বিএনপি ক্ষমতায় আসার পর দ্রব্যমূল্য বেড়েছে: নাহিদ ইসলাম

আপডেট : ১৪ আগস্ট ২০২৬, ০৭:১৯ পিএম

বিএনপির সরকার ক্ষমতা গ্রহণের পর দ্রব্যমূল্য ও চাঁদাবাজি বেড়েছে বলে অভিযোগ করেছেন জাতীয় নাগরিক পার্টি–এনসিপির আহ্বায়ক ও জাতীয় সংসদের বিরোধীদলীয় চিফ হুইপ নাহিদ ইসলাম। শুক্রবার বিকেলে রাজধানীর যাত্রাবাড়িতে শহীদ ফারুক সড়কে এক গণসমাবেশে এ তিনি দাবি করেন।  

গণভোটের রায় বাস্তবায়ন, তেল গ্যাস বিদ্যুৎসহ দ্রব্যমূল্যের দাম বৃদ্ধিসহ আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি, চাঁদাবাজি, দখলবাজি ও বিরোধীদরের উপড় দমন-পীড়ন বন্ধের দাবিতে এ গণসমাবেশ করেছে জাতীয় নাগরিক পার্টি। এতে উপস্থিত ছিলেন জুলাই গণঅভ্যুত্থানে আহত ও শহীদ পরিবারের সদস্যরাসহ এনসিপির শীর্ষ নেতারা। 

নাহিদ ইসলাম বলেন, নির্বাচিত সরকার ক্ষমতায় আসার পর দ্রব্যমূল্য বেড়েছে। চাঁদাবাজিও বেড়েছে। এ সরকার কথা রাখেনি। যা বলেছিলেন তা রাখেনি, প্রতারণা করেছে।  বিশ্বাসঘাতকতা করেছে। তাই তাদেরকে প্রতারক বলতে পারি।  

বিদ্যুতের সংকট দেশের সকল রেকর্ড ভেঙেছে অভিযোগ করে নাহিদ ইসলাম বলেন, ব্যাংক লোপাটকারী,  দুর্নীতিবাজদের সুবিধা দিচ্ছে এ সরকার। কৃষি কার্ড, হেলথ কার্ড পাচ্ছে বিএনপির সংগঠনের নেতাকর্মীরা। সাধারণ জনগণ তা পাচ্ছে না। 

নাহিদ হুঁশিয়ারি উচ্চারণ করেন, এ সরকার যদি গণভোটের রায় বাস্তবায়ন করতে না পারে এনসিপি তাদেরকে ক্ষমতায় থাকতে দেবে না। গ্যাস, বিদ্যুৎ তেলের সংকট যদি এ সরকার ঠিক করতে না পারে তাহলে এ সরকারকে ক্ষমতায় থাকতে দেবে না এনসিপি।

প্রধানমন্ত্রী তারেক রহমানের হাতে এ দেশের জনগণ সুরক্ষিত নয় বলেও মন্তব্য করেন বিরোধীদলীয় চিফ হুইপ। 

নাহিদ ইসলাম বলেন, গ্যাস বিদ্যুৎ, তেলের সংকট কমাতে না পারলে জাতির কাছে ক্ষমা চাইতে হবে এ সরকারকে। কোনো অজুহাত চলবে না। 

চব্বিশ সালের জুলাই অভ্যুত্থানের সময় যারা বিপ্লবী ছিলেন, তারাই ওই আন্দোলনকে ধ্বংস করেছেন বলে মনে করছেন জাতীয় পার্টির (জি এম কাদের অংশ) মহাসচিব শামীম হায়দার পাটোয়ারী। আজ রাজধানীতে তিনি এক অনুষ্ঠানে এ...
দেশে সংকটের অভাব নেই বলে মন্তব্য করেছেন জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার। আজ বৃহস্পতিবার মগবাজারে দলের কেন্দ্রীয় কার্যালয়ে প্রেস ব্রিফিংয়ে তিনি এ মন্তব্য করেন।
মুন্সিগঞ্জের বর্ষীয়ান রাজনীতিবিদ, প্রয়াত সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার উপদেষ্টা ও সাবেক উপমন্ত্রী বীর মুক্তিযোদ্ধা আব্দুল হাই মারা গেছেন। গতকাল বুধবার দিবাগত রাত দেড়টার দিকে রাজধানীর ধানমন্ডির...
যুক্তরাষ্ট্রের নিউইয়র্কে বিমানবন্দরে ডক্টর মুহাম্মদ ইউনূসকে হেনস্তার দায় পররাষ্ট্রমন্ত্রী ও জাতিসংঘ সাধারণ পরিষদের সভাপতি খলিলুর রহমানকে নিতে হবে বলে মন্তব্য করেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি)...
পূজার ছুটিতে বাড়ি যাওয়ার পথে ফরিদপুরের ভাঙ্গায় বাসের সাথে ধাক্কায় মোটরসাইকেলে থাকা হিটলার বিশ্বাস (৩৫) নামের এক পুলিশ সদস্যের মৃত্যু হয়েছে।
দায়িত্ব নেওয়ার ছয়দিনের মাথায় চাকরি খোয়ালেন হোয়াইট হাউসের নতুন প্রেস সচিব কেটি জ্যাকারিয়া। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রধান মুখপাত্র হিসেবে প্রথম কয়েক দিনেই যোগ্যতা নিয়ে তীব্র বিতর্ক ও...
প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, সাম্য, মানবিক মর্যাদা, সামাজিক সুবিচার সব ধর্মেরই মূল উপজীব্য। মানবতার কল্যাণ সব ধর্মেরই অন্যতম মূল শিক্ষা।
স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহম্মেদ বলেছেন, সংবিধান দেশের প্রতিটি নাগরিককে স্বাধীনভাবে নিজ নিজ ধর্ম ও উৎসব পালনের শতভাগ অধিকার দিয়েছে। তাই ধর্মীয় আনুষ্ঠানিকতা পালনে কোনো দুশ্চিন্তা বা শঙ্কার...
লোডিং...
পঠিত নির্বাচিত

এলাকার খবর