মানবিক বিবেচনায় আদ্–দ্বীন হাসপাতাল খুলে দেওয়ার আহ্বান জামায়াত আমিরের 

আপডেট : ২৯ জুন ২০২৬, ০১:২৮ পিএম

নবজাতক মৃত্যুতে জড়িতদের শাস্তি দিয়ে মানবিক বিবেচনায় আদ্–দ্বীন হাসপাতাল খুলে দিতে আহ্বান জানিয়েছেন বিরোধীদলীয় নেতা জামায়াত আমির ডা. শফিকুর রহমান। আজ সোমবার সংসদে বাজেট আলোচনায় এ আহ্বান জানান তিনি।

ডা. শফিকুর রহমান বলেন, বিদেশি শিক্ষার্থীদের দায়িত্ব না নিয়ে আদ-দ্বীন হাসপাতাল বন্ধ করে দিলে দেশের ভাবমূর্তি ক্ষুণ্ন হবে। এসময় প্রয়োজনীয় সংস্কার শেষে হাসপাতাল খুলে দেওয়ার দাবি জানান তিনি।

গত ২৭ মে সকাল ৬টা থেকে ৯টার মধ্যে রাজধানীর মগবাজারের আদ্–দ্বীন হাসপাতালে ছয় নবজাতক মারা যায়। এ ঘটনায় হাসপাতালের লাইসেন্স বাতিল করা হয়।

সংসদে অর্থবছর পরিবর্তন করে জানুয়ারি-ডিসেম্বর নেয়ার পরামর্শ দেন বিরোধীদলীয় নেতা। বলেন, চার মাস পরপর সংসদে বাজেট পর্যালোচনা করা উচিত।

এছাড়া অর্থবছর শেষ হওয়ার অন্তত তিন মাস আগে সম্পূরক বাজেট দেওয়ার পরামর্শ তাঁর। বিরোধীদলীয় নেতা বলেন, একটি জাতিকে এগিয়ে নিতে শিক্ষার পাশাপাশি স্বাস্থ্য ব্যবস্থাকেও গুরুত্ব দিতে হবে।

কার্যক্রম নিষিদ্ধ দলের পদে থাকা নেতাদের স্থানীয় নির্বাচনে অযোগ্য করার দাবি জানিয়েছে জামায়াতে ইসলামী। সেই সাথে স্থানীয় সরকারের বিভিন্ন পদে রাজনৈতিক বিবেচনায় প্রশাসক হিসেবে নিয়োগ পাওয়াদের আসন্ন...
অন্তর্বর্তী সরকারের গুম প্রতিরোধ অধ্যাদেশ কার্যকরের দাবিতে স্পিকারের কাছে স্মারকলিপি দিয়েছে জামায়াতে ইসলামীর নেতৃত্বাধীন ১১ দলীয় ঐক্যজোট ও গুম প্রতিরোধ জাতীয় কমিটি। রোববার বিকেলে জাতীয় সংসদ ভবনে এই...
মন্ত্রী, প্রতিমন্ত্রী, হুইপদের জেলাভিত্তিক দায়িত্ব বণ্টন করে দেওয়া প্রজ্ঞাপনের বৈধতা চ্যালেঞ্জ করে হাইকোর্টে রিট দায়ের করা হয়েছে। রোববার জামায়াতের ১১ জন সংসদ সদস্য বাদী হয়ে এই রিট আবেদনটি...
দেশের উন্নয়ন ও নতুনভাবে বাংলাদেশকে গড়ে তুলতে বিরোধী দলের সহযোগিতা প্রয়োজন বলে মন্তব্য করেছেন পানিসম্পদ মন্ত্রী শহীদ উদ্দীন চৌধুরী এ্যানি। তিনি বলেছেন, জনগণ বিএনপিকে দেশ পরিচালনার দায়িত্ব দিয়েছে।...
দেশে চলতি বছর ডেঙ্গু আক্রান্ত হয়ে মৃতের সংখ্যা ১০০ ছাড়িয়েছে। গত ২৪ ঘন্টায় আরও ৫ জনের মৃত্যুতে এখন পর্যন্ত ডেঙ্গুতে প্রাণহানি বেড়ে দাঁড়িয়েছে ১০২ জনে। 
বাংলাদেশের উন্নয়ন ও দেশকে গতিশীল করতে প্রধানমন্ত্রী তারেক রহমান দক্ষতার সঙ্গে নেতৃত্ব দিচ্ছেন বলে জানিয়েছেন বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব রুহুল কবির রিজভী। নির্বাচনে দেওয়া বিএনপির সব অঙ্গীকার সরকার...
আজ সন্ধ্যায় বসতঘরের বৈদ্যুতিক সংযোগে ত্রুটি দেখা দেয়। রাজু তা নিজে মেরামত করতে গেলে অসাবধানতাবশত বিদ্যুতায়িত হয়। ছেলেকে বাঁচাতে মা লাকী আক্তার ছুটে গেলে তিনিও বিদ্যুতায়িত হন। চোখের সামনে...
মসজিদের ইমামের থাকার কক্ষটি ছিল তালাবদ্ধ। কক্ষের চাবিও ছিল মসজিদ কমিটির সদস্যদের কাছে। এর মধ্যেই সোমবার সন্ধ্যার আগে হঠাৎ ওই কক্ষের ভেতর থেকে বিকট বিস্ফোরণের শব্দ। মুহূর্তেই উড়ে যায় টিনের বেড়ার...
লোডিং...
পঠিতনির্বাচিত

এলাকার খবর