সরকারের দুই মাস: জ্বালানি, দ্রব্যমূল্য, মব নিয়ন্ত্রণই চ্যালেঞ্জ

বিএনপি সরকারের প্রথম দুই মাসে নেওয়া পদক্ষেপ ও বাস্তব চ্যালেঞ্জ বিশ্লেষণ। জ্বালানি সংকট, দ্রব্যমূল্য বৃদ্ধি, দলীয় কোন্দল ও মব নিয়ন্ত্রণে সরকারের সামনে বড় পরীক্ষা।

আপডেট : ২২ এপ্রিল ২০২৬, ০১:৪৭ পিএম

বিএনপি সরকার গঠনের পর দুই মাসে ৬০টি পদক্ষেপ নেওয়া হয়েছে বলে জানিয়েছে প্রধানমন্ত্রীর প্রেস উইং। বিশ্লেষকেরা বলছেন, এই সময়ে ইশতেহার অনুযায়ী বিভিন্ন প্রতিশ্রুতি বাস্তবায়নের কার্যক্রম শুরু হলেও ফলাফল কতটা ইতিবাচক তা মূল্যায়নে অপেক্ষা করতে হবে। তবে জ্বালানি সংকট, দ্রব্যমূল্য, দলীয় কোন্দল ও মব নিয়ন্ত্রণই মূল চ্যালেঞ্জ বলছেন, বিশ্লেষক।

১২ ফেব্রুয়ারির জাতীয় নির্বাচনে নিরঙ্কুশ জয় পেয়ে পাঁচ দিনের মাথায় প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বে সরকার গঠন করে বিএনপি। দীর্ঘ ১৭ বছর পর রাষ্ট্র ক্ষমতায় এসে নির্বাচনী বিভিন্ন প্রতিশ্রুতি বাস্তবায়নে জোর দেয় সরকার। এরইমধ্যে সারা দেশে ফ্যামিলি কার্ড, কৃষক কার্ড, খাল খনন কর্মসূচিসহ বেশকিছু পদক্ষেপ নেওয়া হয়েছে।

প্রথম দুই মাসে নিজেদের কার্যক্রম মূল্যায়ন করতে গিয়ে পানিসম্পদ মন্ত্রী শহীদউদ্দীন চৌধুরী এ্যানি বলেন, প্রধানমন্ত্রীর প্রতিশ্রুতিগুলোর অনেক কাজ এরইমধ্যে শুরু হয়েছে। গণতন্ত্রের ভিত ঠিক থাকলে আগামীতে আরও উন্নয়নের লক্ষ্য সরকারের। বলেন, ‘দুমাসের মধ্যেই তো আর সব কাজ দৃশ্যমান হবে না। অপেক্ষা করতে হবে। গণতন্ত্রের ভিত শক্তিশালী করার মাধ্যমে আমাদের ইচ্ছা প্রধানমন্ত্রীর কাজ-কর্ম, বক্তব্য ও কাজের মাধ্যমে দৃশ্যমান হয়ে উঠেছে।’

প্রতিশ্রুতি অনুযায়ী সরকারের কাজ শুরুকে ইতিবাচক হিসেবে দেখছেন বিশ্লেষকেরা। তবে ফলাফল বুঝতে আরও সময় প্রয়োজন। জ্বালানি বাজারে অস্থিরতা, দ্রব্যমূল্যের লাগাম টানার পাশাপাশি দলীয় কোন্দল ও মব নিয়ন্ত্রণে গুরুত্ব দিতে তাগিদ দিয়েছেন তাঁরা।

রাজনৈতিক বিশ্লেষক অধ্যাপক কাজী মোহাম্মদ মাহবুবুর রহমান বলেন, ‘জনপ্রত্যাশা পূরণে ম্যানিফেস্টোকে গুরুত্ব দেওয়ার বিষয়টি আগে কখনওই ছিল না বাংলাদেশে। আমরা এখন দেখতে পাচ্ছি, নির্বাচনের সময় বিএনপি যে ম্যানিফেস্টো দিয়েছিল সে অনুযায়ী তারা কাজ করছে। সরকারের সাফল্য রক্ষায় ক্ষমতা কাঠামোর পুনর্গঠনে পলিটিক্যাল রিঅ্যালাইনমেন্ট দরকার।’

বিশ্লেষকদের মতে, রাষ্ট্রের বিভিন্ন প্রতিষ্ঠানকে দলীয়করণ, অর্থনৈতিক টানাপোড়েন আর বৈশ্বিক যুদ্ধের প্রেক্ষাপটে সরকারকে প্রতিশ্রুতি বাস্তবায়নে অগ্রাধিকার নির্বাচনে হতে হবে কৌশলী।

একটা জাতির মেরুদণ্ড ভেঙে দেওয়ার জন্য যা যা করা দরকার, শেখ হাসিনা তাই করেছেন বলে মন্তব্য বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব রুহুল কবির রিজভীর। বৃহস্পতিবার ঢাকার দোহারে জয়পাড়া বিশ্ববিদ্যালয় কলেজ ছাত্রদলের...
কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ঘনিষ্ঠ ব্যক্তিরা ঋণের নামে লুটপাট করেছে বলে মন্তব্য করেছেন বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব রুহুল কবির রিজভী। আজ মঙ্গলবার রাজধানীতে এক অনুষ্ঠানে তিনি এ মন্তব্য করেন।
বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব রুহুল কবির রিজভী বলেছেন, বিএনপি শান্তি, স্থিতিশীলতা ও আইনের শাসন প্রতিষ্ঠায় বিশ্বাসী। সুতরাং কোনোভাবেই ফ্যাসিবাদী আমলের লুটপাট ও অরাজকতার পুনরাবৃত্তি করা যাবে না।
সমাজ এবং রাষ্ট্রের সংকট সমাধানে তরুণদের মতামত নেওয়া জরুরি উল্লেখ করে তাদেরকে প্রশ্ন করার সুযোগ তৈরি করে দেওয়ার আহ্বান জানিয়েছেন বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব রুহুল কবির রিজভী। শনিবার সকালে ঢাকা...
জুলাই সনদ সই হওয়ার এক বছর আজ। বাস্তবায়ন নিয়ে এখনও ধোঁয়াশা। সরকার বারবার বলেছে, নোট অব ডিসেন্টসহ সনদ বাস্তবায়ন করবে তারা। তবে একথা মানতে নারাজ বিরোধীরা। দুপক্ষের মধ্যে সংবিধান সংশোধন আর সংস্কার...
পূজার ছুটিতে বাড়ি যাওয়ার পথে ফরিদপুরের ভাঙ্গায় বাসের সাথে ধাক্কায় মোটরসাইকেলে থাকা হিটলার বিশ্বাস (৩৫) নামের এক পুলিশ সদস্যের মৃত্যু হয়েছে।
দায়িত্ব নেওয়ার ছয়দিনের মাথায় চাকরি খোয়ালেন হোয়াইট হাউসের নতুন প্রেস সচিব কেটি জ্যাকারিয়া। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রধান মুখপাত্র হিসেবে প্রথম কয়েক দিনেই যোগ্যতা নিয়ে তীব্র বিতর্ক ও...
প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, সাম্য, মানবিক মর্যাদা, সামাজিক সুবিচার সব ধর্মেরই মূল উপজীব্য। মানবতার কল্যাণ সব ধর্মেরই অন্যতম মূল শিক্ষা।
লোডিং...
পঠিত নির্বাচিত

এলাকার খবর