‘সবার আগে বাংলাদেশের’ স্বপ্ন দেখিয়ে ‘সবার আগে বিএনপি’ নীতি চলছে: জামায়াত

আপডেট : ২৮ জুলাই ২০২৬, ০১:৩৪ পিএম

বিএনপি নেতৃত্বাধীন সরকার সব ক্ষেত্রে দলীয়করণ করছে বলে অভিযোগ তুলেছে জামায়াতে ইসলামী। দলটির সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার আজ মঙ্গলবার মগবাজারে জামায়াতের কেন্দ্রীয় কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে এই অভিযোগ করেন।

তিনি বলেন, জেলা পরিষদ, সিটি কর্পোরেশন, উন্নয়ন কর্তৃপক্ষ ও নির্বাচন কমিশনের মত প্রতিষ্ঠানে বর্তমান সরকার নির্লজ্জ দলীয়করণ করছে। প্রশাসনে নির্লজ্জভাবে দলীয়করণের করে সবার আগে বাংলাদেশের স্বপ্ন দেখিয়ে সবার আগে বিএনপি নীতি বাস্তবায়ন করছে বর্তমান সরকার।

গোলাম পরওয়ার অভিযোগ করেন, বিএনপি ৩১ দফার ৯ ধারা ভঙ্গ করে জুলাই জাতীয় সনদ নিয়ে তালবাহানা করছে। সাংবিধানিক প্রতিষ্ঠানে বিএনপি ও ছাত্রদল কর্মীদের নিয়োগ দিয়ে সরকার আগামী স্থানীয় সরকার নির্বাচন প্রভাবিত করার চেষ্টা করছে।

আইনশৃঙ্খলা পরিস্থিতির ব্যাপক অবনতি হয়েছে মন্তব্য তিনি জামায়াতের এই নেতা বলেন, এটা দেখার কেউ নেই। 

যারা একসময় হরতাল অবরোধ দিয়ে দেশকে অচল করে দেওয়া হবে বলেছিল, আজকের বিরোধী দল তাদেরই সঙ্গী বলে মন্তব্য করেছেন পানিসম্পদ মন্ত্রী ও বিএনপির যুগ্ম মহাসচিব শহীদ উদ্দীন চৌধুরী এ্যানি। শুক্রবার রাতে...
একটা জাতির মেরুদণ্ড ভেঙে দেওয়ার জন্য যা যা করা দরকার, শেখ হাসিনা তাই করেছেন বলে মন্তব্য বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব রুহুল কবির রিজভীর। বৃহস্পতিবার ঢাকার দোহারে জয়পাড়া বিশ্ববিদ্যালয় কলেজ ছাত্রদলের...
দেশে সংকটের অভাব নেই বলে মন্তব্য করেছেন জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার। আজ বৃহস্পতিবার মগবাজারে দলের কেন্দ্রীয় কার্যালয়ে প্রেস ব্রিফিংয়ে তিনি এ মন্তব্য করেন।
মুন্সিগঞ্জের বর্ষীয়ান রাজনীতিবিদ, প্রয়াত সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার উপদেষ্টা ও সাবেক উপমন্ত্রী বীর মুক্তিযোদ্ধা আব্দুল হাই মারা গেছেন। গতকাল বুধবার দিবাগত রাত দেড়টার দিকে রাজধানীর ধানমন্ডির...
রাজবাড়ী জেলা শহরের সজ্জনকান্দা এলাকায় দুর্বৃত্তদের গুলিতে মো. পিয়ারুল (৩০) নামের এক যুবক নিহত হয়েছেন। শুক্রবার রাত সাড়ে ৭টার দিকে সজ্জনকান্দা পূর্বপাড়া জামে মসজিদের সামনে এ ঘটনা ঘটে।
কক্সবাজারের উখিয়ায় ইনানী মেরিন ড্রাইভ সড়কের পাটুয়ারটেক এলাকার একটি রেস্টুরেন্টে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এতে ৬ জনের মৃত্যু হয়েছে বলে প্রাথমিকভাবে জানিয়েছে ফায়ার সার্ভিস।
বাতাসে আদ্রতা বেড়েছে স্বাভাবিকের চেয়ে দশ ভাগ। দিন ও রাতের তাপমাত্রা এক থেকে তিন ডিগ্রি সেলসিয়াস বাড়তি। তাই অক্টোবরে এবার রাতে অসহনীয় গরম অনুভূত হচ্ছে। আবহাওয়া অধিদপ্তর বলছে, নভেম্বরের শেষে শীত শুরু...
সাপ্তাহিক ছুটির দিন হলেও আজ খোলা থাকছে সরকারি দপ্তরের পাশাপাশি ব্যাংক। একই সঙ্গে স্বাভাবিক থাকছে শেয়ারবাজারের লেনদেন। দুর্গাপূজার ছুটি সমন্বয়ের কারণে এ পদক্ষেপ নিয়েছে সরকার।
লোডিং...

এলাকার খবর