জনগণ অন্ধ নয়, সবই দেখছে: জামায়াত আমির 

আপডেট : ০৪ অক্টোবর ২০২৬, ০৯:৪৫ এএম

জনগণ অন্ধ নয়, সবই দেখছে বলে মন্তব্য করেছেন জামায়াতে ইসলামীর আমির শফিকুর রহমান। আজ রোববার সকালে নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে এক পোস্টে তিনি এ মন্তব্য করেন।

জামায়াত আমির লিখেছেন, কোনো মানুষই ভুলের ঊর্ধ্বে নয়। বীর মুক্তিযোদ্ধা মেজর (অব.) আখতারুজ্জামান বিমানবন্দরে যাত্রী সাধারণের দুর্ভোগ-ভোগান্তি, কর্তৃপক্ষের উদাসীনতা, অনিয়ম ও অন্যায় কর্মকাণ্ডের বিরুদ্ধে আওয়াজ তুলেছেন। কার্যত তিনি ভুক্তভোগী যাত্রী সাধারণ, বিশেষ করে বিদেশফেরত প্রবাসীদের প্রতিবাদের কণ্ঠে পরিণত হয়েছেন।

তিনি লিখেছেন, তাঁর এই প্রতিবাদকে আমলে নিয়ে দুর্বলতাগুলো সংশোধন করার পরিবর্তে তাঁকে গ্রেপ্তার করা হয়েছে। এমনকি দুইবারের সাবেক সংসদ সদস্য এবং একজন বীর মুক্তিযোদ্ধাকে জনসম্মুখে অপমানিত করার নানা হীন পদক্ষেপ নেওয়া হয়েছে।

শফিকুর রহমান লিখেছেন, জনগণ অন্ধ নয়, সবই দেখছে। কার্যত অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদ করে তিনি বীরত্বের প্রমাণ দিয়েছেন এবং ভুক্তভোগী মানুষের হৃদয়ের বীরে পরিণত হয়েছেন।

হাম ও ডেঙ্গু মোকাবিলায় সরকার ব্যর্থ বলে মন্তব্য করেছেন জামায়াতে ইসলামীর আমির শফিকুর রহমান। আজ রোববার সকালে রাজধানীর মগবাজারের মধুবাগ খেলার মাঠে ডেঙ্গু প্রতিরোধে জনসচেতনতা কর্মসূচির উদ্বোধনে এ...
সমাজকল্যাণ মন্ত্রী ডা. এ জেড এম জাহিদ হোসেন বলেছেন, বিএনপি প্রতিহিংসা বা প্রতিশোধের রাজনীতিতে বিশ্বাস করে না। সে জন্য সকলকে নিয়ে সামনের দিকে এগিয়ে যেতে প্রধানমন্ত্রী তারেক রহমান আহ্বান জানাচ্ছেন।...
বাংলাদেশ জামায়াতে ইসলামীর সহযোগী সদস্য মেজর (অবসরপ্রাপ্ত) আখতারুজ্জামানকে রিমান্ড দেওয়ার মাধ্যমে যে আচরণ করা হয়েছে তা ন্যাক্কারজনক বলে মন্তব্য করেছেন দলটির সেক্রেটারি জেনারেল ও সাবেক এমপি মিয়া...
অব্যবস্থাপনার মাধ্যমে কোনো সরকার টিকে থাকতে পারে না মন্তব্য করে জামায়াতে ইসলামীর সহযোগী সদস্য ও বিএনপির সাবেক সংসদ সদস্য মেজর (অব.) আখতারুজ্জামান বলেছেন, ‘নতুন করে সংগ্রামে নামতে হবে।’ শনিবার...
টাঙ্গাইলের কালিহাতীতে ছিনতাইকারীদের ছুরিকাঘাতে মো. রাজিব হোসেন নামের এক ট্রাকচালক নিহত হয়েছেন। এ ঘটনায় দুজনকে আটক করেছে পুলিশ।
সামাজিক যোগাযোগমাধ্যম টিকটকে প্রধানমন্ত্রী তারেক রহমানকে নিয়ে অশালীন ভাষায় গালিগালাজ ও কটূক্তি করার অভিযোগে মৌলভীবাজারে এক যুবককে আটক করেছে পুলিশ।
আজ বিশ্ব প্রাণী দিবস। এবারের প্রতিপাদ্য–প্রাণীর চোখে বিশ্ব দেখা। পশুপাখির প্রতি সহিংসতার বদলে সংবেদনশীলতা তৈরির জন্য পারিবারিক সংস্কৃতি তৈরির তাগিদ দিচ্ছেন গবেষকেরা। সেই সঙ্গে প্রয়োজন পাঠ্যবইয়ের...
আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে, প্রথম ভূমিকম্প অনুভূত হয় রাত ১২টার পর। এরপর ভোররাত ৪টা ১০ মিনিটে। দুইবার কম্পনেরই রিখটার স্কেলে মাত্রা ছিল ৪ দশমিক ৮। এর উৎপত্তিস্থল ঢাকা থেকে ৪৪৩ কিলোমিটার দূরে। 
লোডিং...

এলাকার খবর