রাষ্ট্রপতি নির্বাচন

দলের বিপক্ষে ভোট দিলে এমপি পদ থাকবে না: চিফ হুইপ

আপডেট : ১১ আগস্ট ২০২৬, ০৬:৪৪ পিএম

সংবিধানের ৭০ অনুচ্ছেদ অনুযায়ী, রাষ্ট্রপতি নির্বাচনে দলের বিপক্ষে ভোট দিলে সংসদ সদস্যপদ থাকবে না বলে জানিয়েছেন সরকারি দলের চিফ হুইপ নুরুল ইসলাম মনি। আজ মঙ্গলবার দুপুরে জাতীয় সংসদে নির্বাচনের প্রস্তুতিমূলক সভা শেষে তিনি একথা বলেন। 

এদিকে, ভোটের জন্য আজই গেজেট প্রকাশ করা হবে বলে জানান নির্বাচন কমিশন (ইসি) সচিব। উল্লেখ্য, বিএনপি’র পাশাপাশি ১১ দলীয় ঐক্যজোট প্রার্থী দেওয়ায়, বিনা প্রতিদ্বন্দ্বিতায় কারও নির্বাচিত হওয়ার সুযোগ নেই এবার। 

রাষ্ট্রপতি নির্বাচনে বৈঠক আহ্বান করবে নির্বাচন কমিশন (ইসি) এবং সংসদের কোনো বিশেষ অধিবেশন হবে না বলেও গণমাধ্যমকে জানিয়েছেন চিফ হুইপ নুরুল ইসলাম মনি। 

তিনি বলেন, জুলাই সনদ মোতাবেক সংস্কার পরিষদ হওয়ার সুযোগ নেই। স্বাক্ষরিত জুলাই সনদ দাঁড়িকমা-সহ বাস্তবায়ন করবে সরকার। 

এসময়, বিরোধী দলীয় চিফ হুইপ নাহিদ ইসলাম বলনে, গণতন্ত্রের জন্য অংশগ্রহনমূলক রাষ্ট্রপতি নির্বাচন প্রয়োজন, তবে বিরোধী দলের প্রত্যাশা ছিলো জুলাই সনদ মোতাবেক রাষ্ট্রপতি ভোট হবে। গণভোটের রায় আসার পরও সেটির মূল্যায়ন না হওয়া দুঃখজনক বলেও মন্তব্য করেন তিনি। 

একটা জাতির মেরুদণ্ড ভেঙে দেওয়ার জন্য যা যা করা দরকার, শেখ হাসিনা তাই করেছেন বলে মন্তব্য বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব রুহুল কবির রিজভীর। বৃহস্পতিবার ঢাকার দোহারে জয়পাড়া বিশ্ববিদ্যালয় কলেজ ছাত্রদলের...
যুক্তরাষ্ট্রের নিউইয়র্কে বিমানবন্দরে ডক্টর মুহাম্মদ ইউনূসকে হেনস্তার দায় পররাষ্ট্রমন্ত্রী ও জাতিসংঘ সাধারণ পরিষদের সভাপতি খলিলুর রহমানকে নিতে হবে বলে মন্তব্য করেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি)...
জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক ও বিরোধীদলীয় চিফ হুইপ নাহিদ ইসলাম বলেছেন, ‘নির্বাচনের পর বিএনপি সরকার পুনরায় বৈষম্য শুরু করেছে। চাঁদাবাজি, সিন্ডিকেট সবকিছু আওয়ামী লীগের মতো করে একইভাবে দেশ...
কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ঘনিষ্ঠ ব্যক্তিরা ঋণের নামে লুটপাট করেছে বলে মন্তব্য করেছেন বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব রুহুল কবির রিজভী। আজ মঙ্গলবার রাজধানীতে এক অনুষ্ঠানে তিনি এ মন্তব্য করেন।
ইয়েমেনের তাইজে হুতি বিদ্রোহীদের ১৬ যোদ্ধাকে হত্যার দাবি করেছে সেনাবাহিনী। এছাড়া ৮ ঘণ্টার দীর্ঘ লড়াইয়ে বেশ কয়েকজন আহত হয়েছে বলেও জানায় তারা।
জুলাই সনদ সই হওয়ার এক বছর আজ। বাস্তবায়ন নিয়ে এখনও ধোঁয়াশা। সরকার বারবার বলেছে, নোট অব ডিসেন্টসহ সনদ বাস্তবায়ন করবে তারা। তবে একথা মানতে নারাজ বিরোধীরা। দুপক্ষের মধ্যে সংবিধান সংশোধন আর সংস্কার...
পূজার ছুটিতে বাড়ি যাওয়ার পথে ফরিদপুরের ভাঙ্গায় বাসের সাথে ধাক্কায় মোটরসাইকেলে থাকা হিটলার বিশ্বাস (৩৫) নামের এক পুলিশ সদস্যের মৃত্যু হয়েছে।
দায়িত্ব নেওয়ার ছয়দিনের মাথায় চাকরি খোয়ালেন হোয়াইট হাউসের নতুন প্রেস সচিব কেটি জ্যাকারিয়া। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রধান মুখপাত্র হিসেবে প্রথম কয়েক দিনেই যোগ্যতা নিয়ে তীব্র বিতর্ক ও...
লোডিং...
পঠিত নির্বাচিত

এলাকার খবর