সরকারের মদদে বিসিবিকে দলীয়করণ করা হয়েছে: সারোয়ার তুষার

প্রধানমন্ত্রীর প্রচ্ছন্ন সমর্থনে বাংলাদেশ ক্রিকেট বোর্ডকে (বিসিবি) দলীয়করণ করা হয়েছে বলে অভিযোগ করেছেন এনসিপির যুগ্ম আহ্বায়ক সারোয়ার তুষার। শুক্রবার বিকেলে রাজধানীর বাংলামোটরে এনসিপির কেন্দ্রীয় কার্যালয়ে বিসিবির নির্বাচন প্রসঙ্গে সংবাদ সম্মেলনে এ অভিযোগ করেন তিনি।

আপডেট : ০৫ জুন ২০২৬, ০৯:২৬ পিএম

প্রধানমন্ত্রীর প্রচ্ছন্ন সমর্থনে বাংলাদেশ ক্রিকেট বোর্ডকে (বিসিবি) দলীয়করণ করা হয়েছে বলে অভিযোগ করেছেন এনসিপির যুগ্ম আহ্বায়ক সারোয়ার তুষার। শুক্রবার বিকেলে রাজধানীর বাংলামোটরে এনসিপির কেন্দ্রীয় কার্যালয়ে বিসিবির নির্বাচন প্রসঙ্গে সংবাদ সম্মেলনে এ অভিযোগ করেন তিনি। 

সারোয়ার তুষার বলেন, ‘বাংলাদেশের ক্রিকেটকে ইন্ডিয়া, আওয়ামী লীগ ও বিএনপি মিলে ধ্বংস করছে। বিএনপি ক্রিকেটকে পরিকল্পিতভাবে পঙ্গু করার চেষ্টা করছে।’

আসন্ন বিসিবি নির্বাচনকে একটি সাজানো নাটক বলে মন্তব্য করেন এই এনসিপি নেতা। প্রার্থীদের রাজনৈতিক পরিচয় তুলে ধরে তিনি বলেন, ‘আওয়ামী লীগ ক্রিকেট বোর্ডকে যে ক্ষতি না করেছে বিএনপি তার চাইতে বেশি করেছে ৩ মাসে। বিএনপির সাকিব আল হাসান হলেন তামিম ইকবাল।’

গত ১৬ মে বিসিবি পরিচালনা পরিষদ নির্বাচনের তফসিল ঘোষণা করে প্রধান নির্বাচন কমিশনারের কার্যালয়। পর দিন খসড়া ভোটার তালিকা প্রকাশ করা হয়। তফসিল অনুযায়ী ৭ জুন নির্বাচন হওয়ার কথা। নির্বাচনে সরাসরি ভোটে ২৩ জন এবং জাতীয় ক্রীড়া পরিষদের (এনএসসি) মনোনয়নে দুজনসহ ২৫ জন পরিচালক নির্বাচিত হবেন। পরবর্তীতে এই ২৫ পরিচালকের ভোটে নির্বাচিত হবেন বিসিবির সভাপতি।

 

সোশ্যাল মিডিয়ার মাধ্যমে বর্তমান রাজনৈতিক ধারা ব্যাহত করার চেষ্টা করা হচ্ছে বলে অভিযোগ করেছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর। শুক্রবার বিকেলে জাতীয় প্রেসক্লাবে...
আবদুল মোনায়েম মুন্নাকে সভাপতি এবং মোহাম্মদ নূরুল ইসলাম নয়নকে সাধারণ সম্পাদক করে ঘোষণা করা বিএনপির অঙ্গসংগঠন জাতীয়তাবাদী যুবদলের কেন্দ্রীয় কমিটির পূর্ণাঙ্গ কমিটি গঠন করা হয়েছে।
সব রাজনৈতিক দলকে তাদের কর্মকাণ্ড পরিচালনার যাওয়ার সুযোগ দিতে হবে বলে মন্তব্য করেছেন স্থানীয় সরকার পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের মন্ত্রী এবং বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
যশোরের বেনাপোলে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারীর গাড়িবহরে হামলার অভিযোগ উঠেছে। আজ বুধবার দুপুরে এ হামলা হয় বলে নিজের ভেরিফায়েড ফেসবুক অ্যাকাউন্টে এক পোস্টে...
নেত্রকোণার গারো পাহাড়ি অঞ্চল কলমাকান্দায় বেড়াতে গিয়ে সেখানে মোটরসাইকেল থেকে ছিটকে পড়ে এক পর্যটকের মর্মান্তিক মৃত্যু হয়েছে। আজ শুক্রবার দুপুরে উপজেলার রংছাতী ইউনিয়নের পর্যটনকেন্দ্র চন্দ্রডিঙ্গা...
ভারতে অবৈধভাবে অবস্থানরত বাংলাদেশিসহ সব বিদেশি নাগরিকের বিরুদ্ধে আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছে দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয়। শুক্রবার দিল্লিতে এক ব্রিফিংয়ে এ কথা জানান ভারতের...
নিজের বাড়িতে প্রেমিকার ছেলের ছুরিকাঘাতে প্রাণ হারালেন মার্কিন অভিনেতা জেমস হ্যান্ডি। ‘টপ গান: ম্যাভেরিক’ ও ‘জুমানজি’ চলচ্চিত্রে অভিনয়ের সুবাদে হলিউডে তিনি ছিলেন জনপ্রিয়। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল...
চলতি অর্থবছরে রাজস্ব আদায়ের লক্ষ্যমাত্রা পূরণে বড় ধরনের আইনি জটিলতায় পড়েছে জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর)। সংস্থাটির হিসাব অনুযায়ী, উচ্চ আদালতের আইনি মারপ্যাঁচে বিভিন্ন ব্যক্তি ও প্রতিষ্ঠানের কাছে...
লোডিং...
পঠিতনির্বাচিত

এলাকার খবর