৮ দফা যেকোনো সময় এক দফায় পরিণত হবে: জামায়াত আমির

দাবি মানা না হলে ১১ দলীয় ঐক্যের ৮ দফা যেকোনো সময় এক দফায় পরিণত হবে বলে হুঁশিয়ারি দিয়েছেন জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান। আজ শনিবার সকালে রংপুর অভিমুখে জোটের লংমার্চ কর্মসূচির শুরুতে তিনি এ হুঁশিয়ারি দেন।

আপডেট : ১৯ সেপ্টেম্বর ২০২৬, ১০:২১ এএম

দাবি মানা না হলে ১১ দলীয় ঐক্যের ৮ দফা যেকোনো সময় এক দফায় পরিণত হবে বলে হুঁশিয়ারি দিয়েছেন জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান। আজ শনিবার সকালে রংপুর অভিমুখে জোটের লংমার্চ কর্মসূচির শুরুতে তিনি এ হুঁশিয়ারি দেন।

গণভোটের রায় বাস্তবায়ন, দুর্নীতি- চাঁদাবাজি বন্ধ, তিস্তা মহাপরিকল্পনার বাস্তবায়নসহ আট দফা দাবিতে সকাল ৮টায় রাজধানীর মানিক মিয়া অ্যাভিনিউ থেকে  লংমার্চ শুরু করে ১১ দল। গাজীপুর, টাঙ্গাইল, সিরাজগঞ্জ, বগুড়া, গাইবান্ধা হয়ে রংপুর জেলা স্কুলে গিয়ে শেষ হবে লংমার্চটি। দ্বিতীয় দফার লংমার্চটি ৭টি জনসভা ও ৫টি পথসভার মধ্যে ঢাকা-রংপুর লংমার্চ কর্মসূচি করবে ১১ দলীয় ঐক্য।

৬ দফা দাবিতে এ মাসের প্রথম সপ্তাহে চট্টগ্রাম অভিমুখে লংমার্চ করে ১১ দলীয় ঐক্য জোট। এবার লংমার্চ ঢাকা থেকে রংপুর অভিমুখে। নতুন দাবি যুক্ত হয়েছে, তিস্তা মহাপরিকল্পনার দ্রুত বাস্তবায়ন।

সকালে মানিক মিয়া অ্যাভিনিউতে লংমার্চের ৮ দফা তুলে ধরেন ১১ দলীয় ঐক্যের নেতারা। হুঁশিয়ারি দিয়ে তারা বলেন, সরকার জনগণের ভাষা বুঝতে অক্ষম হলে ভবিষ্যতে কঠিন কর্মসূচি দেওয়া হবে। 

এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম বলেন, ‘১১ দলের ব্যানার ফেস্টুন ছিড়ে ফেলা হচ্ছে। বিএনপির নেতা-কর্মী এবং সেখানে যোগ দিয়েছে সিটি করপোরেশন। বিভিন্ন জায়গায় এই ব্যানার ফেস্টুন ছিড়ে ফেলা হচ্ছে। ব্যানার ফেস্টুন ছিড়ে ফেলে এই লংমার্চের গণজোয়াড় বন্ধ করা সম্ভব হবে না।’

খেলাফত মজলিসের আমির মামুনুল হক বলেন, ‘আমরা অবরোধে যাইনি। জনদুর্ভোগ যতটা লাঘোব করা যায়, আমরা আমাদের কর্মসূচিতে নজিরবিহীনভাবে তার প্রতি লক্ষ্য রেখেছি। আমরা পরিষ্কার ভাষায় বলতে চাই, ১১ দল বাংলাদেশের আন্দোলন সংগ্রামের অতীত ইতিহাস পরিবর্তন করে এক নতুন মাইলফলক তৈরি করবে।’

