প্রধানমন্ত্রীর শিক্ষা, প্রাথমিক ও গণশিক্ষা উপদেষ্টা এবং প্রধানমন্ত্রীর কার্যালয়ের মুখপাত্র মাহদী আমিন বলেছেন, ‘যতবার বাংলাদেশ গনতন্ত্র বাধার মুখে পড়েছে, ততবারই বিএনপি তা লড়াই করে গণতন্ত্র ফিরিয়ে নিয়ে এসেছে।’
আজ সোমবার রাজধানী এক অনুষ্ঠানে এ কথা বলেন তিনি।
মাহদী আমিন বলেন, ‘বিএনপির ত্যাগ বাংলাদেশের আর কোনো রাজনৈতিক দলের মধ্যে পাওয়া যাবে না, তারা দেশের জন্য বহু ত্যাগ করেছে।’
তিনি আরও বলেন, ‘দেশের অর্থনীতি উন্নয়নসহ দেশের নানামুখী উদ্যোগ নিয়েছিলেন জিয়াউর রহমান, তার ধারাবাহিকতা বজায় রেখেছেন তারেক রহমান।’



