‘গণভোটের রায় কার্যকর না করে দেশকে সংঘাতের দিকে ঠেলে দেওয়া হচ্ছে’

আপডেট : ১৩ জুলাই ২০২৬, ০৮:৫৬ পিএম

বিএনপি জুলাই সনদ বাস্তবায়ন এবং গণভোটের গণরায় কার্যকর না করে দেশকে সংঘাতের দিকে ঠেলে দিচ্ছে বলে অভিযোগ করেছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল অধ্যাপক মিয়া গোলাম পরওয়ার। সোমবার বিকেলে ফেনী শহরের গ্র্যান্ড সুলতান কনভেনশন হলে আয়োজিত এক সেমিনারে তিনি এ অভিযোগ করেন। 

"জুলাই গণঅভ্যুত্থানের চেতনা, গণভোটের রায় বাস্তবায়ন, জুলাই গণহত্যা ও মানবতাবিরোধী অপরাধের বিচার এবং আমাদের বাস্তবতা" শীর্ষক এই সেমিনারের আয়োজন করে ১১ দলীয় ঐক্য। এতে অধ্যাপক মিয়া গোলাম পরওয়ার প্রধান অতিথি ছিলেন।  

জামায়াত সেক্রেটারি জেনারেল অধ্যাপক মিয়া গোলাম পরওয়ার বলেন, বিএনপি জুলাই সনদ বাস্তবায়ন এবং গণভোটের গণরায় কার্যকর না করে দেশকে সংঘাতের দিকে ঠেলে দিচ্ছে। এখনও সময় আছে—পার্লামেন্টে আলোচনার মাধ্যমে সংকটের সমাধান করা সম্ভব। 

অন্যথায় রাজপথে নামারও হুঁশিয়ারি দেন তিনি।

সেমিনারে বিশেষ অতিথির বক্তব্যে আমার বাংলাদেশ পার্টি (এবি পার্টি)-এর সাধারণ সম্পাদক ব্যারিস্টার মোহাম্মদ আসাদুজ্জামান ফুয়াদ বলেন, জনগণের যে প্রত্যাশা ছিল, সরকার বারবার তার সঙ্গে বেইমানি করছে। 

তিনি অভিযোগ করেন, সরকার গণরায় বাস্তবায়নের বিষয়ে নীরব রয়েছে এবং নিজেদের ঘোষিত ৩১ দফারও ব্যত্যয় ঘটিয়েছে।

জামায়াতে ইসলামীর ফেনী জেলা আমীর মুফতি আবদুল হান্নানের সভাপতিত্বে অনুষ্ঠিত এ সেমিনারে আরও বক্তব্য দেন দলের কেন্দ্রীয় মজলিশে শূরা সদস্য অধ্যাপক লিয়াকত আলী ভূঁইয়াসহ ১১ দলীয় ঐক্যের বিভিন্ন পর্যায়ের নেতারা।

 

দেশের সুশীল সমাজসহ অনেক ব্যক্তি ও প্রতিষ্ঠান জামায়াতে ইসলামী ও ইসলামী ছাত্রশিবিরের ‘কোলে’ উঠে গেছে বলে মনে করছেন সাবেক অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা মাহফুজ আলম। এজন্য সুশীল সমাজকে খেসারত ‘দিতেই হবে’...
একটা জাতির মেরুদণ্ড ভেঙে দেওয়ার জন্য যা যা করা দরকার, শেখ হাসিনা তাই করেছেন বলে মন্তব্য বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব রুহুল কবির রিজভীর। বৃহস্পতিবার ঢাকার দোহারে জয়পাড়া বিশ্ববিদ্যালয় কলেজ ছাত্রদলের...
দেশে সংকটের অভাব নেই বলে মন্তব্য করেছেন জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার। আজ বৃহস্পতিবার মগবাজারে দলের কেন্দ্রীয় কার্যালয়ে প্রেস ব্রিফিংয়ে তিনি এ মন্তব্য করেন।
মুন্সিগঞ্জের বর্ষীয়ান রাজনীতিবিদ, প্রয়াত সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার উপদেষ্টা ও সাবেক উপমন্ত্রী বীর মুক্তিযোদ্ধা আব্দুল হাই মারা গেছেন। গতকাল বুধবার দিবাগত রাত দেড়টার দিকে রাজধানীর ধানমন্ডির...
ইয়েমেনের তাইজে হুতি বিদ্রোহীদের ১৬ যোদ্ধাকে হত্যার দাবি করেছে সেনাবাহিনী। এছাড়া ৮ ঘণ্টার দীর্ঘ লড়াইয়ে বেশ কয়েকজন আহত হয়েছে বলেও জানায় তারা।
জুলাই সনদ সই হওয়ার এক বছর আজ। বাস্তবায়ন নিয়ে এখনও ধোঁয়াশা। সরকার বারবার বলেছে, নোট অব ডিসেন্টসহ সনদ বাস্তবায়ন করবে তারা। তবে একথা মানতে নারাজ বিরোধীরা। দুপক্ষের মধ্যে সংবিধান সংশোধন আর সংস্কার...
পূজার ছুটিতে বাড়ি যাওয়ার পথে ফরিদপুরের ভাঙ্গায় বাসের সাথে ধাক্কায় মোটরসাইকেলে থাকা হিটলার বিশ্বাস (৩৫) নামের এক পুলিশ সদস্যের মৃত্যু হয়েছে।
দায়িত্ব নেওয়ার ছয়দিনের মাথায় চাকরি খোয়ালেন হোয়াইট হাউসের নতুন প্রেস সচিব কেটি জ্যাকারিয়া। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রধান মুখপাত্র হিসেবে প্রথম কয়েক দিনেই যোগ্যতা নিয়ে তীব্র বিতর্ক ও...
লোডিং...
পঠিত নির্বাচিত

এলাকার খবর