নেতাদের হলেও শ্রমিকদের ভাগ্যের পরিবর্তন হয়নি: জামায়াত আমির

আন্তর্জাতিক শ্রমিক দিবসে জামায়াত আমির ডা. শফিকুর রহমান বলেন, ক্ষমতার পরিবর্তনে নেতাদের ভাগ্য বদলালেও শ্রমিকদের জীবনে কোনো পরিবর্তন আসেনি। শ্রমিক অধিকার নিশ্চিতে আন্দোলনের ঘোষণা দেন তিনি।

আপডেট : ০১ মে ২০২৬, ০৫:১৬ পিএম

নেতাদের ভাগ্যের পরিবর্তন হলেও শ্রমিকদের কোনো পরিবর্তন হয়নি বলে মন্তব্য করেছেন করেছেন জামায়াত আমির ও বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমান। শুক্রবার আন্তর্জাতিক শ্রমিক দিবসে বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশনের সমাবেশে তিনি এ মন্তব্য করেন।

জামায়াত আমির বলেন, ‘জামায়াত শ্রমিকদের মর্যাদা প্রতিষ্ঠায় সংসদে ও সংসদের বাইরে সবখানে আন্দোলন করবে। ক্ষমতার পালাবদলে নেতাদের ভাগ্যের পরিবর্তন হলেও শ্রমিকদের কোনো পরিবর্তন হয়নি।’ 

জামায়াত আমির বলেন, ‘প্রবাসী শ্রমিকদের পাসপোর্ট থেকে যাতায়াতের বিভিন্ন হয়রানি রোধে সরকারের প্রতি আহ্বান জানাচ্ছি। সারা বিশ্বের মজলুম শ্রমিকদের উন্নয়নে জামায়াত কাজ করে যাবে। বৃহত্তর শ্রমিক সমাজকে উপেক্ষা করে দেশের উন্নয়ন সম্ভব নয়।’ 

শ্রমিক কল্যাণ ফেডারেশনের এই সমাবেশে যোগ দেন জামায়াতের কেন্দ্রীয় নেতৃবৃন্দ ও শ্রমিক ফেডারেশনের নেতা–কর্মীরা। শ্রমঘণ্টা ৮ ঘন্টা বাস্তবায়ন, নির্ধারিত সময়ে মজুরি বা বেতন প্রদান, নারী কর্মীদের নিরাপত্তা নিশ্চিতকরণ এবং নির্বিচারে শ্রমিক ছাঁটাই বন্ধের দাবি জানিয়েছেন তারা।

 

দেশে সংকটের অভাব নেই বলে মন্তব্য করেছেন জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার। আজ বৃহস্পতিবার মগবাজারে দলের কেন্দ্রীয় কার্যালয়ে প্রেস ব্রিফিংয়ে তিনি এ মন্তব্য করেন।
জামায়াত নেতা অবসরপ্রাপ্ত মেজর আখতারুজ্জামানের জামিন শুনানি ঘিরে আদালতের এজলাস কক্ষে হাতাহাতিতে জড়ান জামায়াত ও বিএনপিপন্থী আইনজীবীরা। এমন কাণ্ডে এজলাস ত্যাগ করেন বিচারক। পরবর্তীতে পরিস্থিতি শান্ত...
স্থানীয় সরকার নির্বাচনের জন্য দল গোছাচ্ছে জামায়াতে ইসলামী ও জাতীয় নাগরিক পার্টি–এনসিপি। এরইমধ্যে ঢাকার দুই সিটি করপোরেশনে প্রার্থী ঘোষণা দিয়েছে দুই দলই। এছাড়া ইউনিয়ন, উপজেলা ও জেলা নির্বাচনের জন্য...
হাম ও ডেঙ্গু মোকাবিলায় সরকার ব্যর্থ বলে মন্তব্য করেছেন জামায়াতে ইসলামীর আমির শফিকুর রহমান। আজ রোববার সকালে রাজধানীর মগবাজারের মধুবাগ খেলার মাঠে ডেঙ্গু প্রতিরোধে জনসচেতনতা কর্মসূচির উদ্বোধনে এ...
প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, সাম্য, মানবিক মর্যাদা, সামাজিক সুবিচার সব ধর্মেরই মূল উপজীব্য। মানবতার কল্যাণ সব ধর্মেরই অন্যতম মূল শিক্ষা।
স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহম্মেদ বলেছেন, সংবিধান দেশের প্রতিটি নাগরিককে স্বাধীনভাবে নিজ নিজ ধর্ম ও উৎসব পালনের শতভাগ অধিকার দিয়েছে। তাই ধর্মীয় আনুষ্ঠানিকতা পালনে কোনো দুশ্চিন্তা বা শঙ্কার...
রক্তস্নাত জুলাই গণঅভ্যুত্থানের মধ্য দিয়ে জবাবদিহিমূলক সরকারব্যবস্থা প্রতিষ্ঠা ও রাষ্ট্রসংস্কারের যে অভূতপূর্ব সম্ভাবনা তৈরি হয়েছিল, তা ক্ষমতার রাজনীতি ও আমলাতান্ত্রিক দুষ্টচক্রের হাতে জিম্মি হয়ে...
রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, সাম্প্রদায়িক সম্প্রীতির এই দেশে প্রতিটি নাগরিকের ধর্মীয় স্বাধীনতা ও সমঅধিকার নিশ্চিত করতে বর্তমান গণতান্ত্রিক সরকার অঙ্গীকারবদ্ধ।
লোডিং...
পঠিত নির্বাচিত

এলাকার খবর