ফ্যাসিবাদী শক্তির বিচার ও গণভোটের রায় বাস্তবায়ন চাইব: সারজিস আলম 

আপডেট : ০৪ জুলাই ২০২৬, ০৬:২৯ পিএম

দল হিসেবে কেবল আওয়ামী লীগই নয়, ফ্যাসীবাদী শক্তির বিচার নিশ্চিত চাইবে গণঅভ্যুত্থানে অংশগ্রহণকারীরা। চাইবে গণভোটের রায় বাস্তবায়ন। শনিবার বিকেলে এক জরুরি সংবাদ সম্মেলনে এসব জানিয়েছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সারজিস আলম। 
 
রাজধানীর বাংলামোটরে এনসিপির দলীয় কার্যালয়ে এ সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়। 

এ সময় এনসিপি নেতা সারজিস আলম বলেন, কেবল দল হিসেবে নয়, যারা অভ্যুত্থানে অংশ নিয়েছেন তারা চাইবেন গণভোটের রায় বাস্তবায়ন, ফ্যাসীবাদী শক্তির বিচার নিশ্চিত করা। আমরা চাই বিএনপির মুখপাত্র হিসেবে সালাহউদ্দিনের বক্তব্য, কথা কাজে মিল থাকুক। 

এ প্রসঙ্গে সারজিস আলম আরও বলেন, গণহত্যাকারীদের পক্ষে যারা সাফাই গায়, এটা আমাদের সামগ্রীক দায়বদ্ধতা খুনিদের প্রকাশ্য বা অন্য দোসরদের বিচার নিশ্চিত করতে পারিনি। এদের বিচার নিশ্চিত না হওয়ায় তাদের আস্ফালন দেখতে হচ্ছে। দ্রুত রায় ও তা বাস্তবায়নের দাবি জানাই।

সংবাদ সম্মেলনে দেশ গড়তে জুলাই জাগরণ কর্মসূচি পালনের ঘোষণা দেয় জাতীয় নাগরিক পার্টি। 

সারজিস আলম জানান, ১০০ উপজেলায় পদযাত্রা চলবে। স্থানীয় সরকার নির্বাচনে এনসিপি মনোনিত প্রার্থীদের পরিচয় করিয়ে দেওয়া হবে এই কর্মসূচিতে।

এ কর্মসূচিক অংশ হিসেবে ১৬ তারিখ সকাল ১০টায় আবু সাইদের কবর জিয়ারত। ১৫ জুলাই কুড়িগ্রামে কৃষক সমাবেশে জাতীয় কৃষকশক্তির আত্মপ্রকাশ ঘটবে।

সারজিস বলেন, মাসব্যাপী কর্মসূতিতে গুরুত্ব পাবে পদযাত্রা। সকল অংশীজনের কথা শুনব। ৫ আগস্ট একটি বিজয় কনসার্টের মধ্য দিয়ে উদযাপন করব। ৩ আগস্ট এক দফা ঘোষণার দিনও বড় আয়োজনে পালন করা হবে।

সারজিস জানান, জুলাই পদযাত্রা ২০২৬ এর প্রতিপাদ্য-গণভোট বাস্তবায়ন, কর্মসংস্থান ও সীমান্ত সুরক্ষার দাবিতে জুলাই পদযাত্রা। 

গোপালগঞ্জের মামলা প্রসঙ্গে সারজিস আলম বলেন, গোপালগঞ্জে যারা অপরাধী কেবল তাদেরকেই বিচারের আওতায় আনা হোক। যারা নিরপরাধ তাদের হয়রানি না করার আবেদন এনসিপির।

সংবাদ সম্মেলনে এনসিপির মুখ্য সংগঠক (দক্ষিণাঞ্চল) হাসনাত আব্দুল্লাহ এমপি, মুখপাত্র আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া, যুগ্ম আহ্বায়ক সারোয়ার তুষার, আলী আহসান জুনায়েদ এবং দলের বিভাগীয় সাংগঠনিক সম্পাদকরা উপস্থিত ছিলেন।

এখনই সরকারের গুমের কোনো পরিকল্পনা নেই বলে মন্তব্য করেছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর সংসদ সদস্য ব্যারিস্টার মীর আহমাদ বিন কাসেম আরমান। সোমবার ঢাকা বিশ্ববিদ্যালয়ের আরসি মজুমদার মিলনায়তনে ঢাকা...
সম্প্রতি জাতীয় সংসদে ব্রাহ্মণবা‌ড়িয়ায় আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতির বিষয়ে প্রশ্ন করে সমালোচনার মুখে পড়েন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) কুমিল্লা-৪ আসনের সংসদ সদস্য ও এনসিপি নেতা হাসনাত আব্দুল্লাহ। এ...
গত ১৭ বছর আন্দোলন সংগ্রামে ভূমিকা রেখেছেন এবং নির্বাচনে জিতে আসার সম্ভাবনা আছে সেসব প্রার্থী স্থানীয় সরকার নির্বাচনে দলের সমর্থন পাবে বলে জানিয়েছেন স্থানীয় সরকার প্রতিমন্ত্রী মীর শাহে আলম।
জাতীয় নাগরিক পার্টি–এনসিপির উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক মো. সারজিস আলম বলেছেন, বিএনপির যখন সমালোচনা করা হয়, তখন তারা মনে করে এনসিপি তাদের বিরোধিতা করছে। তারাও যদি ধীরে ধীরে লাইনচ্যুত হয় এবং ব্যর্থতার...
দেশে চলতি বছর ডেঙ্গু আক্রান্ত হয়ে মৃতের সংখ্যা ১০০ ছাড়িয়েছে। গত ২৪ ঘন্টায় আরও ৫ জনের মৃত্যুতে এখন পর্যন্ত ডেঙ্গুতে প্রাণহানি বেড়ে দাঁড়িয়েছে ১০২ জনে। 
বাংলাদেশের উন্নয়ন ও দেশকে গতিশীল করতে প্রধানমন্ত্রী তারেক রহমান দক্ষতার সঙ্গে নেতৃত্ব দিচ্ছেন বলে জানিয়েছেন বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব রুহুল কবির রিজভী। নির্বাচনে দেওয়া বিএনপির সব অঙ্গীকার সরকার...
আজ সন্ধ্যায় বসতঘরের বৈদ্যুতিক সংযোগে ত্রুটি দেখা দেয়। রাজু তা নিজে মেরামত করতে গেলে অসাবধানতাবশত বিদ্যুতায়িত হয়। ছেলেকে বাঁচাতে মা লাকী আক্তার ছুটে গেলে তিনিও বিদ্যুতায়িত হন। চোখের সামনে...
মসজিদের ইমামের থাকার কক্ষটি ছিল তালাবদ্ধ। কক্ষের চাবিও ছিল মসজিদ কমিটির সদস্যদের কাছে। এর মধ্যেই সোমবার সন্ধ্যার আগে হঠাৎ ওই কক্ষের ভেতর থেকে বিকট বিস্ফোরণের শব্দ। মুহূর্তেই উড়ে যায় টিনের বেড়ার...
লোডিং...
পঠিতনির্বাচিত

এলাকার খবর