গুমের আন্তর্জাতিক তদন্ত চাওয়া বিএনপি এখন তা চায় না: নাহিদ ইসলাম 

আপডেট : ১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৬:০৯ পিএম

বিএনপি সরকার গুমের ঘটনার তদন্ত চায় না বলে অভিযোগ করেছেন জাতীয় নাগরিক পার্টি–এনসিপির আহ্বায়ক ও জাতীয় সংসদের বিরোধীদলীয় চিফ হুইপ নাহিদ ইসলাম। শুক্রবার বিকেলে রাজধানীর মানিক মিয়া অ্যাভিনিউয়ে ‘বিএনপি সরকার কর্তৃক মানবাধিকার লঙ্ঘনমূলক আইন পাস, বিরোধী মত দমন এবং নাগরিকের মৌলিক অধিকার হরণের প্রতিবাদে’ এনসিপি আয়োজিত মানববন্ধনে তিনি এ অভিযোগ করেন। 

নাহিদ ইসলাম বলেন, ‘গুমের জন্য বারবার বিএনপি আন্তর্জাতিক তদন্ত চেয়েছে, কিন্তু এখন তারা দেশের বাহিনীকে দিয়েও তদন্ত করতে দেয় না। মানবধিকার কমিশনও দুর্বল করেছে সরকার।’ 

অবিলম্বে যেন সঠিকভাবে গুমের তদন্ত ও মানবধিকার কমিশন কাজ করতে পারে এবং সাইবার আইন সঠিকভাবে করা হয় সেই আহ্বান জানান নাহিদ। 

এনসিপি আহ্বায়ক বলেন, ‘সরকার জাতীয় সংসদকে কুলষিত করছে– এমন আইন সংসদে পাস করছে সংসদে। যে গণতান্ত্রিক মৌলিক অধিকারের জন্য আন্দোলন করেছিলাম তা এখন প্রতিষ্ঠিত হয়নি। সরকার মিরাজ শেখের গুমের কথা স্বীকার করে না। মানুষের মুখ থামিয়ে দেওয়া হচ্ছে। দমন–পীড়ন শুরু হয়েছে।’

এসময় নাহিদ ইসলাম বলেন, ‘ন্যাড়া বেলতলা একবার যায়, তারেক রহমান বারবার যায়।’ 

বিরোধীদলীয় চিফ হুইপ বলেন, ‘২০০১-২০০৬ এর সময়কার দুর্নীতির কাজ নিয়ে দুদককে ব্যবহার করুন। বর্তমান সরকার দুদককে ধ্বংস করে বিরোধীদলের পেছনে ব্যবহার করছে। গণতন্ত্র, মানবধিকার তারেক রহমানের হাতে সুরক্ষিত নয়। নতুন স্বৈরাচর হচ্ছেন, তবে দেশের জনগণ তা হতে দেবে না। আন্দোলন করে নামিয়ে দেবে।’

জামায়াতে ইসলামীর লংমার্চ কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগকে রাজনীতির মাঠে নামার সুযোগ তৈরি করে দিচ্ছে-এমন মন্তব্য করেছেন প্রধানমন্ত্রীর রাজনৈতিক সহকারী রাশেদ খান।
গুম প্রতিরোধ ও সাইবার নিরাপত্তাসহ বিভিন্ন আইন করে নাগরিকের অধিকার সংকুচিত করা হচ্ছে বলে অভিযোগ করেছেন জাতীয় নাগরিক পার্টি- এনসিপি'র মুখ্য সমন্বয়ক নাসির উদ্দিন পাটোয়ারী। আর সরকারি প্রতিষ্ঠানগুলোতে...
গণভোটের রায় প্রত্যাখ্যান করার নজির পৃথিবীর ইতিহাসে নেই বলে মন্তব্য করেছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার। আগামী ১৯ সেপ্টেম্বর ঢাকা-রংপুর লংমার্চ বাস্তবায়ন উপলক্ষে...
যেসব শিল্পী তাদের শিল্পকর্মের মাধ্যমে ফ্যাসিজমকে সহায়তা করেছে তারা প্রকৃত শিল্পী নয় বলে মন্তব্য করেছেন বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব রুহুল কবির রিজভী। সোমবার রাতে রাজধানীর শিল্পকলা একাডেমিতে ‘জাসাস’...
রাজধানীর তেজগাঁও কলেজের মসজিদে বৈঠকের সময় ২৩ জনকে আটক করেছে পুলিশের কাউন্টার টেরোরিজম অ্যান্ড ট্রান্সন্যাশনাল ক্রাইম বিভাগ (সিটিটিসি)। উগ্রবাদী তৎপরতায় জড়িত সন্দেহে তাদের আটক করা হয়েছে। 
মুক্তিযোদ্ধার সংজ্ঞায় ‘তৎকালীন জামায়াত’ শব্দ যুক্ত হয়েছে বলে জানিয়েছেন আইনমন্ত্রী মো. আসাদুজ্জামান। শুক্রবার রাজধানীতে একটি বইয়ের মোড়ক উন্মোচন অনুষ্ঠানে আইনমন্ত্রী জানান, জামায়াতে ইসলামীর আপত্তির...
ফ্রান্সের রাজধানী প্যারিসে বাংলা গান নিয়ে অনুষ্ঠিত হতে যাচ্ছে ‘বাংলা ভিনটেজ মিউজিক্যাল ইভেনিং’। স্থানীয় লা ক্যামেলিয়ানে আগামী ২০ সেপ্টেম্বর সন্ধ্যা ৬টায় বসছে এই গানের আসর।
দেশে হামের উপসর্গ নিয়ে আরও দুজনের মৃত্যু হয়েছে। এ নিয়ে মৃতের সংখ্যা পৌঁছালো ৯৪৮ জনে। একই সঙ্গে নিশ্চিত হামে মৃত্যু হয়েছে ১০০ জনের। শুক্রবার স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও...
লোডিং...
পঠিতনির্বাচিত

এলাকার খবর