তহবিলের তালিকায় এমপির মেয়ের নাম, পিএস বরখাস্ত 

নড়াইল-২ আসনের সংসদ সদস্য আতাউর রহমান বাচ্চুর ঐচ্ছিক তহবিলের অনুদান তালিকায় মেয়ের নাম থাকায় সমালোচনার সৃষ্টি হয়। ঘটনার পর ব্যক্তিগত সহকারীকে দায়িত্বে অবহেলার অভিযোগে বরখাস্ত করা হয়েছে।

আপডেট : ২৮ জুন ২০২৬, ০৮:৩৮ পিএম

নড়াইল-২ আসনের সংসদ সদস্য ও জেলা জামায়াতে ইসলামীর আমির আতাউর রহমান বাচ্চুর ঐচ্ছিক তহবিলের অনুদানপ্রাপ্তদের তালিকায় তাঁর মেয়ের নাম থাকার অভিযোগে সমালোচনার পর ব্যক্তিগত সহকারী (পিএস) আবু সালেহ মোহাম্মদ গোফরানকে চাকরি থেকে বরখাস্ত করা হয়েছে। রোববার বাংলাদেশ জাতীয় সংসদের অফিসিয়াল প্যাডে সংসদ সদস্য আতাউর রহমানের স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। 

বিজ্ঞপ্তিতে বলা হয়, দায়িত্ব পালনে অবহেলার কারণে আবু সালেহ মোহাম্মদ গোফরানকে তার পদ থেকে অব্যাহতি দেওয়া হয়েছে। আদেশটি ২৮ জুন থেকেই কার্যকর বলে গণ্য হবে।

এর আগে নড়াইল-২ আসনের জন্য সংসদ সচিবালয়ের অনুমোদিত ঐচ্ছিক তহবিলের অনুদানপ্রাপ্তদের একটি তালিকায় সংসদ সদস্যের মেয়ে ফাইজার নাম দুই জায়গায় থাকার ঘটনা গত ২৭ জুন সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে। জাতীয় সংসদ সচিবালয়ের জারি করা অনুদান মঞ্জুরিপত্রে দেখা যায়, উপকারভোগীদের তালিকায় সংসদ সদস্যর মেয়ে ‘ফাইজা’ নাম দুই স্থানে রয়েছে। পিতার নামের স্থানে আতাউর রহমান বাচ্চুর নাম এক স্থানে মো. বাচ্চু এবং অপর স্থানে মো. আতাউর বলে উল্লেখ করা হয়েছে। 

বিষয়টি নিয়ে ব্যাপক আলোচনা-সমালোচনার সৃষ্টি হলে সংসদ সদস্য আতাউর রহমান বাচ্চু জানান, নির্ধারিত সময়ের মধ্যে তালিকা জমা দেওয়ার দায়িত্ব তিনি তার ব্যক্তিগত সহকারীকে দিয়েছিলেন। কিন্তু তার অগোচরে পরিচিত কয়েকজনের নাম তালিকায় অন্তর্ভুক্ত করা হয়।

উল্লেখ্য, জাতীয় সংসদ  সচিবালয়ের হিসাব শাখা থেকে ১৪ জুন জারি করা চিঠিতে বলা হয়, ২০২৫-২৬ অর্থবছরে নড়াইল-২ আসনের সংসদ সদস্যের ঐচ্ছিক তহবিল থেকে মোট ১ লাখ ৮৩ হাজার ৫০০ টাকা অনুদান দেওয়ার অনুমোদন দেওয়া হয়েছে। 

নথি অনুযায়ী, নড়াইল-২ আসনে অনুদানপ্রাপ্তদের তালিকায় ২১ জনের নাম উল্লেখ করা হয় তার মধ্যে সংসদ সদস্যের নিজের মেয়ের নাম তালিকার ১ নম্বরে ও একই তালিকায় ৮ নম্বরে রয়েছে। দুই জায়গায় পৃথক ভাবে ১০+ ১০ = ২০  হাজার টাকা অনুদান বরাদ্দের উল্লেখ করা হয়। 

 

 

সংরক্ষিত নারী আসনের বিএনপির সংসদ সদস্য ফেরদৌসী আহমেদ মিষ্টির পদত্যাগে শূন্য হওয়া আসনে উপনির্বাচনের তফসিল ঘোষণা করেছে নির্বাচন কমিশন (ইসি)। আগামী ১২ নভেম্বর এ আসনে ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে। মনোনয়নপত্র...
নির্বাচনী এলাকার উন্নয়নে অর্থ বরাদ্দের ক্ষেত্রে বৈষম্য হচ্ছে বলে অভিযোগ বিরোধী দলের এমপিদের। তারা বলছেন, সব দলের এমপিরা সমান বরাদ্দ পাচ্ছেন না। তাদের দাবি, রাজনৈতিক কৌশল হিসেবেই পরিকল্পিতভাবে...
নির্বাচনি এলাকার উন্নয়নে অর্থ বরাদ্দের ক্ষেত্রে বৈষম্য হচ্ছে বলে অভিযোগ করেছেন বিরোধীদলের সংসদ সদস্যরা। তারা বলছেন, সব দলের এমপিরা সমান বরাদ্দ পাচ্ছেন না। তাদের দাবি, রাজনৈতিক কৌশল হিসেবেই...
দেশের অর্থনৈতিক সংকটের প্রেক্ষাপটে সরকারের কর্মকাণ্ড মূল্যায়নে সময় না দিয়ে ৬ মাস পার না হতেই বিরোধীদলের লংমার্চের মতো কর্মসূচি পালনকে অনুচিত বলে মন্তব্য করেছেন জাতীয় সংসদের চিফ হুইপ চেয়ারম্যান...
প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, সাম্য, মানবিক মর্যাদা, সামাজিক সুবিচার সব ধর্মেরই মূল উপজীব্য। মানবতার কল্যাণ সব ধর্মেরই অন্যতম মূল শিক্ষা।
স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহম্মেদ বলেছেন, সংবিধান দেশের প্রতিটি নাগরিককে স্বাধীনভাবে নিজ নিজ ধর্ম ও উৎসব পালনের শতভাগ অধিকার দিয়েছে। তাই ধর্মীয় আনুষ্ঠানিকতা পালনে কোনো দুশ্চিন্তা বা শঙ্কার...
রক্তস্নাত জুলাই গণঅভ্যুত্থানের মধ্য দিয়ে জবাবদিহিমূলক সরকারব্যবস্থা প্রতিষ্ঠা ও রাষ্ট্রসংস্কারের যে অভূতপূর্ব সম্ভাবনা তৈরি হয়েছিল, তা ক্ষমতার রাজনীতি ও আমলাতান্ত্রিক দুষ্টচক্রের হাতে জিম্মি হয়ে...
রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, সাম্প্রদায়িক সম্প্রীতির এই দেশে প্রতিটি নাগরিকের ধর্মীয় স্বাধীনতা ও সমঅধিকার নিশ্চিত করতে বর্তমান গণতান্ত্রিক সরকার অঙ্গীকারবদ্ধ।
লোডিং...
পঠিত নির্বাচিত

এলাকার খবর