক্সবাজারের উখিয়ায় ইনানী মেরিন ড্রাইভ সড়কের পাটুয়ারটেক এলাকার একটি রেস্টুরেন্টে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এতে ৬ জনের মৃত্যু হয়েছে বলে প্রাথমিকভাবে জানিয়েছে ফায়ার সার্ভিস।
বাতাসে আদ্রতা বেড়েছে স্বাভাবিকের চেয়ে দশ ভাগ। দিন ও রাতের তাপমাত্রা এক থেকে তিন ডিগ্রি সেলসিয়াস বাড়তি। তাই অক্টোবরে এবার রাতে অসহনীয় গরম অনুভূত হচ্ছে। আবহাওয়া অধিদপ্তর বলছে, নভেম্বরের শেষে শীত শুরু...
সাপ্তাহিক ছুটির দিন হলেও আজ খোলা থাকছে সরকারি দপ্তরের পাশাপাশি ব্যাংক। একই সঙ্গে স্বাভাবিক থাকছে শেয়ারবাজারের লেনদেন। দুর্গাপূজার ছুটি সমন্বয়ের কারণে এ পদক্ষেপ নিয়েছে সরকার।
লোডিং...

এলাকার খবর