স্থানীয় নির্বাচনে আওয়ামী লীগ থাকবে কিনা সংসদে রুমিনের প্রশ্ন

স্থানীয় সরকার নির্বাচনে আওয়ামী লীগের অংশগ্রহণ নিয়ে সংসদে প্রশ্ন তুলেছেন রুমিন ফারহানা। জবাবে স্থানীয় সরকার মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, ঐকমত্যের ভিত্তিতে যথাসময়ে নির্বাচন অনুষ্ঠিত হবে।

আপডেট : ১৫ জুন ২০২৬, ০৯:০০ পিএম

জাতীয় সংসদের চলমান অধিবেশনে স্থানীয় সরকারের প্রতিষ্ঠানগুলোর নির্বাচন ও এই নির্বাচনে আওয়ামী লীগের নেতা-কর্মীরা অংশ নিতে পারবে কিনা, সেই প্রশ্ন উঠেছে। সোমবার স্বতন্ত্র সংসদ সদস্য রুমিন ফারহানা স্থানীয় সরকার মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীরের কাছে এ বিষয়টি নিয়ে জানতে চান।

সংসদে রুমিন বলেন, ‘আমরা দেখেছি দেশের জেলাগুলোতে প্রশাসক নিয়োগ করা হয়েছে। প্রতিটি জেলা প্রশাসকই দলীয়ভাবে মনোনীত। আমরা তো গণতন্ত্রের জন্য ১০ বছর লড়াই করেছি। অথচ জেলা প্রশাসক নিয়োগ দেওয়া হয়েছে দলীয় বিবেচনায়। সংবিধান অনুযায়ী, স্থানীয় পর্যায়ের পুরো শাসনব্যবস্থা যারা প্রতিনিধি নির্বাচিত হবে তাদের মাধ্যমে হওয়ার কথা। কিন্তু আমরা দেখতে পেলাম যে এই মন্ত্রণালয়ের যে জেলা প্রশাসক নিয়োগ দেওয়া হয়েছে, তাদের অধীনে জেলাগুলো শাসিত হচ্ছে। এটা কিন্তু সংবিধানের সাথে সরাসরি সাংঘর্ষিক। মন্ত্রীর কাছে প্রশ্ন রাখতে চাচ্ছি স্থানীয় সরকার নির্বাচন কবে হবে।’

স্থানীয় নির্বাচনে আওয়ামী লীগ অংশ নিতে পারবে কিনা সেই প্রশ্নে রুমিন বলেন, ‘কখনো আমরা শুনতে পাচ্ছি যে নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগ অংশ নিতে পারবে, কেউ বলছে পারবে না। কেউ বলছে দলীয় প্রতীকে হবে না বলে যারা ক্লিন ইমেজের আছেন তারা পারবেন। এই বিষয়গুলো যদি মাননীয় মন্ত্রী পরিষ্কার করতেন, আমার মনে হয় সংসদ সদস্যরা যারা আছি তাদের বুঝতে সুবিধা হতো।’

প্রশ্নের জবাবে স্থানীয় সরকার মন্ত্রী ও বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, ‘স্থানীয় সরকার নির্বাচনের ব্যাপারে আশ্বস্ত করতে পারি যথাসময়ে নির্বাচন অনুষ্ঠিত হবে। যে সিদ্ধান্তে আমরা একমত হয়েছি সেই সিদ্ধান্ত অনুযায়ী যথাসময়ে নির্বাচন হবে।’ 

রেমিট্যান্স বন্ধের হুমকি দেশের জনগণের স্বার্থের পরিপন্থি বলে মন্তব্য করেছেন বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব রুহুল কবির রিজভী। বলেন, জামায়াত কখনও দেশের জন্য রাজনীতি করেনি। শুক্রবার বিকালে ঢাকা...
দেশ ও জাতির প্রশ্নে বিএনপি কোনোদিন মাথা নত করবে না, প্রয়োজনে শেষ পর্যন্ত লড়াই করে যাবে বলে মন্তব্য করেছেন দলটির ভারপ্রাপ্ত মহাসচিব রুহুল কবির রিজভী। ছাত্রলীগের নির্মম নির্যাতনে নিহত বুয়েট...
দ্রুততম সময়ে শহীদ ওসমান হাদী হত্যার বিচারের দাবিসহ তিন দফা দাবিতে মার্চ ফর ইনসাফ কর্মসূচি শুরু করেছে ইনকিলাব মঞ্চ। আজ বুধবার দুপুরে পঞ্চগড়ের বাংলাবান্ধা সীমান্তের জিরো পয়েন্ট থেকে এ পদযাত্রা...
ফ্যাসিবাদের দোসররা দেশের প্রশাসনসহ বিভিন্ন জায়গায় এখনও ঘাপটি মেরে রয়েছে। নির্বাচিত সরকারকে ঝামেলায় ফেলা এবং দেশকে অস্থিতিশীল করার জন্য তারা নানা ধরনের ষড়যন্ত্র করছে বলেও মন্তব্য করেছেন বিএনপির...
আন্তর্জাতিক পর্যায়ে পুরস্কার অর্জনকারী কোরআনের হাফেজ ও শিক্ষার্থীদের সম্মানিত করার পাশাপাশি কোরআন শিক্ষা ও চর্চায় মানুষকে আরও উৎসাহিত করতে সরকার কাজ করবে বলে জানিয়েছেন রাষ্ট্রপতি মির্জা ফখরুল...
সৌদি আরবের রিয়াদের কিং খালেদ আন্তর্জাতিক বিমানবন্দর থেকে সব ফ্লাইট স্থগিত করা হয়েছে। এর ফলে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত ঢাকা-রিয়াদ-ঢাকা রুটে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের দুটি ফ্লাইট স্থগিত কারা...
বাংলাদেশে জরায়ুমুখ ও স্তন ক্যানসার প্রতিরোধ, প্রাথমিক পর্যায়ে শনাক্তকরণ, রোগনির্ণয় ও আধুনিক চিকিৎসাসেবার সক্ষমতা বাড়াতে জার্মানির বার্লিনে অবস্থিত শারিতে ইউনিভার্সিটি মেডিসিন বার্লিন পরিদর্শন...
বর্জ্য থেকে জ্বালানি তেল উৎপাদনের বাণিজ্যিক সম্ভাবনা যাচাই প্রকল্প বাস্তবায়নে সহযোগিতার আশ্বাস দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। শনিবার সকালে প্রধানমন্ত্রীর কার্যালয়ে খুলনা প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের...
লোডিং...
পঠিত নির্বাচিত

এলাকার খবর