ঢাকা-রংপুর লংমার্চ: গাজীপুরের পথসভায় যা বললেন ১১ দলের নেতার 

জামায়াতের আমির ও বিরোধীদলীয় নেতা ডা. সফিকুর রহমান বলেছেন, ‘চাঁদাবাজি বন্ধের দাবিতে, গ্যাস বিদ্যুতের দাবিতে আমাদের লংমার্চ। ১৮ কোটি মানুষের দাবি নিয়ে আমরা রাজপথে নেমেছি। বিএনপি সরকারকে বলে দিতে চাই, গণ দাবি মানা না হলে জনগণের প্রয়োজনে ৮ দফা এক দফায় পরিণত হবে।

আপডেট : ১৯ সেপ্টেম্বর ২০২৬, ১১:৪৯ এএম

জামায়াতের আমির ও বিরোধীদলীয় নেতা ডা. সফিকুর রহমান বলেছেন, ‘চাঁদাবাজি বন্ধের দাবিতে, গ্যাস বিদ্যুতের দাবিতে আমাদের লংমার্চ। ১৮ কোটি মানুষের দাবি নিয়ে আমরা রাজপথে নেমেছি। বিএনপি সরকারকে বলে দিতে চাই, গণ দাবি মানা না হলে জনগণের প্রয়োজনে ৮ দফা এক দফায় পরিণত হবে।

আজ শনিবার সকালে গাজীপুরের ভোগড়া বাইপাস এলাকায় ৮ দফা দাবি বাস্তবায়নের লক্ষ্যে ঢাকা-রংপুর অভিমুখে লংমার্চ উপলক্ষে আয়োজিত পথসভায় এসব কথা বলেন তিনি।

গাজীপুর মহানগর জামায়াতের আমীর অধ্যাপক মুহাম্মদ জামাল উদ্দিনের সভাপতিত্বে সভায় বক্তব্য রাখেন, এলডিপির সভাপতি কর্নেল (অব.) অলি আহমদ, ইসলামী আন্দোলনের নায়েবে আমির মাওলানা মামুনুল হকসহ কেন্দ্রীয় নেতারা বক্তব্য রাখেন।

কর্নেল (অব.) অলি আহমদ বলেন, ‘বেগম খালেদা জিয়ার সময় খালেদা জিয়ার সরকার, জিয়াউর রহমানের সময় জিয়াউর রহমানের সরকার গঠন হলেও তারেক রহমানের সময় আওয়ামী লীগের সরকার কায়েম হয়েছে।’

মাওলানা মামুনুল হক বলেন, গণভোটের গণরায় বাস্তবায়ন করা ছাড়া সরকারের ভিন্ন কোনো পথ নেই। বিগত ফ্যাসিবাদী সরকার হেলিকপ্টারে পালিয়ে ছিল, তারেক রহমানের সরকারকে গণভোটের রায় বাস্তবায়ন করেই ক্ষমতা ছাড়তে হবে।

অনুষ্ঠানে জামায়াত, এনসিপি, ইসলামী আন্দোলনসহ ১১ দলীয় জোটের কেন্দ্রীয় ও স্থানীয় নেতা ছাড়াও দলীয় বিপুলসংখ্যক স্থানীয় নেতা-কর্মী বিভিন্ন ব্যানার, ফেস্টুন নিয়ে অংশ গ্রহণ করেন।

দাবি মানা না হলে ১১ দলীয় ঐক্যের ৮ দফা যেকোনো সময় এক দফায় পরিণত হবে বলে হুঁশিয়ারি দিয়েছেন জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান। আজ শনিবার সকালে রংপুর অভিমুখে জোটের লংমার্চ কর্মসূচির শুরুতে তিনি এ...
ফ্যাসিবাদ নতুন করে ফিরে আসার সুযোগ তৈরির জন্য জামায়াতকে দায়ী করেছেন পানি সম্পদমন্ত্রী ও বিএনপির যুগ্ম মহাসচিব মো. শহীদ উদ্দিন চৌধুরী এ্যানি। তিনি বলেন, ‘আজকে একটা লং ড্রাইভ করলে, একটা লং মার্চ...
উত্তরবঙ্গের জনগণের দাবি বিবেচনায় নিয়েই ঢাকা-রংপুর লংমার্চে তিস্তা মহাপরিকল্পনার বিষয়টি যুক্ত করা হয়েছে বলে জানিছেন জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার। তিস্তা মহাপরিকল্পনা...
গণভোটের রায় প্রত্যাখ্যান করার নজির পৃথিবীর ইতিহাসে নেই বলে মন্তব্য করেছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার। আগামী ১৯ সেপ্টেম্বর ঢাকা-রংপুর লংমার্চ বাস্তবায়ন উপলক্ষে...
দু-চারটি পরীক্ষা করাতেই মাস পেরিয়ে যায় সরকারি হাসপাতালে। শয্যার খোঁজে এক জায়গা থেকে আরেক জায়গায় দৌড়ান রোগীর স্বজনেরা। হেল্প ডেস্কের অভাবে দুর্ভোগ বাড়ে কয়েক গুণ। এসব কারণেই হাসপাতালের পাশেই গড়ে ওঠে...
রাজধানীর মুগদার মানিকনগরে আগুনের গলির একটি গ্যারেজে অটোরিকশার ব্যাটারি চার্জ দেওয়ার সময় বিদ্যুতায়িত হয়ে মো. আব্দুল্লাহ (২৮) নামের এক যুবকের মৃত্যু হয়েছে।
সিলেট বিভাগে গেল ২৪ ঘণ্টায় হামের উপসর্গে দুইজনের মৃত্যু হয়েছে। মৃতদের মধ্যে হবিগঞ্জ ও সুনামগঞ্জের বাসিন্দা রয়েছেন। এ নিয়ে বিভাগে মোট ১৭০ জনের মৃত্যু হয়েছে।
গাজীপুর সিটি করপোরেশনের কড্ডা এলাকায় দাঁড়িয়ে থাকা একটি ট্রাকের পেছনে মিনি কভার্ড ভ্যানের ধাক্কায় চালক নিহত হয়েছেন। এ ঘটনায় পিকআপ ভ্যানের এক হেলপার আহত হয়েছেন।
লোডিং...
পঠিতনির্বাচিত

এলাকার খবর