স্থানীয় সরকার নির্বাচনে প্রার্থী বাছাইয়ে জনপ্রিয়তাকে গুরুত্ব বিএনপির 

স্থানীয় সরকার নির্বাচনের প্রার্থী বাছাইয়ে দলীয় পরিচয়ের চেয়ে এলাকায় জনপ্রিয়তাকেই বেশি গুরুত্ব দেবে বিএনপি। এক্ষেত্রে স্থানীয় নেতা-কর্মীদের পাশাপাশি সাধারণ মানুষের মতামত নেওয়া হবে বলে জানিয়েছেন দলটির ভারপ্রাপ্ত মহাসচিব রুহুল কবির রিজভী।  

আপডেট : ০৪ অক্টোবর ২০২৬, ০৬:৫৮ পিএম

স্থানীয় সরকার নির্বাচনের প্রার্থী বাছাইয়ে দলীয় পরিচয়ের চেয়ে এলাকায় জনপ্রিয়তাকেই বেশি গুরুত্ব দেবে বিএনপি। এক্ষেত্রে স্থানীয় নেতা-কর্মীদের পাশাপাশি সাধারণ মানুষের মতামত নেওয়া হবে বলে জানিয়েছেন দলটির ভারপ্রাপ্ত মহাসচিব রুহুল কবির রিজভী।  

স্থানীয় সরকার নির্বাচনের তারিখ চূড়ান্ত না হলেও, সম্ভাব্য সময়সূচি জানিয়েছে নির্বাচন কমিশন। ইউনিয়ন পরিষদ, পৌরসভাসহ বিভিন্ন নির্বাচন ঘিরে রাজনৈতিক দলগুলোর তৎপরতাও বাড়ছে। এরই মধ্যে ভোটের প্রস্তুতি শুরু করেছে বিএনপি। স্থানীয় সরকার নির্বাচন নিয়ে দলের অবস্থান তুলে ধরছেন নেতারা। 

দলটির ভারপ্রাপ্ত মহাসচিব রুহুল কবির রিজভী জানান, যে কেউ প্রার্থী হতে পারে। তবে দক্ষ ও স্থানীয়ভাবে জনপ্রিয় ব্যক্তিদেরই প্রার্থী হিসেবে বেছে নেবে বিএনপি। 

বিএনপি চেয়ারম্যানের উপদেষ্টা মোয়াজ্জেম হোসেন আলাল বলেন, ‘গ্রাম সরকার একসময় ভালো কাজ করেছে। গ্রাম সরকারকে শক্তিশালী করার মাধ্যমে শাসনের পরিবর্তে সেবার মানসিকতায় গুরুত্ব দেওয়া হবে। আর প্রার্থী বাছাইয়ে আধুনিক ও বিজ্ঞানমনষ্ক ব্যক্তিকে গুরুত্ব দেওয়া।’
 
আগামী বছরের ৬ জুনের মধ্যেই স্থানীয় সরকারের সব নির্বাচন শেষ করার প্রাথমিক পরিকল্পনা নির্বাচন কমিশনের। 

স্থানীয় সরকার নির্বাচনের জন্য দল গোছাচ্ছে জামায়াতে ইসলামী ও জাতীয় নাগরিক পার্টি–এনসিপি। এরইমধ্যে ঢাকার দুই সিটি করপোরেশনে প্রার্থী ঘোষণা দিয়েছে দুই দলই। এছাড়া ইউনিয়ন, উপজেলা ও জেলা নির্বাচনের জন্য...
জনগণ অন্ধ নয়, সবই দেখছে বলে মন্তব্য করেছেন জামায়াতে ইসলামীর আমির শফিকুর রহমান। আজ রোববার সকালে নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে এক পোস্টে তিনি এ মন্তব্য করেন।
শিক্ষকদের আলাদা সুরক্ষার ব্যবস্থা নীতিসহ পেনশনের টাকা তিন মাসের মধ্যে দেওয়ার দাবি জানিয়েছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) সদস্যসচিব ও সংসদ সদস্য আখতার হোসেন। তিনি বলেন, শিক্ষকদের মত প্রকাশে...
সমাজকল্যাণ মন্ত্রী ডা. এ জেড এম জাহিদ হোসেন বলেছেন, বিএনপি প্রতিহিংসা বা প্রতিশোধের রাজনীতিতে বিশ্বাস করে না। সে জন্য সকলকে নিয়ে সামনের দিকে এগিয়ে যেতে প্রধানমন্ত্রী তারেক রহমান আহ্বান জানাচ্ছেন।...
বাংলাদেশ বিমান হাঁটছে তার ইতিহাসের সবচেয়ে বড় সম্প্রসারণের পথে। বর্তমানে বিমানের বহরে মোট উড়োজাহাজ আছে ১৯টি। কিন্তু পরিকল্পনা অনুযায়ী সব চুক্তি বাস্তবায়িত হলে, ২০৩১ থেকে ২০৩৫ সালের মধ্যে এই...
হুতি নিয়ন্ত্রিত ইয়েমেনের রাজধানী সানায় বিমান হামলা চালিয়েছে সৌদি সমর্থিত ইয়েমেনের সেনাবাহিনী। সানা ছাড়াও হুতি নিয়ন্ত্রিত একাধিক স্থানে শতাধিক হামলা চালানোর দাবি করেছে তারা। এসব হামলায় অন্তত ৭০০...
ডেঙ্গুতে রোববার ৬ জনের মৃত্যু হয়েছে। এতে জানুয়ারি থেকে এ পর্যন্ত ডেঙ্গুতে মোট প্রাণহানি বেড়ে দাঁড়ালো ২৬২ জনে।  একদিনে হাসপাতালে নতুন রোগী ভর্তি হয়েছেন ২ হাজার ৮৯ জন। 
এখনই বন্ধ হচ্ছে না পদ্মা ব্যাংক। তবে সরকারি উদ্যোগে পরিচালনায় পরিবর্তন আসছে বলে জানিয়েছেন ব্যাংকটির চেয়ারম্যান শওকত আলী খান। রোববার রাজধানীর বেইলি রোডে সোনালী ব্যাংকের বাংলা কিউআর এর প্রচারণা...
লোডিং...
পঠিত নির্বাচিত

এলাকার খবর