জ্বালানির দাম নিয়ে সংসদে আখতারের ক্ষোভ

আপডেট : ২১ এপ্রিল ২০২৬, ০৬:৫২ পিএম

জ্বালানি তেলের দাম বৃদ্ধির প্রতিবাদে জাতীয় সংসদে ক্ষোভ প্রকাশ করেছেন জাতীয় নাগরিক পার্টির সংসদ সদস্য আখতার হোসেন। মঙ্গলবার সংসদ অধিবেশনে তিনি বলেন, তেলের দাম বাড়ানোয় জনজীবনে নেতিবাচক প্রভাব পড়েছে।

আখতার হোসেন বলেন, ‘গণমাধ্যমে দেখছি আমাদের তেল সংকটের পেছনে কৃত্রিম কিছু কারণও আছে। এসব বিষয়ে সরকারের পদক্ষেপ কী, তা আমরা এখনো ভালো করে জানি না। তেলের দাম বাড়ানো হলো, জ্বালানির দাম বাড়ানো হলো—এতে জনজীবনে নেতিবাচক প্রভাব পড়েছে। সরকার আসলে কী করছে, তা আমাদের কাছে স্পষ্ট নয়।’

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) এই সদস্য বলেন, ‘কথা ছিল সংসদে জ্বালানি সংকট নিয়ে সরকারি ও বিরোধী দল আলোচনা করবে। কিন্তু এর মধ্যেই হঠাৎ করে এলপিজির দামও বাড়িয়ে দেওয়া হলো। রান্নাবান্না থেকে শুরু করে বিভিন্ন উৎপাদনমুখী কাজে যারা জড়িত, তারা সংকটে পড়বেন যদি এভাবে এলপিজির দাম বাড়তে থাকে। আমরা সরকারের কাছে আহ্বান জানাই, এই মাত্রাতিরিক্ত দাম কমিয়ে একটি সহনীয় পর্যায়ে নিয়ে আসা হোক।’

আখতার হোসেন আরও বলেন, ‘যেভাবে রাতারাতি তেলের ও জ্বালানির দাম বাড়িয়ে দেওয়া হলো, সেই নেতিবাচক প্রভাব থেকে বেরিয়ে আসার জন্য আমরা সরকারকে আহ্বান জানাব। আন্তর্জাতিক বাজারের দোহাই না দিয়ে দেশীয় মজুদদারি বন্ধ এবং সরকারের ব্যর্থতাগুলো চিহ্নিত করতে হবে। এলপিজিসহ সব জ্বালানির দাম কমিয়ে জনজীবনে স্বস্তি ফিরিয়ে আনতে হবে।’

দাম কমানোর দাবি জানিয়ে তিনি বলেন, ‘সরকার বলছিল তারা দাম বাড়াবে না, কিন্তু শেষ পর্যন্ত বাড়াতে বাধ্য হয়েছে। তবে এত দাম বাড়ানো উচিত হয়নি। আমরা মনে করি, দাম কমিয়ে জনজীবনে স্বস্তি নিশ্চিত করতে হবে।’

চব্বিশ সালের জুলাই অভ্যুত্থানের সময় যারা বিপ্লবী ছিলেন, তারাই ওই আন্দোলনকে ধ্বংস করেছেন বলে মনে করছেন জাতীয় পার্টির (জি এম কাদের অংশ) মহাসচিব শামীম হায়দার পাটোয়ারী। আজ রাজধানীতে তিনি এক অনুষ্ঠানে এ...
দেশে সংকটের অভাব নেই বলে মন্তব্য করেছেন জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার। আজ বৃহস্পতিবার মগবাজারে দলের কেন্দ্রীয় কার্যালয়ে প্রেস ব্রিফিংয়ে তিনি এ মন্তব্য করেন।
মুন্সিগঞ্জের বর্ষীয়ান রাজনীতিবিদ, প্রয়াত সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার উপদেষ্টা ও সাবেক উপমন্ত্রী বীর মুক্তিযোদ্ধা আব্দুল হাই মারা গেছেন। গতকাল বুধবার দিবাগত রাত দেড়টার দিকে রাজধানীর ধানমন্ডির...
যুক্তরাষ্ট্রের নিউইয়র্কে বিমানবন্দরে ডক্টর মুহাম্মদ ইউনূসকে হেনস্তার দায় পররাষ্ট্রমন্ত্রী ও জাতিসংঘ সাধারণ পরিষদের সভাপতি খলিলুর রহমানকে নিতে হবে বলে মন্তব্য করেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি)...
নেত্রকোণার দুর্গাপুর উপজেলায় সাংবাদিক লুৎফুজ্জামান আলিফ ফকিরকে গুলি করে হত্যার ঘটনার ২৪ ঘণ্টা পর থানায় মামলা করেছে পরিবার। শুক্রবার রাতে নিহতের স্ত্রী অনিন্দতা সাংমা বাদী হয়ে অজ্ঞাত ৭ থেকে ৮ জনকে...
গাজীপুরের টঙ্গীতে পৃথক দুটি স্থানে অগ্নিকাণ্ডে ১০টি দোকান পুড়ে গেছে। শুক্রবার দিবাগত রাতে মিলগেট ও আউচপাড়া এলাকায় এসব অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। এতে প্রায় ২৫ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে জানিয়েছে...
ইসরায়েল সৌদি আরবকে অনেক সহায়তা করেছে বলে মন্তব্য করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। হুতিদের বিরুদ্ধে লড়াইয়ে ইসরায়েলের সহায়তার প্রস্তাব সৌদি আরবের গ্রহণ করা উচিত বলেও মনে করেন তিনি। হোয়াইট...
নেত্রকোণার দুর্গাপুরে সোমেশ্বরী নদীর চরের কাশফুল চত্বরে কথা, কবিতা ও গানে অনুষ্ঠিত হয়েছে ‘শরৎ উৎসব’। শুক্রবার বিকেলে শহীদ সন্তোষ স্মৃতি ফাউন্ডেশনের আয়োজনে এ উৎসব অনুষ্ঠিত হয়। উৎসবে বিভিন্ন এলাকা...
লোডিং...
পঠিত নির্বাচিত

এলাকার খবর