সব রাজনৈতিক দলকে তাদের কর্মকাণ্ড পরিচালনার সুযোগ দিতে হবে: মির্জা ফখরুল

আপডেট : ০৪ জুন ২০২৬, ০৮:৪০ এএম

সব রাজনৈতিক দলকে তাদের কর্মকাণ্ড পরিচালনার যাওয়ার সুযোগ দিতে হবে বলে মন্তব্য করেছেন স্থানীয় সরকার পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের মন্ত্রী এবং বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

বুধবার বিকেলে ঠাকুরগাঁওয়ের নবগঠিত ভূল্লী উপজেলায় কুমারপুর উচ্চ বিদ্যালয় মাঠে গণসংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ মন্তব্য করেন।

মির্জা ফখরুল বলেন, বাংলাদেশে সহনশীল ও গণতান্ত্রিক রাজনৈতিক সংস্কৃতি প্রতিষ্ঠা করতে চায় বিএনপি। সব রাজনৈতিক দলকে তাদের কর্মকাণ্ড পরিচালনা, মতামত প্রকাশ এবং জনগণের সামনে যাওয়ার সুযোগ দিতে হবে। জনগণই ভোটের মাধ্যমে তাদের প্রতিনিধি নির্বাচন করবে।

তিনি বলেন, নির্যাতন-নিপীড়ন করে কখনো ক্ষমতায় টিকে থাকা যায় না। জনগণের সমর্থনই রাজনৈতিক দলের সবচেয়ে বড় শক্তি। 

বিএনপি নেতাকর্মীদের উদ্দেশে বিএনপি মহাসচিব বলেন, জনগণ বিএনপির ওপর যে আস্থা রেখেছে, তা ধরে রাখতে আরও বেশি দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে এবং মানুষের ভালোবাসা অর্জনে কাজ করতে হবে।

তিনি বলেন, একটি কার্যকর সংসদ এবং অংশগ্রহণমূলক গণতন্ত্র প্রতিষ্ঠার মাধ্যমে দেশকে সত্যিকার অর্থে গণতান্ত্রিক রাষ্ট্র হিসেবে গড়ে তুলতে চায় বিএনপি।

এ সময় তিনি ঠাকুরগাঁও অঞ্চলের উন্নয়নের প্রয়োজনীয়তার কথা তুলে ধরে বিশ্ববিদ্যালয়, মেডিকেল কলেজ, কৃষিভিত্তিক শিল্প ও কর্মসংস্থান সৃষ্টির ওপর গুরুত্বারোপ করেন। তরুণদের শুধু ডিগ্রিমুখী না হয়ে কারিগরি ও কর্মমুখী শিক্ষায় শিক্ষিত হওয়ার আহ্বানও জানান তিনি। এছাড়া বর্ষা মৌসুমে ব্যাপক বৃক্ষরোপণের জন্য বিএনপি নেতা–কর্মীদের প্রতি আহ্বান জানান মির্জা ফখরুল।

অনুষ্ঠানে জেলা বিএনপির সভাপতি মির্জা ফয়সল আমিন, সাধারণ সম্পাদক পয়গাম আলী, সদর উপজেলা বিএনপির সভাপতি আব্দুল হামিদ, পৌর বিএনপির সভাপতি শরিফুল ইসলাম শরিফসহ জেলা ও উপজেলার নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

চব্বিশ সালের জুলাই অভ্যুত্থানের সময় যারা বিপ্লবী ছিলেন, তারাই ওই আন্দোলনকে ধ্বংস করেছেন বলে মনে করছেন জাতীয় পার্টির (জি এম কাদের অংশ) মহাসচিব শামীম হায়দার পাটোয়ারী। আজ রাজধানীতে তিনি এক অনুষ্ঠানে এ...
দেশে সংকটের অভাব নেই বলে মন্তব্য করেছেন জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার। আজ বৃহস্পতিবার মগবাজারে দলের কেন্দ্রীয় কার্যালয়ে প্রেস ব্রিফিংয়ে তিনি এ মন্তব্য করেন।
মুন্সিগঞ্জের বর্ষীয়ান রাজনীতিবিদ, প্রয়াত সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার উপদেষ্টা ও সাবেক উপমন্ত্রী বীর মুক্তিযোদ্ধা আব্দুল হাই মারা গেছেন। গতকাল বুধবার দিবাগত রাত দেড়টার দিকে রাজধানীর ধানমন্ডির...
কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ঘনিষ্ঠ ব্যক্তিরা ঋণের নামে লুটপাট করেছে বলে মন্তব্য করেছেন বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব রুহুল কবির রিজভী। আজ মঙ্গলবার রাজধানীতে এক অনুষ্ঠানে তিনি এ মন্তব্য করেন।
পূজার ছুটিতে বাড়ি যাওয়ার পথে ফরিদপুরের ভাঙ্গায় বাসের সাথে ধাক্কায় মোটরসাইকেলে থাকা হিটলার বিশ্বাস (৩৫) নামের এক পুলিশ সদস্যের মৃত্যু হয়েছে।
দায়িত্ব নেওয়ার ছয়দিনের মাথায় চাকরি খোয়ালেন হোয়াইট হাউসের নতুন প্রেস সচিব কেটি জ্যাকারিয়া। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রধান মুখপাত্র হিসেবে প্রথম কয়েক দিনেই যোগ্যতা নিয়ে তীব্র বিতর্ক ও...
প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, সাম্য, মানবিক মর্যাদা, সামাজিক সুবিচার সব ধর্মেরই মূল উপজীব্য। মানবতার কল্যাণ সব ধর্মেরই অন্যতম মূল শিক্ষা।
স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহম্মেদ বলেছেন, সংবিধান দেশের প্রতিটি নাগরিককে স্বাধীনভাবে নিজ নিজ ধর্ম ও উৎসব পালনের শতভাগ অধিকার দিয়েছে। তাই ধর্মীয় আনুষ্ঠানিকতা পালনে কোনো দুশ্চিন্তা বা শঙ্কার...
লোডিং...
পঠিত নির্বাচিত

এলাকার খবর