দুর্নীতি, দখলদারি, চাঁদাবাজি বন্ধ, নিত্যপণ্যের দাম নিয়ন্ত্রণ, জ্বালানি সংকট সমাধান, গণভোটের রায় বাস্তবায়নের দাবি না মানা হলে ১১ দলীয় ঐক্যের ৮ দফা যেকোন সময় এক দফায় পরিণত হবে বলে হুঁশিয়ারি দেন জামায়াতের আমির ডা. শফিকুর রহমান। 

জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান বলেন, ‘যেকোনো সময় এই ৮ দফা এ দফায় পরিবর্তন হতে পারে। এক দফায় যখন পরিণত হবে তখন কিন্তু পরিস্থিতি খুবই ভয়াবহ হবে। আমরা বলি সেই পরিস্থিতি মুখোমুখি হওয়ার আগে সম্প্রতি অতীত থেকে শিক্ষা নিন। এই শিক্ষা নিয়ে জনগণের দাবি মেনে নিন। যদি দাবি মানতে ব্যর্থ হন, তাহলে পরিষ্কার বলে দিচ্ছি কোনো চোখ রাঙানিতে কাজ হবে না।’

৯ দফা দাবিতে ১১ দলীয় ঐক্যের ঢাকা-রংপুর লংমার্চের উদ্বোধনী সমাবেশ শুরু হয়েছে। আজ শনিবার সকাল ৭টায় রাজধানীর মানিক মিয়া অ্যাভিনিউয়ে ঢাকা-রংপুর লংমার্চের উদ্বোধনী সমাবেশ শুরু হয়।
উত্তরবঙ্গের জনগণের দাবি বিবেচনায় নিয়েই ঢাকা-রংপুর লংমার্চে তিস্তা মহাপরিকল্পনার বিষয়টি যুক্ত করা হয়েছে বলে জানিছেন জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার। তিস্তা মহাপরিকল্পনা...
গুম প্রতিরোধ ও সাইবার নিরাপত্তাসহ বিভিন্ন আইন করে নাগরিকের অধিকার সংকুচিত করা হচ্ছে বলে অভিযোগ করেছেন জাতীয় নাগরিক পার্টি- এনসিপি'র মুখ্য সমন্বয়ক নাসির উদ্দিন পাটোয়ারী। আর সরকারি প্রতিষ্ঠানগুলোতে...
গণভোটের রায় প্রত্যাখ্যান করার নজির পৃথিবীর ইতিহাসে নেই বলে মন্তব্য করেছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার। আগামী ১৯ সেপ্টেম্বর ঢাকা-রংপুর লংমার্চ বাস্তবায়ন উপলক্ষে...
গাজীপুর সিটি করপোরেশনের কড্ডা এলাকায় দাঁড়িয়ে থাকা একটি ট্রাকের পেছনে মিনি কভার্ড ভ্যানের ধাক্কায় চালক নিহত হয়েছেন। এ ঘটনায় পিকআপ ভ্যানের এক হেলপার আহত হয়েছেন।
কুমিল্লার কোটবাড়ি এলাকা থেকে ১৩ বছর বয়সী অপ্রতিম নামের এক শিশু নিখোঁজ হয়েছে। সে কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের সহযোগী অধ্যাপক ড. নাহিদা বেগমের একমাত্র সন্তান। এ ঘটনায় তার বাবা কে এম ফিরোজ...
সুনামগঞ্জের তাহিরপুরে তিন সন্তানকে নিয়ে কীটনাশক পান করেছেন এক বাবা। এতে তিন শিশুর মৃত্যু হয়েছে। গুরুতর অসুস্থ অবস্থায় বাবা সরফত আলীকে সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।
সৌদি আরবের কাছে ৪৮টি এফ-৩৫ যুদ্ধবিমান বিক্রির অনুমোদন দিতে মার্কিন আইনপ্রণেতাদের কাছে প্রস্তাব পাঠিয়েছে ট্রাম্প প্রশাসন। এসব যুদ্ধবিমানের মূল্য প্রায় ২ হাজার ৪৩০ কোটি ডলার। 
লোডিং...

এলাকার খবর