মন্ত্রী, প্রতিমন্ত্রী, হুইপদের জেলাভিত্তিক দায়িত্বের প্রজ্ঞাপন চ্যালেঞ্জ করে রিট

আপডেট : ৩০ আগস্ট ২০২৬, ০১:৪৩ পিএম

মন্ত্রী, প্রতিমন্ত্রী, হুইপদের জেলাভিত্তিক দায়িত্ব বণ্টন করে দেওয়া প্রজ্ঞাপনের বৈধতা চ্যালেঞ্জ করে হাইকোর্টে রিট দায়ের করা হয়েছে। রোববার জামায়াতের ১১ জন সংসদ সদস্য বাদী হয়ে এই রিট আবেদনটি দায়ের করেন। শিগগিরই এ বিষয়ে শুনানি হবে।

রিটকারীদের আইনজীবী শিশির মনির জানান, ২০০১ সালে একইভাবে জেলা ভিত্তিকে বিভিন্ন বিষয় তদারকির দায়িত্ব বণ্টন করা হলে এর বিরুদ্ধে রিট করেন সংসদ সদস্য আনোয়ার হোসেন মঞ্জু। সেই রিটের প্রেক্ষিতে হাইকোর্ট সরকারের সিদ্ধান্তকে অবৈধ ঘোষণা করে রায় দেন। 

শিশির মনির আরও জানান, রায়ে বলা হয়, এভাবে দ্বৈত শাসন সংবিধানের লঙ্ঘন। রিটকারীদের আইনজীবী ব্রিফিংয়ে জানান, একই বিষয়ে পূর্বের হাইকোর্টের রায় থাকা সত্ত্বেও সে রায়কে অমান্য করে সরকার আবার নতুন করে সিদ্ধান্ত নেওয়ায় তারা আবারও আদালতের দ্বারস্থ হয়েছেন। নতুন করা রিটে দাবি করা হয়, উন্নয়ন, আইনশৃঙ্খলা, দুর্নীতি, মাদক পরিস্থিতিসহ— বিভিন্ন বিষয়ে ৬৪ জেলাকে বিভিন্ন মন্ত্রী, প্রতিমন্ত্রী, হুইপদের তদারকির জন্য ভাগ করে দেওয়া হলে স্থানীয় সংসদ সদস্য বা উপজেলা ও জেলা পরিষদের চেয়ারম্যান কার্যক্রম কী? তরাও তো এসব তদারকি করেন।

রিটকারী সংসদ সদস্যদের আইনজীবী শিশির মনির বলেন, ‘প্রধানমন্ত্রীর এমন দায়িত্ব বন্টন রুলস অফ বিজনেস, বাংলাদেশের সংবিধান ও উচ্চ আদালতের রায় অনুযায়ী এই ধরনের সিদ্ধান্ত আইনি কর্তৃত্ব বহির্ভূত এবং বেআইনি।’

জাতীয় সংসদের হুইপ ও নাটোর ২ আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট রুহুল কুদ্দুস তালুকদার দুলু বলেছেন, বিএনপি যে প্রতিশ্রুতি দেয় তা পালন করে। শহীদ জিয়া নারীদের ঘর থেকে বের করেছিলেন। তার আগে মেয়েরা ঘরে বন্দি...
যারা একসময় হরতাল অবরোধ দিয়ে দেশকে অচল করে দেওয়া হবে বলেছিল, আজকের বিরোধী দল তাদেরই সঙ্গী বলে মন্তব্য করেছেন পানিসম্পদ মন্ত্রী ও বিএনপির যুগ্ম মহাসচিব শহীদ উদ্দীন চৌধুরী এ্যানি। শুক্রবার রাতে...
চব্বিশ সালের জুলাই অভ্যুত্থানের সময় যারা বিপ্লবী ছিলেন, তারাই ওই আন্দোলনকে ধ্বংস করেছেন বলে মনে করছেন জাতীয় পার্টির (জি এম কাদের অংশ) মহাসচিব শামীম হায়দার পাটোয়ারী। আজ রাজধানীতে তিনি এক অনুষ্ঠানে এ...
একটা জাতির মেরুদণ্ড ভেঙে দেওয়ার জন্য যা যা করা দরকার, শেখ হাসিনা তাই করেছেন বলে মন্তব্য বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব রুহুল কবির রিজভীর। বৃহস্পতিবার ঢাকার দোহারে জয়পাড়া বিশ্ববিদ্যালয় কলেজ ছাত্রদলের...
হামের উপসর্গ নিয়ে শনিবার ৩ শিশুর মৃত্যু হয়েছে। এতে ১৫ মার্চ থেকে এ পর্যন্ত হাম ও হামের উপসর্গ নিয়ে মোট প্রাণহানি বেড়ে দাঁড়ালো ১ হাজার ১৮৯ জনে। একদিনে হাসপাতালে ভর্তি হয়েছে ১ হাজার ৩৫ জন রোগী। 
চার দশকেরও বেশি সময় পেরিয়ে গেছে। তবু ঢাকা বিশ্ববিদ্যালয়ের জগন্নাথ হলের সেই মর্মান্তিক রাতের স্মৃতি আজও বিস্মৃতির অতলে হারিয়ে যায়নি। স্বজন হারানোর বেদনা, প্রত্যক্ষদর্শীর মর্মস্পর্শী স্মৃতিচারণ এবং...
মেহেদী হাসান মিরাজের বদলে ওয়ানডের নতুন নেতৃত্ব পাওয়া লিটনের সামনে আবুধাবিতে জিম্বাবুয়ের চ্যালেঞ্জ। আবুধাবির গরম আবহাওয়াতে উইকেট কেমন হবে, তাঁর ওপর নির্ভর করছে বাংলাদেশের একাদশ। তবে ম্যাচের আগে...
কুড়িগ্রামের রৌমারীতে মালবাহী ট্রাকের ধাক্কায় ব্যাটারিচালিত অটোরিকশার ৫ যাত্রী নিহত হয়েছেন। শনিবার দুপুর আড়াইটার দিকে উপজেলার সায়েদাবাদ বাজারের পাশে এ দুর্ঘটনা ঘটে। তাৎক্ষণিকভাবে নিহতদের নাম-পরিচয়...
লোডিং...
পঠিত নির্বাচিত

এলাকার খবর