আবারও বিপ্লবের ডাক জামায়াত আমিরের

আপডেট : ২৩ জুন ২০২৬, ০৭:৪৪ পিএম

আবারও বিল্পবের ডাক দিয়েছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান। মঙ্গলবার বিকেলে রাজধানীর বিজয়নগরে ১১ দলীয় ঐক্য জোটের সমাবেশে বিপ্লবের এ ডাক দেন তিনি। 

বিপ্লবের জন্য সকলকে প্রস্তুত হওয়ার নির্দেশনাও দেন শফিকুর রহমান। 

এদিকে, একই সমাবেশে আওয়ামী লীগকে নিষিদ্ধের দাবি জানান জাতীয় নাগরিক পার্টি–এনসিপির আহ্বায়ক ও জাতীয় সংসদের বিরোধীদলীয় চিফ হুইপ নাহিদ ইসলাম।

রাজধানীর বিজয়নগরে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের আমলে সংঘটিত গুম, খুন ও গণহত্যার বিচারের দাবিতে ১১ দলীয় ঐক্য জোট এই সমবাবেশের আয়োজন করে। এতে অংশ নেন বাংলাদেশ জামায়াতে ইসলামী ও এনসিপিসহ ১১দলীয় জোটের শীর্ষ নেতারা।

সমাবেশে জামায়াত আমির ডা. শফিকুর রহমান বলেন, বিএনপি ক্ষমতায় যাওয়ার পর গুম খুনের বিচারের প্রতিশ্রুতির ভুলে গেছেন। দলীয় অনুগত লোকদের প্রশাসনে বসাচ্ছে। দেশটিকে আবার এক দলীয় ফ্যাসিবাদের দিকে নিয়ে যাচ্ছে। তাই আরেকটি বিপ্লব দরকার।

এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম বলেন, গেল ১৭ বছর আওয়ামী লীগ অসংখ্য গুম খুন করেছে। তবে তার বিচার করতে সরকার ব্যর্থ হয়েছে। তাই আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটরের পদত্যাগের দাবি করছি। 

একই সঙ্গে নাহিদ ইসলাম দল হিসেবে আওয়ামী লীগগে নিষিদ্ধের দাবি জানান। 

সমাবেশে অন্য দলের নেতারা অভিযোগ করেন, বিচার প্রক্রিয়াকে ধীরগতির মধ্যে রাখা হয়েছে এবং এ বিষয়ে জনগণের প্রত্যাশা পূরণ হয়নি। এসব ঘটনার সুষ্ঠু বিচার ও দায়ীদের জবাবদিহি নিশ্চিত করতে পূর্ব ঘোষিত ৪ জুলাই দেশের সব জেলায় বিক্ষোভ মিছিল ও সমাবেশ কর্মসূচি পালন করবে এ জোটটি।

চব্বিশ সালের জুলাই অভ্যুত্থানের সময় যারা বিপ্লবী ছিলেন, তারাই ওই আন্দোলনকে ধ্বংস করেছেন বলে মনে করছেন জাতীয় পার্টির (জি এম কাদের অংশ) মহাসচিব শামীম হায়দার পাটোয়ারী। আজ রাজধানীতে তিনি এক অনুষ্ঠানে এ...
দেশে সংকটের অভাব নেই বলে মন্তব্য করেছেন জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার। আজ বৃহস্পতিবার মগবাজারে দলের কেন্দ্রীয় কার্যালয়ে প্রেস ব্রিফিংয়ে তিনি এ মন্তব্য করেন।
মুন্সিগঞ্জের বর্ষীয়ান রাজনীতিবিদ, প্রয়াত সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার উপদেষ্টা ও সাবেক উপমন্ত্রী বীর মুক্তিযোদ্ধা আব্দুল হাই মারা গেছেন। গতকাল বুধবার দিবাগত রাত দেড়টার দিকে রাজধানীর ধানমন্ডির...
যুক্তরাষ্ট্রের নিউইয়র্কে বিমানবন্দরে ডক্টর মুহাম্মদ ইউনূসকে হেনস্তার দায় পররাষ্ট্রমন্ত্রী ও জাতিসংঘ সাধারণ পরিষদের সভাপতি খলিলুর রহমানকে নিতে হবে বলে মন্তব্য করেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি)...
পূজার ছুটিতে বাড়ি যাওয়ার পথে ফরিদপুরের ভাঙ্গায় বাসের সাথে ধাক্কায় মোটরসাইকেলে থাকা হিটলার বিশ্বাস (৩৫) নামের এক পুলিশ সদস্যের মৃত্যু হয়েছে।
দায়িত্ব নেওয়ার ছয়দিনের মাথায় চাকরি খোয়ালেন হোয়াইট হাউসের নতুন প্রেস সচিব কেটি জ্যাকারিয়া। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রধান মুখপাত্র হিসেবে প্রথম কয়েক দিনেই যোগ্যতা নিয়ে তীব্র বিতর্ক ও...
প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, সাম্য, মানবিক মর্যাদা, সামাজিক সুবিচার সব ধর্মেরই মূল উপজীব্য। মানবতার কল্যাণ সব ধর্মেরই অন্যতম মূল শিক্ষা।
স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহম্মেদ বলেছেন, সংবিধান দেশের প্রতিটি নাগরিককে স্বাধীনভাবে নিজ নিজ ধর্ম ও উৎসব পালনের শতভাগ অধিকার দিয়েছে। তাই ধর্মীয় আনুষ্ঠানিকতা পালনে কোনো দুশ্চিন্তা বা শঙ্কার...
লোডিং...
পঠিত নির্বাচিত

এলাকার খবর