অন্তর্বর্তী সরকারের ব্যর্থতায় যাদের দুষলেন ফরহাদ মজহার

যতদিন জামায়াতে ইসলামী থাকবে ততদিনই আওয়ামী লীগ থাকবে বলে মন্তব্য করেছেন কবি ও রাষ্ট্রচিন্তক ফরহাদ মজহার। অন্তর্বর্তী সরকারকে বিএনপি, সেনাপ্রধান ও সাবেক রাষ্ট্রপতি সুষ্ঠুভাবে কাজ করতে দেয়নি বলে অভিযোগ করেন তিনি। 

আপডেট : ০২ আগস্ট ২০২৬, ০৭:২১ পিএম

অন্তর্বর্তী সরকারকে বিএনপি, সেনাপ্রধান ও সাবেক রাষ্ট্রপতি সুষ্ঠুভাবে কাজ করতে দেয়নি বলে অভিযোগ করেছেন কবি ও রাষ্ট্রচিন্তক ফরহাদ মজহার। রোববার রিপোটার্স ইউনিটিতে ‘৩৬ জুলাইয়ের অবদান বিতর্ক, পর্যালোচনা এবং ব্যর্থতার দায়’ শীর্ষক সংলাপ আয়োজন করে আমার বাংলাদেশ পার্টি। এই আয়োজনে জুলাই অভ্যুত্থানের তাৎপর্যের কথা তুলে ধরেন ফরহাদ মজহার।

ফরহাদ মজহার বলেন, ‘আমি চেয়েছি একটা পূর্ণ ক্ষমতাসম্পন্ন অন্তর্বর্তীকালীন সরকার। কিন্তু সেনাপ্রধান ওয়াকার-উজ-জামান সাহেব, সেনাবাহিনী, রাষ্ট্রপতি চুপ্পু এবং বিএনপি আমাদেরকে গঠন করতে দেয় নাই। যতদিন জামায়াতে ইসলামী থাকবে ততদিনই বাংলাদেশে আওয়ামী লীগ থাকবে।’

অনুষ্ঠানে দলটির সভাপতি মজিবুর রহমান মঞ্জু বলেন, ‘জুলাই অভ্যুত্থানের পর অবদান নিয়ে নিজেদের মধ্যে বিতর্ক তৈরি করে অনৈক্য তৈরি করেছে অনেকেই। পরবর্তী সময়ে কাঙ্ক্ষিত পরিবর্তন অর্জনে ব্যর্থতার দায় তাদেরই।’ 

এনসিপির মুখপাত্র আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া বলেন, ‘অভ্যুত্থানের পর জনগণের মধ্যে রাজনৈতিক সচেতনতা তৈরি হয়েছে। বর্তমানে সংসদে বিভিন্ন বিষয়ে আলোচনা ও সমালোচনার পরিবেশ রয়েছে।’ 

যারা একসময় হরতাল অবরোধ দিয়ে দেশকে অচল করে দেওয়া হবে বলেছিল, আজকের বিরোধী দল তাদেরই সঙ্গী বলে মন্তব্য করেছেন পানিসম্পদ মন্ত্রী ও বিএনপির যুগ্ম মহাসচিব শহীদ উদ্দীন চৌধুরী এ্যানি। শুক্রবার রাতে...
চব্বিশ সালের জুলাই অভ্যুত্থানের সময় যারা বিপ্লবী ছিলেন, তারাই ওই আন্দোলনকে ধ্বংস করেছেন বলে মনে করছেন জাতীয় পার্টির (জি এম কাদের অংশ) মহাসচিব শামীম হায়দার পাটোয়ারী। আজ রাজধানীতে তিনি এক অনুষ্ঠানে এ...
একটা জাতির মেরুদণ্ড ভেঙে দেওয়ার জন্য যা যা করা দরকার, শেখ হাসিনা তাই করেছেন বলে মন্তব্য বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব রুহুল কবির রিজভীর। বৃহস্পতিবার ঢাকার দোহারে জয়পাড়া বিশ্ববিদ্যালয় কলেজ ছাত্রদলের...
দেশে সংকটের অভাব নেই বলে মন্তব্য করেছেন জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার। আজ বৃহস্পতিবার মগবাজারে দলের কেন্দ্রীয় কার্যালয়ে প্রেস ব্রিফিংয়ে তিনি এ মন্তব্য করেন।
দেশে টানা কয়েক বছর ধরে বাড়ছে দারিদ্র্যের হার। বিশ্বব্যাংকের হিসাবে, চার বছরে নতুন করে দরিদ্র হয়েছে ৮০ লাখ মানুষ। একই সঙ্গে বেড়েছে ধনী-গরিব আয় বৈষম্য। দারিদ্র্যসীমার কিছুটা ওপরে থাকা প্রায় ৬ কোটি ২০...
ইয়েমেনের তাইজে হুতি বিদ্রোহীদের ১৬ যোদ্ধাকে হত্যার দাবি করেছে সেনাবাহিনী। এছাড়া ৮ ঘণ্টার দীর্ঘ লড়াইয়ে বেশ কয়েকজন আহত হয়েছে বলেও জানায় তারা।
জুলাই সনদ সই হওয়ার এক বছর আজ। বাস্তবায়ন নিয়ে এখনও ধোঁয়াশা। সরকার বারবার বলেছে, নোট অব ডিসেন্টসহ সনদ বাস্তবায়ন করবে তারা। তবে একথা মানতে নারাজ বিরোধীরা। দুপক্ষের মধ্যে সংবিধান সংশোধন আর সংস্কার...
পূজার ছুটিতে বাড়ি যাওয়ার পথে ফরিদপুরের ভাঙ্গায় বাসের সাথে ধাক্কায় মোটরসাইকেলে থাকা হিটলার বিশ্বাস (৩৫) নামের এক পুলিশ সদস্যের মৃত্যু হয়েছে।
লোডিং...
পঠিত নির্বাচিত

এলাকার খবর