নেতৃত্বের মূল দায়িত্ব দেশের স্বার্থকে সর্বোচ্চ গুরুত্ব দেওয়া: এলজিআরডি মন্ত্রী

আপডেট : ২৯ সেপ্টেম্বর ২০২৬, ০৬:৫৯ পিএম

স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায়মন্ত্রী ড. আব্দুল মঈন খান বলেছেন, ‘নেতৃত্ব শুধু প্রশিক্ষণের বিষয় নয়; নেতৃত্বের মূল দায়িত্ব হলো দেশ ও মানুষের প্রতি ভালোবাসা এবং দেশের স্বার্থকে সর্বোচ্চ গুরুত্ব দেওয়া। তরুণদের এই দায়িত্ব গ্রহণ করে বাংলাদেশকে সামনে এগিয়ে নিতে হবে।’ 

মঙ্গলবার বিকেলে রাজধানীর খামারবাড়িতে, ‘বাংলাদেশ ইয়ুথ লিডারশিপ সেন্টারস গ্রাজুয়েশন সেরিমনিতে’ প্রধান অতিথি হিসেবে যোগ দিয়ে তিনি এ কথা বলেন। 

ড. মঈন খান বলেন, ‘১৮ কোটি মানুষের সুন্দর ভবিষ্যৎ গড়াই বর্তমান সরকারের প্রধান লক্ষ্য। বাংলাদেশের গণতন্ত্রের পথচলা দীর্ঘ সংগ্রাম ও আত্মত্যাগের মধ্য দিয়ে তৈরি হয়েছে। ১৯৫২-এর ভাষা আন্দোলন থেকে শুরু করে স্বাধীনতা ও পরবর্তী সময়ের নানা রাজনৈতিক আন্দোলন—প্রতিটি পর্যায়েই তরুণরা গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছে।’ 

বিএনপির স্থায়ী কমিটির এ সদস্য  তরুণদের নেতৃত্বে দেশের ভবিষ্যৎ নির্মাণে এগিয়ে আসার আহ্বান জানান।  

অনুষ্ঠানে পরিকল্পনা প্রতিমন্ত্রী জোনায়েদ সাকি বলেন, ‘২০২৪-এর গণঅভ্যুত্থান নতুন বাংলাদেশ গড়ার একটি বড় সুযোগ তৈরি করেছে। জনগণের বৃহত্তর স্বার্থে নেতৃত্ব চেনার ক্ষেত্রে রাজনৈতিক সচেতনতা, জনগণের প্রতি অঙ্গীকার ও জবাবদিহি গুরুত্বপূর্ণ।’

জোনায়েদ সাকি আরও বলেন, ‘গণতন্ত্র ও রাজনৈতিক প্রতিষ্ঠানকে শক্তিশালী করার পাশাপাশি রাষ্ট্র সংস্কারে তরুণদের সক্রিয় অংশগ্রহণ প্রয়োজন। তরুণদের সামাজিক ও রাজনৈতিক অংশগ্রহণ বাড়লেই নতুন নেতৃত্ব তৈরি হবে।’

গোপনে নাশকতাকারীদের দ্রুতই আইনের আওতায় আনা হবে বলে জানিয়েছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায়। আজ মঙ্গলবার সকালে জিয়া পরিষদের ৩৩তম প্রতিষ্ঠাবার্ষিক উপলক্ষে শেরে বাংলানগরে বিএনপির...
চাঁদাবাজি ও দখলদারিত্বের সঙ্গে বিএনপি জড়িত নয় বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা নজরুল ইসলাম খান। সোমবার বিকেলে রাজধানীর নয়াপল্টনে শ্রমিক দলের...
স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা মন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেন বকুল বলেছেন, ‘একাত্তরের পরাজিত শক্তি ডিসেম্বরে আমাদের পতনের কথা বলে আর দিল্লীতে বসে ফ্যাসিস্টের দোসররাও দেখে নেওয়ার কথা বলে।’ রোববার...
কনটেন্ট ক্রিয়েটর সালমান মুক্তাদিরের স্টুডিও ভাঙচুরের ঘটনায় সহমর্মিতা জানিয়েছেন প্রধানমন্ত্রীর রাজনৈতিক সহকারী রাশেদ খান। একইসঙ্গে এ ঘটনায় ন্যায়বিচারের আশ্বাস দিয়েছেন তিনি। আজ রোববার দুপুরে নিজের...
মশাবাহিত রোগ ডেঙ্গুতে দেশে ২৪ ঘণ্টায় ৬ জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে জানুয়ারি থেকে মঙ্গলবার পর্যন্ত ডেঙ্গুতে মোট প্রাণহানি বেড়ে দাঁড়াল ২৩৯ জনে। একদিনে হাসপাতালে  নতুন রোগী ভর্তি হয়েছেন ২ হাজার ৯৪২ জন। 
এক মাস পেরিয়ে গেলেও রংপুরে অবসরপ্রাপ্ত শিক্ষক গণপতি চক্রবর্তীসহ তার পরিবারের চারজন হত্যার রহস্য উদঘাটন হয়নি। দুই আসামির ১৬৪ ধারায় জবানবন্দি, ফরেনসিক আলামত ও বৈজ্ঞানিক পরীক্ষার তথ্য যাচাই করছে...
জাতীয় সংসদের বিরোধীদলীয় নেতা ও বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমানের সঙ্গে চীনের বিদায়ী রাষ্ট্রদূত ইয়াও ওয়েন বৈঠক করেছেন। মঙ্গলবার রাজধানীর মিন্টো রোডে বিরোধীদলীয় নেতার সরকারি বাসভবনে এ...
মিয়ানমারের প্রায় দেড় হাজার নাগরিককে দেশে ফেরত পাঠানোর প্রক্রিয়া শুরু করেছে মালয়েশিয়া। মঙ্গলবার থেকে শুরু হওয়া এই উদ্যোগ একটি বড় পুনর্বাসন কর্মসূচির প্রথম ধাপ। 
লোডিং...

এলাকার খবর