বেসরকারি হাসপাতালে চিকিৎসা বাতিল সাবেক মন্ত্রী কামরুলের  

মানবতাবিরোধী অপরাধের মামলায় সাবেক মন্ত্রী কামরুল ইসলাম ও রাশেদ খান মেননের বিরুদ্ধে অভিযোগ গঠন করেছে ট্রাইব্যুনাল। সন্দেহজনক মেডিকেল রিপোর্টে কামরুলের বেসরকারি হাসপাতালে চিকিৎসার অনুমতিও বাতিল হয়েছে।

আপডেট : ৩০ এপ্রিল ২০২৬, ০৬:০৭ পিএম

গণঅভ্যুত্থানে মানবতাবিরোধী অপরাধের মামলায় আওয়ামী লীগের সাবেক মন্ত্রী কামরুল ইসলাম ও রাশেদ খান মেননের বিরুদ্ধে অভিযোগ গঠন করে আনুষ্ঠানিক বিচার শুরুর আদেশ দিয়েছে ট্রাইব্যুনাল। একই সাথে সন্দেহজনক মেডিকেল রিপোর্ট ও ব্যবস্থাপত্র দাখিল করায় কামরুল ইসলামের একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাগ্রহণের পূর্বের আদেশ বাতিল করেছেন আদালত। তবে বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয় হাসপাতালে তার চিকিৎসা চলমান থাকবে বলে আদেশ দেন আদালত।

এর আগে বৃহস্পতিবার সকালে অভিযোগ গঠনের শুনানির জন্য হাসাতাল থেকে তিনি ট্রাইব্যুনালে না আসায় দ্রুত এজলাস কক্ষে হাজিরের নির্দেশ দেন আদালত। পরে দুই ঘণ্টার মধ্যে হাসপাতাল থেকে তাকে আদালতে হাজির করা হলে তার বিরুদ্ধে এবং মেননের বিরুদ্ধে ৩টি অভিযোগ পড়ে শোনানো হয়। 

চিফ প্রসিকিউটর আমিনুল ইসলাম জানান, কয়েকদিন আগে পাকস্থলি ক্যানসারের চিকিৎসায় কামরুল আইসলামকে বিএমইউ এর পরিবর্তে এভারকেয়ার হাসপাতালে চিকিৎসার জন্য ট্রাইব্যুনালে আবেদন করলে আদালত অনুমতি দেয়। কিন্তু আবেদনের সাথে সিঙ্গাপুর ও দেশের দুই চিকিৎসকের যে ব্যবস্থাপত্র দাখিল করা হয়েছে তা নিয়ে সন্দেহ তৈরি হওয়ায় বিষয়টি পুনর্বিবেচনার আবেদন করে রাষ্ট্রপক্ষ। 

চিফ প্রসিকিউটর আমিনুল ইসলামের দাবি,  ব্যবস্থাপত্রে যে তারিখ উল্লেখ করা হয়েছে তখন তিনি গ্রেপ্তার থাকায় আদালত ১৫ দিনের সময় দিয়ে আইনজীবীদের কাছে এর ব্যাখ্যা চেয়েছেন।

 

জামায়াত নেতা অবসরপ্রাপ্ত মেজর আখতারুজ্জামানের জামিন শুনানি ঘিরে আদালতের এজলাস কক্ষে হাতাহাতিতে জড়ান জামায়াত ও বিএনপিপন্থী আইনজীবীরা। এমন কাণ্ডে এজলাস ত্যাগ করেন বিচারক। পরবর্তীতে পরিস্থিতি শান্ত...
স্বামী মারা যাওয়ায় এখন আর জামিনের প্রয়োজন নেই উল্লেখ করে ট্রাইব্যুনালের কাছে জামিন আবেদন প্রত্যাহারের কথা জানালেন সাবেক মন্ত্রী ডা. দীপু মনি। বৃহস্পতিবার আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১ এর কাছে...
যুবলীগ-ছাত্রলীগ নেতাদের বিরুদ্ধে মানবতাবিরোধী অপরাধের বিচার প্রক্রিয়া শেষ হতে পারে আগামীকাল সোমবার। আজ রোববার দুপুরে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে ব্রিফিংয়ে এ কথা জানায় প্রসিকিউশন।
সাতক্ষীরার একটি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান নজরুল ইসলামকে গ্রেপ্তারের প্রতিবাদ জানিয়ে এলাকাবাসীকে রুখে দাঁড়ানোর আহ্বান জানিয়েছেন এক নারীর সঙ্গে ব্যক্তিগত মুহূর্তের ভিডিও ছড়িয়ে পড়ার ঘটনায় জামায়াতে...
জুলাই সনদ সই হওয়ার এক বছর আজ। বাস্তবায়ন নিয়ে এখনও ধোঁয়াশা। সরকার বারবার বলেছে, নোট অব ডিসেন্টসহ সনদ বাস্তবায়ন করবে তারা। তবে একথা মানতে নারাজ বিরোধীরা। দুপক্ষের মধ্যে সংবিধান সংশোধন আর সংস্কার...
পূজার ছুটিতে বাড়ি যাওয়ার পথে ফরিদপুরের ভাঙ্গায় বাসের সাথে ধাক্কায় মোটরসাইকেলে থাকা হিটলার বিশ্বাস (৩৫) নামের এক পুলিশ সদস্যের মৃত্যু হয়েছে।
দায়িত্ব নেওয়ার ছয়দিনের মাথায় চাকরি খোয়ালেন হোয়াইট হাউসের নতুন প্রেস সচিব কেটি জ্যাকারিয়া। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রধান মুখপাত্র হিসেবে প্রথম কয়েক দিনেই যোগ্যতা নিয়ে তীব্র বিতর্ক ও...
প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, সাম্য, মানবিক মর্যাদা, সামাজিক সুবিচার সব ধর্মেরই মূল উপজীব্য। মানবতার কল্যাণ সব ধর্মেরই অন্যতম মূল শিক্ষা।
লোডিং...
পঠিত নির্বাচিত

এলাকার খবর