এমপিওভুক্ত শিক্ষকদের প্রার্থী হওয়ার সুযোগসহ ৩ দাবিতে ইসিকে জামায়াতের চিঠি

আসন্ন স্থানীয় সরকার নির্বাচন সুষ্ঠু, অবাধ ও নিরপেক্ষভাবে আয়োজনের লক্ষ্যে এমপিওভুক্ত শিক্ষকদের নির্বাচনে প্রার্থী হওয়ার অযোগ্যতার প্রস্তাব প্রত্যাহারসহ তিন দফা দাবি জানিয়েছে বাংলাদেশ জামায়াতে ইসলামী।

আপডেট : ২৯ জুলাই ২০২৬, ১২:৩৯ পিএম

আসন্ন স্থানীয় সরকার নির্বাচন সুষ্ঠু, অবাধ ও নিরপেক্ষভাবে আয়োজনের লক্ষ্যে এমপিওভুক্ত শিক্ষকদের নির্বাচনে প্রার্থী হওয়ার অযোগ্যতার প্রস্তাব প্রত্যাহারসহ তিন দফা দাবি জানিয়েছে বাংলাদেশ জামায়াতে ইসলামী।

বুধবার প্রধান নির্বাচন কমিশনারের (সিইসি) কাছে পাঠানো এক চিঠিতে দলটির সেক্রেটারি জেনারেল ও সাবেক সংসদ সদস্য মিয়া গোলাম পরওয়ার এসব দাবি জানান।

চিঠিতে বলা হয়, নির্বাচন কমিশন এমপিওভুক্ত শিক্ষকদের স্থানীয় সরকার নির্বাচনে প্রার্থী হওয়ার অযোগ্য ঘোষণা করে স্থানীয় সরকার মন্ত্রণালয়ে একটি প্রস্তাব পাঠিয়েছে। প্রস্তাবিত বিধান কার্যকর হলে দেশের ৩০ হাজারের বেশি এমপিওভুক্ত শিক্ষাপ্রতিষ্ঠানের কয়েক লাখ শিক্ষক-কর্মচারী নির্বাচনে অংশগ্রহণের সুযোগ থেকে বঞ্চিত হতে পারেন বলে।

দলটির মতে, এমন বিধান সংবিধানের ২৭ ও ২৮ অনুচ্ছেদে বর্ণিত সমতা ও বৈষম্যহীনতার নীতির সঙ্গে অসামঞ্জস্যপূর্ণ। তাই যোগ্য নাগরিকদের রাজনৈতিক অংশগ্রহণের সাংবিধানিক অধিকার অক্ষুণ্ন রাখতে প্রস্তাবটি পুনর্বিবেচনা করে প্রয়োজনীয় সংশোধন বা প্রত্যাহারের উদ্যোগ নেওয়ার আহ্বান জানানো হয়েছে।

চিঠিতে নির্বাচন কমিশন সচিবালয়ে অতিরিক্ত সচিব পদে সম্প্রতি চুক্তিভিত্তিক নিয়োগ পাওয়া মো. সামসুল আলমের নিয়োগ নিয়েও আপত্তি জানিয়েছে জামায়াত।

দলটির দাবি, সামসুল আলমের একটি রাজনৈতিক দলের সঙ্গে সম্পৃক্ততার বিষয়টি বিভিন্ন গণমাধ্যমে প্রকাশিত হয়েছে। এতে নির্বাচন কমিশনের নিরপেক্ষতা নিয়ে জনমনে প্রশ্ন ও আস্থাহীনতা তৈরি হয়েছে বলে দাবি করে তার নিয়োগ বাতিলের আহ্বান জানানো হয়।

এ ছাড়া গত ৩০ জুন নির্বাচন কমিশন প্রণীত স্থানীয় সরকার নির্বাচনের খসড়া আচরণবিধিমালার ওপর জামায়াতে ইসলামীর দেওয়া মতামত ও উত্থাপিত বিষয়গুলো যথাযথভাবে বিবেচনা করে প্রয়োজনীয় সংশোধন ও সুরাহার দাবি জানানো হয়েছে।

গণভোটের রায় প্রত্যাখ্যান করার নজির পৃথিবীর ইতিহাসে নেই বলে মন্তব্য করেছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার। আগামী ১৯ সেপ্টেম্বর ঢাকা-রংপুর লংমার্চ বাস্তবায়ন উপলক্ষে...
বাংলাদেশ জামায়াতে ইসলামীকে ইঙ্গিত করে বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব রুহুল কবির রিজভী বলেছেন, ‘কী করে একটি দল ধর্মের নামে রাজনীতি করে, জান্নাতের টিকিট বিক্রি করে। অথচ এলাকার মানুষ এবং সমাজে নরকের আগুন...
বিরোধীদল থেকে সংসদে জ্বালানি ও বিদ্যুৎ সংকট মোকাবিলায় নানা প্রস্তাব দিলেও, তা সরকার আমলে নেয়নি বলে অভিযোগ করেছেন ১১ দলীয় ঐক্যের সমন্বয়ক ও জামায়াতের সেক্রেটারি ড. এএইচএম হামিদুর রহমান আযাদ। তিনি...
জাতীয় সংসদের বিরোধীদলীয় নেতা ও বাংলাদেশ জামায়াতে ইসলামির আমির ডা.  শফিকুর রহমান বলেছেন, ‘আমাদের দেশ এখন ভালো নেই, আমরা সবাই স্বীকার করছি। এইটা সরকারও স্বীকার করতে বাধ্য।’ শনিবার সন্ধ্যায় টাঙ্গাইল...
আচ্ছা, আমরা প্রতিদিন ফেসবুক, ইউটিউব বা গুগলে যা সার্চ করি- সেটাই কি পুরো ইন্টারনেট? আপনি জানলে অবাক হবেন, আমরা প্রতিদিন ইন্টারনেটের মাত্র ৪ থেকে ৫ শতাংশ ব্যবহার করি। বাকি প্রায় ৯৫ শতাংশ ইন্টারনেটের...
নাটোরে নারী সংক্রান্ত বিরোধের জের ধরে আক্তার হোসেন নামে এক যুবককে মারধরের অভিযোগে উপজেলা যুবদল ও ছাত্রদলের দুই কর্মীসহ তিনজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। আজ বৃহস্পতিবার উপজেলার বাঁশিলা গ্রাম থেকে তাদের...
সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া যশোরের সনাতন পল্লীর ২৫টি বাড়িতে অগ্নিসংযোগের ভিডিওটি মিথ্যা ও বানোয়াট। ‎বৃহস্পতিবার রাতে যশোরের পুলিশ সুপারের কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে একথা জানিয়েছেন...
গুম প্রতিরোধ ও সাইবার নিরাপত্তাসহ বিভিন্ন আইন করে নাগরিকের অধিকার সংকুচিত করা হচ্ছে বলে অভিযোগ করেছেন জাতীয় নাগরিক পার্টি- এনসিপি'র মুখ্য সমন্বয়ক নাসির উদ্দিন পাটোয়ারী। আর সরকারি প্রতিষ্ঠানগুলোতে...
লোডিং...
পঠিতনির্বাচিত

এলাকার খবর