সিটি করপোরেশন নির্বাচন

উত্তরে জামায়াতের প্রার্থী সেলিম উদ্দিন, দক্ষিণে সাদিক কায়েম

ঢাকা সিটি করপোরেশন নির্বাচনে মেয়র প্রার্থী ঘোষণা করেছে বাংলাদেশ জামায়াতে ইসলামী। সোমবার বিকেলে সীরাতুন্নবী কনফারেন্স শেষে জামায়াতের সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার প্রার্থী ঘোষণার বিষয়টি জানান।

আপডেট : ১৪ সেপ্টেম্বর ২০২৬, ০৬:২২ পিএম

ঢাকা সিটি করপোরেশন নির্বাচনে মেয়র প্রার্থী ঘোষণা করেছে বাংলাদেশ জামায়াতে ইসলামী। সোমবার বিকেলে সীরাতুন্নবী কনফারেন্স শেষে জামায়াতের সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার প্রার্থী ঘোষণার বিষয়টি জানান।

গোলাম পরওয়ার জানান, ঢাকা উত্তর সিটি করপোরেশনে জামায়াতের মেয়র প্রার্থী দলের ঢাকা মহানগর আমির মোহাম্মদ সেলিম উদ্দিন। আর ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনে মেয়র প্রার্থী ডাকসু ভিপি মো. আবু সাদিক (সাদিক কায়েম)। 

সেলিম উদ্দিন ইতিমধ্যে মেয়র প্রার্থী হিসেবে মাঠপর্যায়ে কাজ শুরু করেছেন। সাদিক কায়েমও যোগাযোগ বাড়িয়েছেন।

এর আগে রোববার মেয়র প্রার্থী ঘোষণা করে এনসিপি। দলের মুখপাত্র আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া ঢাকা উত্তর সিটিতে এবং দলের মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারী ঢাকা দক্ষিণ সিটিতে প্রার্থী হবেন।


 

 

বাংলাদেশ জামায়াতে ইসলামীকে ইঙ্গিত করে বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব রুহুল কবির রিজভী বলেছেন, ‘কী করে একটি দল ধর্মের নামে রাজনীতি করে, জান্নাতের টিকিট বিক্রি করে। অথচ এলাকার মানুষ এবং সমাজে নরকের আগুন...
বিরোধীদল থেকে সংসদে জ্বালানি ও বিদ্যুৎ সংকট মোকাবিলায় নানা প্রস্তাব দিলেও, তা সরকার আমলে নেয়নি বলে অভিযোগ করেছেন ১১ দলীয় ঐক্যের সমন্বয়ক ও জামায়াতের সেক্রেটারি ড. এএইচএম হামিদুর রহমান আযাদ। তিনি...
জাতীয় সংসদের বিরোধীদলীয় নেতা ও বাংলাদেশ জামায়াতে ইসলামির আমির ডা.  শফিকুর রহমান বলেছেন, ‘আমাদের দেশ এখন ভালো নেই, আমরা সবাই স্বীকার করছি। এইটা সরকারও স্বীকার করতে বাধ্য।’ শনিবার সন্ধ্যায় টাঙ্গাইল...
সরকারের একটি অংশ জামায়াতকে সামাল দেওয়ার জন্য আওয়ামী লীগের পুনর্বাসন করতে চাচ্ছে বলে অভিযোগ করেছেন জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার। শনিবার বিকেলে রাজধানীর ইঞ্জিনিয়ার্স...
সৌদি আরবের গুরুত্বপূর্ণ ইস্ট-ওয়েস্ট তেল পাইপলাইন বন্ধ হয়ে যাওয়ায় বিশ্ববাজারে তেল সরবরাহ আরও সংকটে পড়ার আশঙ্কা দেখা দিয়েছে। কয়েক দিনের মধ্যে পাইপলাইনটি চালু করা না গেলে সৌদি আরবের রপ্তানির...
ইয়েমেনের তেল ও গ্যাসসমৃদ্ধ প্রদেশ মারিব দখলের চেষ্টায় ভারী অস্ত্রশস্ত্র নিয়ে অগ্রসর হচ্ছে হুতি বাহিনী। এদিকে, মারিব শহর রক্ষায় প্রতিরক্ষা শক্তিশালী করেছে সৌদি ও সরকারি বাহিনী। গত ২৪ ঘণ্টায়...
দেশে গত ২৪ ঘণ্টায় ডেঙ্গু আক্রান্ত হয়ে আটজনের মৃত্যু হয়েছে। একই সময়ে হাসপাতালে ভর্তি হয়েছে এক হাজার ৭৩৩ জন। এটি চলতি বছর একই দিনে সর্বোচ্চ হাসপাতালে ভর্তির রেকর্ড। স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য অনুযায়ী,...
ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ- ডাকসুতে মুহাম্মদ আলী জিন্নাহর ছবি নিয়ে নানা আলোচনা-সমালোচনার পর ঢাকা বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ নিজেদের অবস্থান স্পষ্ট করেছে। এ বিষয়ে আজ সোমবার বিশ্ববিদ্যালয়ের...
লোডিং...
পঠিতনির্বাচিত

এলাকার খবর