ফ্যাসিবাদের পুনরাবৃত্তি হলে রাষ্ট্রই থাকবে না: রিজভী

বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব রুহুল কবির রিজভী বলেছেন, ফ্যাসিবাদের পুনরাবৃত্তি ঘটলে রাষ্ট্রই থাকবে না। সরকার ও বিরোধীদলের মধ্যে যতই মতানৈক্য ঘটুক ফ্যাসিবাদের জায়গায় সবাইকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানিয়েছেন তিনি। 

আপডেট : ২৪ সেপ্টেম্বর ২০২৬, ০২:৪০ পিএম

বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব রুহুল কবির রিজভী বলেছেন, ফ্যাসিবাদের পুনরাবৃত্তি ঘটলে রাষ্ট্রই থাকবে না। সরকার ও বিরোধীদলের মধ্যে যতই মতানৈক্য ঘটুক ফ্যাসিবাদের জায়গায় সবাইকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানিয়েছেন তিনি। 

আজ বৃহস্পতিবার সকালে জাতীয় প্রেসক্লাবে ফেডারেল সাংবাদিক ইউনিয়নের (বিএফইউজ) এক অনুষ্ঠানে এ কথা বলেন তিনি। বিএফইউজের সাবেক সভাপতি রুহুল আমিন গাজীর দ্বিতীয় মৃত্যুবার্ষিকী উপলক্ষে আলোচনা সভার আয়োজন করা হয়।

এ সময় বিএনপি মহাসচিব বলেন, ফ্যাসিবাদের আক্রমণের মুখে এক ইঞ্চি বা দেড় ইঞ্চি পরিমাণও গণতন্ত্র ছিল না। ফ্যাসিবাদী আমলে শেখ হাসিনার কথা মাটিতে পড়তে না পড়তেই হারুন ও বেনজির বাহিনী ঝাপিয়ে পড়ত। আর শেখ হাসিনার মতো বিরোধী দলের দুটি লংমার্চে কোনো বাধা দেওয়া হয়নি।

সমালোচনা করে তিনি বলেন, বিরোধীদলের নেতারা সরকার দলের নেতাদের উদ্দেশ্য করে যে অসম্মানজনক ভাষা ব্যবহার করে বক্তব্য দিচ্ছে, তা ফ্যাসিবাদের ভাষা।

জামায়াতে ইসলামী এখন জামায়াত লীগ হয়েছে ফিরে এসেছে বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রীর রাজনৈতিক সহকারী রাশেদ খান।
পলাতক ফ্যাসিস্টরা বাইরে থেকে দেশকে অশান্ত করার চেষ্টা করছে—এমন অভিযোগ করে বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব রুহুল কবীর রিজভী বলেছেন, এতে বাতাস দিচ্ছে দেশের ভেতরে থাকা গুপ্ত ও সুপ্তরা। বুধবার রাজধানীর...
বিএনপি নেতৃত্বাধীন সরকার জনগণের সমস্যার সমাধান না করে ক্রেডিট নেওয়ায় ব্যস্ত বলে মন্তব্য করেছেন জামায়াতে ইসলামীর আমির শফিকুর রহমান। আজ বুধবার মগবাজারে সাংবাদিকেদর সঙ্গে সাক্ষাৎ অনুষ্ঠানে তিনি এ...
সারাদেশে ককটেল হামলার জন্য জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারীকে দায়ী করেছেন যুবদল সভাপতি আবদুল মোনায়েম মুন্না। আর এ জন্য এনসিপির এই নেতাকে গ্রেপ্তারের দাবিও...
চলতি বছর এসএসসি পাস করা সোয়া দুই লাখেরও বেশি শিক্ষার্থী একাদশ শ্রেণিতে ভর্তির প্রক্রিয়াতেই নেই। কখনও কি ভেবে দেখেছেন, এসএসসি পাস করার পর প্রতি ৫ শিক্ষার্থীর মধ্যে ১ জন হঠাৎ কেন হারিয়ে যায়?...
স্থানীয় নির্বাচন আগামী বছরের জানুয়ারিতে শুরু হতে পারে বলে ধারণা দিয়েছেন নির্বাচন কমিশনার (ইসি) আনোয়ারুল ইসলাম সরকার। আজ নির্বাচন কমিশনে সাংবাদিকদের তিনি এ জানান।
‘অতঃপর অধরা’ শিরোনামের একক কনসার্ট নিয়ে মঞ্চে ফিরছেন সংগীতশিল্পী মিফতাহ জামান। ‘চির অধরা’, ‘তাই তোমার খেয়াল’ ও ‘প্রাপ্তিশূন্য’র মতো নিজের জনপ্রিয়...
চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (চুয়েট) উপাচার্য পরিবর্তনের প্রতিবাদে তৃতীয় দিনের মতো চলছে শিক্ষার্থীদের শাটডাউন কর্মসূচি। আজ বৃস্পতবিার সকাল থেকে বন্ধ বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটক।
লোডিং...
পঠিতনির্বাচিত

এলাকার খবর